Aadhaar Card New Design: আগামী মাস থেকেই নতুন রূপে আসতে পারে আধার কার্ড। ব্যক্তিগত তথ্যের বদলে থাকবে শুধু ছবি ও কিউআর কোড। নতুন ব্যবস্থার লক্ষ্য তথ্যের নিরাপত্তা আরও জোরদার করা এবং পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে তোলা।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আগামী মাস থেকেই আধার কার্ডের নকশায় বড় পরিবর্তন আসতে পারে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন ধরনের আধার কার্ড চালু করতে পারে ভারতীয় অনন্য পরিচয় কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। সংস্থার প্রধান নির্বাহী ভূমেশ কুমার জানিয়েছেন, নতুন ব্যবস্থার মাধ্যমে আধার ব্যবহার আরও নিরাপদ ও আধুনিক করা হবে।
সূত্রের খবর, নতুন আধার কার্ডে আর নাগরিকের নাম, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্য মুদ্রিত থাকবে না। কার্ডে থাকবে শুধুমাত্র ব্যবহারকারীর ছবি এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডের মধ্যেই সংরক্ষিত থাকবে সমস্ত প্রয়োজনীয় তথ্য।
এই তথ্য দেখতে ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে ব্যবহৃত ‘এম আধার’ অ্যাপের পরিবর্তে নতুন অ্যাপ চালু করার প্রস্তুতি চলছে। কিউআর কোড স্ক্যান করলেই ওই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করা যাবে।
ইউআইডিএআই-এর দাবি, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও জোরদার করা, তথ্য চুরি ও জালিয়াতির ঝুঁকি কমানো এবং পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করা।
তবে নতুন আধার কার্ড কবে থেকে সবার জন্য চালু হবে এবং পুরনো আধার কার্ড বদলানো বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে

