বঙ্কিমচন্দ্রের সৃষ্টি, বিপ্লবীদের মুক্তির মন্ত্র – বন্দেমাতরমের অজানা ইতিহাস
জানুন ‘বন্দেমাতরম’ (Vande Mataram) জাতীয় স্তোত্রের অজানা ইতিহাস (Unknown Story of Vande Mataram)— কে লিখেছিলেন, কেন বিতর্ক হয়েছিল, আর কীভাবে এটি হয়ে উঠল ভারতের জাতীয় গান।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ভারতের জাতীয় গান ‘বন্দেমাতরম’—একটি শব্দ, এক অনুভূতি, এক আন্দোলনের প্রতীক। ‘বন্দেমাতরম’ শব্দটির অর্থ ‘মা তোমাকে প্রণাম করি’ ,আজও এই দুটি শব্দ শুনলেই বুক ভরে যায় দেশপ্রেমে, চোখ ভিজে আসে গর্বে। কিন্তু জানেন কি, এই গানটির পেছনে রয়েছে এক অবিশ্বাস্য ইতিহাস, এক বিতর্ক, এবং এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের গল্প? চলুন, জেনে নেওয়া যাক ‘বন্দেমাতরম’-এর সেই অজানা অধ্যায়গুলো, যেগুলো অনেকেই জানেন না।
‘বন্দেমাতরম’—এক বিপ্লবী সুরের জন্ম
‘বন্দেমাতরম’ শব্দের অর্থ — “মাতৃভূমিকে প্রণাম”। এই গানটি প্রথম লেখা হয় ১৮৭৫ সালে ,মহান সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর হাতে। তিনি সেই সময় “আনন্দমঠ” নামের এক উপন্যাস লিখছিলেন, যার প্রেক্ষাপট ছিল সন্ন্যাসী বিদ্রোহ। সেই উপন্যাসের মধ্যে মাতৃভূমির আরাধনা হিসেবে এই গানটি স্থান পায় ১৮৮২ সালে। এ। মূল গানটি ছিল সংস্কৃত ও বাংলা মিশ্র ভাষায় লেখা— যা ভারতীয় ঐক্য ও ভক্তির এক অসাধারণ প্রতীক হয়ে ওঠে।এই হিসাবেই ২০২৫ সালকে বন্দে মাতরম এর সার্ধশতবর্ষ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন : জানেন কি, AI-এর পর আসছে আরও ভয়ংকর কিছু? │ The Power of Synthetic Intelligence
বন্দেমাতরম সম্পর্কে অজানা ইতিহাস (unknown story of vande mataram)
- গানটি লেখার ৩২ বছর আগে ১৯০৭ সালে ঋষি অরবিন্দ।
- বন্দেমাতরম নামে একটি ইংরাজী দৈনিক পত্রিকা প্রকাশ করেছিলেন। সেখানেই এই শব্দটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল।
- বন্দেমাতরাম গানটি ‘আনন্দমঠ’ উপন্যাসের প্রথম সংস্করণে ১৮৮১ সালে মার্চ থেকে এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
- ১৯০৭ সালে বার্লিনে মাদাম ভিকাজি কামা ভারতের বাইরে প্রথম পতাকা উত্তোলন করেন। সেই পতাকায় বন্দেমাতরম লেখা ছিল।
প্রথম কোথায় গাওয়া হয়েছিল ‘বন্দেমাতরম’?
১৮৯৬ সালের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধিবেশন-এ প্রথম এই গানটি গাওয়া হয়। সেই সময় সুরকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি গাওয়ার পর সভাস্থলে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা উঠে দাঁড়িয়ে মাতৃভূমির উদ্দেশে স্যালুট জানিয়েছিলেন — সেই মুহূর্ত থেকেই ‘বন্দেমাতরম’ হয়ে ওঠে ভারতের জাতীয় চেতনার প্রতীক। রাজনৈতিক স্লোগান হিসাবে বন্দেমাতরম প্রথম ব্যবহৃত হয় ১৯০৫ সালের ৭ই আগস্ট। কলকাতার টাউনহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে তীব্র করে তুলতে বিদেশি দ্রব্য বয়কট এবং স্বদেশী দ্রব্য গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখন হাজার হাজার মানুষের কন্ঠে বন্দেমাতরম স্লোগান ধ্বনিত হয়।
স্বাধীনতা সংগ্রামে ‘বন্দেমাতরম’-এর প্রভাব
স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীরা জেলখানার দেয়ালে এই শব্দটাই লিখতেন — “বন্দেমাতরম”। এটি হয়ে উঠেছিল এক পবিত্র প্রতিজ্ঞা, এক আহ্বান। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, নেতাজি— সবাই এই শব্দের মাধ্যমে নিজেদের মাতৃভূমির প্রতি অগাধ শ্রদ্ধা প্রকাশ করতেন। এই একটি গানই ছিল আন্দোলনের মানসিক শক্তির উৎস।
বন্দেমাতরম গানের সুরকার কে ?
গানটির প্রথম প্রকাশকালের সময় মল্লার রাগ এবং কাওয়ালী তালের কথা উল্লেখ ছিল। পরবর্তীতে যদুনাথ ভট্টাচার্য এই স্তোত্রে সুর দেন। যদুনাথ ভট্টাচার্য ছিলেন বঙ্কিমচন্দ্রের সংগীত গুরু। বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর ১৮৯৬ সালে কলকাতা কংগ্রেসের অধিবেশনে এই গানটি যখন পরিচিতি পায় তারপর রবীন্দ্রনাথ ঠাকুর গানটির দেশ রাগে স্বরলিপি প্রকাশ করলেন।
বন্দেমাতরম কিভাবে জাতীয় স্তোত্র (National Song) হয়ে উঠলো ?
১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি গানটি জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। গণপরিষদে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে ‘বন্দেমাতরম’ ভারতের স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, তাই জাতীয় সংগীত ‘জন গণ মন ‘ এই গানটির সাথে সমান মর্যাদা এবং সম্মান লাভ করবে।
সার্ধশতবর্ষে গানটির উদযাপনের অনুষ্ঠান
- জাতীয় স্তরে উদযাপন হওয়ার অনুষ্ঠানে আয়োজিত হবে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে।
- প্রতিটি সরকারি অনুষ্ঠানের স্মারক ডাক টিকিট ও স্মারক মুদ্রা প্রকাশের ভিডিও দেখানো হবে।
- জাতীয় তরের অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশিষ্ট সংগীত শিল্পীরা গানটি পরিবেশন করবেন।
- আকাশবাণী দূরদর্শন এবং এফএম রেডিওতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
- রেলস্টেশন ও বিমানবন্দরগুলিতে বন্দেমাতরম নিয়ে অডিও বার্তা এবং বিশেষ ঘোষণার আয়োজন করা হবে। থাকবে এলইডি স্ক্রিনের ব্যবস্থা।
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই

