Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

কৃত্রিম হাইলাইটার দিয়ে নয় সহজ ঘরোয়া উপায়ে সুন্দর হবে আপনার গাল নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কৃত্রিম মেকআপ দিয়ে আপনি সুন্দর হন তবে জানেন কী নির্দিষ্ট নিয়ম না মেনে মেকআপ করলে বা মেকআপ ভালো ভাবে না তুলে ঘুমিয়ে পড়লে তা আপনার ত্বকের অনেক ক্ষতি করে দিতে পারে। তাই ত্বককে ভালো করে যত্ন করতে হয়। সারাদিন তেমন সময় না পেলেও রাত্রে ঘুমোতে যাবার আগে আপনার ত্বকের যত্ন নেওয়ার চেষ্টা করুন। রাতে ঘুমোনোর সময় ত্বক নিজেই নিজেকে মেরামত করে তাই সারাদিনের মেকআপ না তুলেই শুয়ে পড়লে তা ত্বকের জন্য ক্ষতিকারক।আবার যেকোনো ভাবেই মেকআপ তুলে ফেললেও হবে না বরং ভালো কোনো মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তুলুন। সারারাত চামড়ায়…

Read More

দেবীপক্ষের দিনগুলিতে বিশেষ কিছু কাজ করলে শুভ ফল হয় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চলছে দেবীপক্ষ। যদিও আমেজ শুরু হয়ে গেছে তবে মূল পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পিতৃপক্ষের অবসানে, অমাবস্যার দিনে, মহালয়ায়, ভোরবেলা পূর্বপূরুষদের উদ্দেশ্যে জল দান করে শুরু হয়েছে এই বছরের দেবীপক্ষ। জেনে নিন এই সময় ঠিক কী কী কাজ করলে তা আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা নিয়ে আসে।এই সময় বাড়ির উত্তরপূর্ব দিকে পূর্বপুরুষদের ছবি রাখতে হয়। তবে ওইদিকে ঠাকুর ঘর থাকলে তখন রাখা উচিৎ নয়। দেবীপক্ষ সময় কালে বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিজোড় সংখ্যায় এই সময় তুলসী গাছ লাগানো উচিৎ। সংসারের…

Read More

দশ বছর অন্তর আধার আপডেট বাধ্যতামূলক করা হল নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে সকল অধিবাসীদের জন্য নতুন আধার কার্ডের নিয়ম আসতে চলেছে খুব শীঘ্রই। নতুন এই নিয়ম আনুসারে প্রতি দশ বছর অন্তর অন্তর আপনার আধার কার্ড আপডেট করাতে হবে। এতদিন পর্যন্ত কেবল নিজের আধার কার্ডে কোনো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করার দরকার হলে কার্ড আপডেট করতে হত। কিন্তু এরপর থেকে তেমন কোনো পরিবর্তন করার দরকার না থাকলেও কার্ডের পুরোনো তথ্যই দশ বছর ছাড়া ছাড়া আপডেট করাতে হবে।কেন এই নতুন নিয়ম? বলা হচ্ছে ইতিমধ্যে অনেক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রায় সব ক্ষেত্রে আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে। তাই ভবিষ্যতেও আধারের প্রয়োজনীয়তা আরও বাড়বে। কিছু ক্ষেত্রে…

Read More

বিগিনারস লেভেলে নতুন ফ্রী কোর্স লঞ্চ করল গুগল ক্লাউড নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ফিউচার স্কিল লার্নিং এর সঙ্গে একসাথে হয়ে নাসকম ডিজিটাল স্কিলিং ঈনিসিয়েটিভের মাধ্যমে এই প্রথমবার নতুন কিছু কোর্স লঞ্চ করল গুগল ক্লাউড। মূলত একেবারে প্রাথমিক পর্যায়ে যোগদানকারিদের ক্লাউড কম্পিউটিং, ক্লাউড বেসিকস, বিগ ডেটা, মেশিন লার্নিং ইত্যাদির পাঠ দেবে এই নতুন কোর্স। গুগল ক্লাউড স্কিল বেসড এই প্ল্যাটফর্ম থেকে নতুন একটি কর্মক্ষেত্রের রাস্তার দরজা খুলে যাবে।এই কোর্সের মাধ্যমে আইটি ইনফ্রাস্ট্রাকচার, ডেটা অ্যানালিটিকস, ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট ইত্যাদি আরও অনেক নতুন জিনিস শেখা যাবে। কোর্স শেষের পর যোগদানকারি ছাত্রছাত্রীরা একটি কোর্স সার্টিফিকেট, ইন্ডাসট্রি রেকগনাইজড স্কিল ব্যাজ পাবে। এই কোর্সের জন্য ক্লাউড সংক্রান্ত বিষয়ে…

Read More

পুজোর দিনে বাড়িতে বানিয়ে ফেলুন নতুন এই খাবার নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুজো মানে জমিয়ে খাওয়া দাওয়া। পুজোর মধ্যে একই ধরনের খাবার সরিয়ে রেখে একটু অন্য কিছুর স্বাদ উপভোগ করতে চান? তাহলে কিছু সহজ রেসিপি শিখে নিতে হবে। বাড়িতে খুব সামান্য উপাদানেই নতুন একটি খাবার বানিয়ে ফেলুন। নাম হল ছানার বড়ার পোলাও।বানাতে যা যা লাগবে১. গোবিন্দ ভোগ চাল২. কাজু কিসমিস ৩. আদা কুচি৪. গোটা গরম মসলা ৫. সাজিরে৬. আনার দানা ৭. তেজপাতা৮. ঘি ৯. সাদা তেল১০. নুন ১১. ছানা১২. সাদা তেল বানাবেন যে ভাবেপ্রথমেই একটি পাত্রে পরিমানমতো গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে প্রায় আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর…

Read More

সুস্থ হয়ে জীবন কাটাতে চাইলে অবশ্যই মেনে চলুন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজকাল রাস্তাঘাটে যেকোনো পরিচিত মানুষকে দেখে সৌজন্যতার খাতিরে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন? তাহলে প্রথমে সকলেই বলবেন ভালো, কিন্তু কথা কিছুটা এগোলেই বোঝা যাবে তাঁর শারীরিক সমস্যা অনেক। বয়সকে তোয়াক্কা না করে প্রায় সমস্ত মানুষ কোনো না কোনো রোগে ভুগছেন। সম্পূর্ণ সুস্থ সবল ও একেবারে নীরোগ মানুষ খুঁজে পাওয়াই মুস্কিল। সকলেই তাই নিজের অসুস্থতা কমাতে বা তার থেকে রেহাই পেতে সারাদিন নানারকমের ওষুধ খান।তবে জানেন কী দৈনন্দিন জীবনে কতগুলি সামান্য জিনিস মাথায় রাখলেই আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন।১। আমরা সকলেই ছোট থেকে শুনে আসছি বেশি করে ফল ও সবজি খেতে। কিন্তু শুধু…

Read More

দেবীপক্ষের সূচনার দিন সাবধানে থাকুন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরুর আগে দেবীপক্ষ শুরু হওয়ার অমাবস্যার বিশেষ দিনটিকে বলা হয় মহালয়া। এই দিন প্রত্যেকে তাদের পূর্বপুরুষদের উদ্দ্যেশ্যে তর্পণ করে পিতৃপক্ষের অবসান করেন। আর পরবর্তী নয় দিনের জন্য বাঙালি মেতে ওঠে মহোৎসবে। তবে এই বিশেষ দিনে কিছু কিছু কাজ থেকে যদি বিরত থাকা যায় তাহলে আপনার জীবনে কোনো অমঙ্গলের ছায়া থাকবে না।মনে করা হয় মহালয়ার দিন কোনো শুভ কাজ করা উচিৎ নয়। কোনো নতুন কাজ, নতুন ব্যবসা, নতূন কোনো বিশেষ জিনিস কেনা বা শুভ কোনো দিন যেমন বিয়ে ইত্যাদির দিন ঠিক করা একেবারেই উচিৎ নয় এইদিন। মহালয়ার দিনে নিরামিষ খাওয়া উচিৎ।…

Read More

তিলে এমন কিছু উপাদান থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করেনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুজোর মরসুমে নারকেল নাড়ুর সঙ্গে সমান জায়গা ভাগ করে নেয় তিলের নাড়ু। অনেকেই তিলের নাড়ু খেতে বেশ পছন্দ করেন। তবে তিলের খাদ্যগুণ সম্পর্কে অনেকেই তেমন কিছু জানেন না। যদিও তিলের তেল এবং তিলবাটা রান্নায় ব্যবহার করার প্রচলন অনেক দিনের। সাদা তিলের উপকারিতা শুনলে অবাক হতে হয়। এতে বিভিন্ন ধরনের ভিটামিন ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করে এরকম বিভিন্ন খনিজ আছে।তিলে সেসামিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের কোষকে বাড়তে বাধা দেয়। বীজে থাকে ফাইবার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক সেলেনিয়াম ইত্যাদি। এটি ফুসফুসের ক্যান্সার, লিউকেমিয়া, প্রোস্টেট ক্যান্সার, স্তন ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে…

Read More

চেনা জায়গার ভিড় এড়াতে রাজস্থানের জওয়াই নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুজোর ছুটি বেশ লম্বা। এই ছুটিতে ভালোভাবে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা যায় দিব্যি। পরিবার কিংবা বন্ধুদের গ্রুপের সঙ্গে বেড়াতে যেতে কার না ভালো লাগে। তবে মানুষের ভিড় পছন্দ না একেবারেই? কিন্তু ভারতবর্ষের মূলত যেসব জায়গাগুলি দর্শনীয় স্থান সেগুলিতে এই ছুটির মরসুমে পর্যটকতো বেশি হবেই। তাহলে আর কি? ভাবছেন কোথায় যাওয়া যায় তবে? মানুষের কোলাহল জানজট ছাড়িয়ে আপনি যদি নিরিবিলিতে ছুটি কাটাতে চান তবে আপনার পছন্দের তালিকায় থাকতে পারে রাজস্থানের জওয়াই।কী কী দেখবেন? রাজস্থানের বিখ্যাত জায়গাগুলির তুলনায় এখানে প্রায় কোনো মানুষই আসেন না কারণ তেমন কেউ এই অসাধারণ সুন্দর জায়গাটির নামই শোনেননি কখনো।…

Read More

খিদের জ্বালায় গোটা পৃথিবী? নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রতি চার সেকেন্ড চলে যাচ্ছে একটি করে প্রাণ। খিদের জ্বালায়। সম্প্রতি নিউউয়র্ক শহরে অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে যোগদান করা সমস্ত বিশ্ব নেতাদের সামনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। এই ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ৭৫টি দেশের ২৩৮টি অ-সরকারি সংস্থা (এনজিও)। গোটা বিশ্বজুড়ে অনাহারের এই মাত্রা দেখে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন সংস্থাগুলির সদস্যরা। তাঁদের মতে বর্তমানে পৃথিবী জুড়ে প্রায় ৩৪.৫ কোটি মানুষ অনাহারের শিকার।সংস্থাগুলি আরও দাবি করেছেন যে বর্তমান শতকে দুর্ভিক্ষ হবে না, বিশ্বনেতাদের তরফে এমন প্রতিশ্রুতি থাকতেও সোমালিয়ায় ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। ২০১৯ সালের পর থেকে অনাহারী মানুষের সংখ্যা প্রায় লাফিয়ে দ্বিগুন হয়েছে। প্রতিদিন…

Read More