Abhishek Banerjee CID Interrogation: প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৪ জুন ফের হাজিরার নির্দেশ দিয়েছেন। সিআইডি সূত্রে খবর, তদন্তের স্বার্থে আরও কিছু নথি ও তথ্য যাচাই করা হবে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: সই জালিয়াতি সংক্রান্ত মামলায় সিআইডির মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। সিআইডি সূত্রে খবর, জেরার সময় একাধিক প্রশ্নের মুখে পড়ে বারবার মেজাজ হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে এই মামলায় তিনবার নোটিস পাঠানো হলেও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। তদন্ত থেকে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হলেও আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা করলেই কেবল আইনি সুরক্ষা পাওয়া সম্ভব। সেই নির্দেশ মেনেই এদিন ভবানী ভবনে হাজির হন অভিষেক।
সিআইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় রেজোলিউশন বুক সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। বিশেষ করে মূল রেজোলিউশন বুক কোথায় রয়েছে, বৈঠকে উপস্থিত না থাকা বিধায়কদের স্বাক্ষর সেখানে কীভাবে এল, সেই স্বাক্ষরগুলি প্রকৃত নাকি জাল—এই বিষয়গুলি নিয়ে বারবার প্রশ্ন করা হয়।
তদন্তকারীরা আরও জানতে চান, রেজোলিউশন বুকে থাকা বেশ কিছু নাম বড় হাতের ইংরেজি অক্ষরে লেখা থাকলেও সেগুলিকে আদৌ বৈধ স্বাক্ষর হিসেবে গণ্য করা যায় কি না। পাশাপাশি সংশ্লিষ্ট বিধায়করা নথি পড়ে স্বাক্ষর করেছিলেন, নাকি তাঁদের স্বাক্ষর জাল করা হয়েছে—সেই বিষয়েও বিস্তারিত জানতে চাওয়া হয়।
সূত্রের দাবি, সই জালিয়াতি সংক্রান্ত একাধিক প্রশ্নেরও স্পষ্ট উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের বিভিন্ন পর্যায়ে তদন্তকারীদের প্রশ্নে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলেও জানা গিয়েছে।
এদিন দিল্লি থেকে কলকাতায় ফিরেই প্রথমে কালীঘাটে বাড়িতে যান অভিষেক। কিছুক্ষণ সেখানে কাটিয়ে তিনি ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন। রাত প্রায় ১১টা ২৭ মিনিট নাগাদ জেরা শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে আবার কালীঘাটে যান তিনি। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র ও কুণাল ঘোষ।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে আগামী ১৪ জুন সকাল ১১টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
#AbhishekBanerjee #CIDInterrogation #SignatureForgeryCase #WestBengalPolitics #TMC #BreakingNews #PoliticalNews #BhawaniBhavan #CID
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে

