Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
এপ্রিল মাসেই প্রথম গ্রহণছবি: প্রতীকী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ গ্রহণ, তা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, তাঁর বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ব্যাখা আছে। যদিও জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের বিভিন্ন আলাদা প্রয়োজনীয়তা এবং কারণ রয়েছে। সেই মত অনুযায়ী গ্রহণের সময় রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে। জেনে নিন যে চলতি বছর ২০২৩ -এর কোন কোন সময়ে সূর্য এবং চন্দ্রগ্রহণ ইত্যাদি হতে চলেছে।গত বছর ২০২২ -এর মতো এই বছরেও প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে এপ্রিল মাসে। এপ্রিলের ২০ তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে বলে পঞ্জিকা মতে জানা যাচ্ছে। এই দিন সকাল ৭টা ৪ মিনিট থেকে দুপুর প্রায় ১২ টা বেজে ২৯ মিনিট অবধি গ্রহণের সময়। যদিও ভারতবর্ষের…
এপ্রিল ফুলছবি: প্রতীকী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যদি জিজ্ঞেস করা হয় যে, এপ্রিল ফুল কী? সকলেই একবাক্যে জানাবেন, ইংরাজি ক্যালেন্ডারের চতুর্থ মাসের এই প্রথম দিনটি বোকা বানানোর দিন। ছোটবেলা থেকে এমনই জেনে এসেছেন বেশিরভাগ মানুষই। তবে এই বোকা বানানো নিছকই মজা করে। যুগ পাল্টেছে। আগে যেমন সামনাসামনি বোকা বানানোর ব্যবস্থা করা হত, এখন তেমন সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল পদ্ধতিতে এপ্রিল ফুল বানানোর বিভিন্ন ফন্দিফিকির ছড়িয়ে পড়ছে।তব কেন একটা গোটা দিনকে বোকা বানানোর জন্য বেছে রাখা হল? এই প্রশ্নের পিছনে রহস্য কম নেই। এপ্রিল ফুল পালনের কারণ নিয়ে বেশ কিছু মতামত প্রচলিত আছে। সব থেকে প্রচলিত মতটি হল, ১৯৬৪ সালে যখন ফ্রান্স দেশের ক্যালেন্ডার বদল…
দেশ জুড়ে নতুন নিয়ম!ছবি: প্রতীকী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দেশ জুড়ে রেশন ব্যবস্থায় একেবারে নতুন এক নিয়ম চালু হতে চলেছে। নতুন পদ্ধতিতে রেশন গ্রাহকের চোখ স্ক্যান করে তাঁর আধার নম্বর যাচাই করার নিয়ম শুরু হবে শীঘ্রই। পশ্চিমবঙ্গ জুড়ে নতুন এই ব্যবস্থা চালু করবে রাজ্য খাদ্য দপ্তর। যদিও দেশের কোথাও এখনো সেই ভাবে এই নতুন ব্যবস্থা চালু করা হয়নি। তবে মার্চ মাস থেকে বিভিন্ন জেলার নির্দিষ্ট এলাকা ভাগ করে প্রতি ভাগের পাঁচটি করে দোকানে এই পাইলট প্রোজেক্ট শুরু করা হবে।বর্তমানে দেশ জুড়ে আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতিতে আধার নম্বর যাচাই করার নিয়ম চালু রয়েছে। তবে নতুন এই নিয়মের কী দরকার? এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্য…
গুগলে এবার রোবটদের চাকরি ছাঁটাই ছবি: প্রতীকীনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে মন্দার বাজার। এর ফলে দেশের ও বিদেশের বিভিন্ন বড় বড় সংস্থা নিজেদের হাজার হাজার কর্মী ছাঁটাই করে চলেছে অবিরত। সেই খবর বারবার সামনেও এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে এক সঙ্গে চিঠি দিয়ে বহু কর্মীদের এক নিমেষে সরিয়ে ফেলছে বিভিন্ন প্রযুক্তি সংস্থা। কাজ হারা হয়েছেন হাজার হাজার কর্মী। মানুষের চাকরে ছাঁটাইয়ের খবর নতুন কিছু নয়। তবে নতুন ব্যাপার হল রোবটের চাকরি যাওয়ার খবর।আপনি কিছু ভুল শোনেননি। সত্যি চাকরি খোয়াচ্ছে রোবট।সৌজন্যে গুগল। আসলে গুগলের বিভিন্ন ক্যাফেটেরিয়াগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব ছিল রোবটের উপর। রোবট দিয়ে পরীক্ষামূলক ভাবে এই কাজ চালাত গুগলের পেরেন্ট কোম্পানি আলফাবেট। এই পরীক্ষামূলক প্রোজেক্টের…
