নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: এলিট কিটি গ্রুপের উদ্যোগে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এক অনন্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের প্রায় ১০০ জন সদস্য একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছকে বাঁচিয়ে রাখারও অঙ্গীকার করেন। গ্রুপের সদস্য প্রমোদ গুপ্ত জানান, এদিন আম, জাম, জামরুল ও বাদামের মতো ফলদ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। অন্যদিকে সুনীল খণ্ডেলওয়াল বলেন, প্রতিটি পরিবারের সদস্য একটি করে গাছ লাগিয়ে নিয়মিত জল ও পরিচর্যার মাধ্যমে তা বড় করে তোলার দায়িত্ব নেবেন।
গুপ্ত পরিবার থেকে রেণু রমেশ গুপ্ত প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে গাছের চারা প্রদান করেন। তিনি জানান, প্রয়াত চিরঞ্জীলাল গুপ্তের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছর বিভিন্ন সংস্থা ও সংগঠনকে এই চারাগুলি উপহার দেওয়া হয়। রেণু গুপ্ত বলেন, ফলদ গাছ লাগালে যেমন পরিবেশে অক্সিজেনের পরিমাণ বাড়ে, তেমনি ভবিষ্যতে ফলের উৎপাদনও বৃদ্ধি পায়। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে গীতা প্রমোদ গুপ্ত, রশ্মি মনু জৈন, ভারত আভা গুপ্ত, দিনেশ ও সুনীতা খণ্ডেলওয়াল, রাজু ও শোভা গুপ্ত, ব্রজেশ ও সুধা খণ্ডেলওয়াল-সহ বহু সদস্য অংশগ্রহণ করেন।
সাম্প্রতিক পোস্ট
রাজ্যে চালু প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ১১ হাজার টাকা পাবেন কারা? জেনে নিন কীভাবে আবেদন করবেন?
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
আপনার এলাকায় কি মিলবে ১২৫ দিনের কাজ? আজ থেকেই চালু নতুন প্রকল্প, জানুন কারা পাবেন এই সুবিধা
রাতভর খোলা থাকবে দোকান! জানলে অবাক হবেন বদলে যাচ্ছে কলকাতার চেনা ছবি, নতুন নিয়মে চমক