তবে মহারাজের বায়োপিকের দায়িত্ব কার হাতে?ছবি: ইন্সটাগ্রাম নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি নিজের আগামী ছবিতে ফের পর্দার সামনে আসতে চলেছেন অভিনেতা রনবীর কাপুর। নতুন ছবি তু ঝুটি ম্যায় মক্কর-এর প্রোমোশনের জন্যে কলকাতায় উড়ে এসেছিলেন অভিনেতা। আগের ছবি ব্রহ্মাস্ত্র বেশ সফল হলেও রনবীর অভিনীত শামশেরা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এই অবস্থায় তাঁর আরও এক নতুন ছবি শীঘ্রই সিনেমাহলে আসতে চলেছে।তবে রনবীরের কলকাতা দর্শন নতুন এক জল্পনা কারণ হয়ে উঠেছে। ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে ছবি তৈরীর কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। বেশ চর্চাও চলছে। তবে কিছুতেই পুরো খবর প্রকাশ্যে আসছিল না। বলাউড কিংবা টলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল কলকাতার মহারাজকে…
অরিজিৎ সিং-এর ছবিতে কমেন্ট করে ট্রোলছবি: ফেসবুক নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বেশিদিন হয়নি। ২০২২-এর ঘটনা। নিজের একটি ফেসবুক লাইভে বিখ্যাত গায়ক কেকে-কে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তিনি। সেই দিন কলকাতায় শো করতে এসেছিলেন কেকে। সেই ছিল তাঁর জীবনের শেষ কনসার্ট। সেই দিনেই কলকাতার বুকে মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন কেকে। আর তারপরেই গায়ক রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে নিন্দায় সরব হয় রাজ্য তথা দেশবাসী।সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিং এবং আক্রমণের শিকার হয়েছিলেন রূপঙ্কর। পরবর্তীকালে সর্বসমক্ষে ক্ষমা চাইলেও নিষ্কৃতি পাননি গায়ক। এমনকী ব্যক্তিগত আক্রমনের মুখোমুখিও হয়েছেন তিনি ও তাঁর পরিবার। সেই প্রসঙ্গেই আবার আক্রমনের মুখে পড়লেন তিনি। সম্প্রতি কলকাতায় এসে শো করে একাধারে সাধারণ…
২৮শে মার্চ, ২০২৩-এ সপ্তমী পুজোছবি: প্রতীকীনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাংলা ক্যালেন্ডার মতে এখন বসন্ত কাল, চৈত্র মাস। চৈত্র নবরাত্রির এই সময়ে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসের শরৎকালের দুর্গাপুজোর মতোই এই সময়েও সপ্তমী থেকে দশমী অবধি পুজার্চ্চনা চলে। দেবী দুর্গার নয় রূপের পুজো হয় বাসন্তী পুজোয়। বছর শেষের এই বাসন্তী বন্দনা আপনার জীবনে শুভ সময় নিয়ে আসতে পারে।২০২৩ -এর চৈত্র নবরাত্রি বিশেষ ভাবে শুভ মুহুর্ত তৈরি করবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। চারটি বিশেষ শুভ যোগ রয়েছে এই বছর। জ্যোতিষশাস্ত্র মতে বুধ এবং শুক্র গ্রহ এই বছর রাজগ্রহের আসন পেয়েছে। এটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর ফলে মিথুন, কন্যা, বৃষ ও…
হারানো জায়গা কী ফিরে পাবে নোকিয়া?ছবি: প্রতীকী। নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মোবাইল ফোনের দুনিয়ায় এক সময় একাই রাজার মতো রাজত্ব করেছে নোকিয়া (Nokia)। সাধারণ মানুষের কাছে একসময় মোবাইল ফোন এবং নোকিয়া ছিল একটিই কয়েনের দুই পিঠ। তবে সময় বদলেছে। এখন প্রতিযোগিতায় বেশ পিছনের দিকে একসময়ের এই বিশাল কোম্পানি। তবে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করতে ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছে নোকিয়া। সম্প্রতি একাধিক নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজারে আনতে চলেছে নোকিয়া।নতুন যেইসব মোবাইল ভারতের বাজারে আসার কথা হচ্ছে, সেইগুলির মধ্যে অন্যতম নোকিয়া মেজ্ ৫জি (Nokia Maze 5G)। টেক বিশেষজ্ঞরা বলছেন নোকিয়ার নতুন এই মডেলগুলি টেক্কা দেবে আইফোনকে। বিশেষ কিছু ফিচার সমেত মোবাইলগুলি দুর্ধর্ষ চেহারা…
অতিরিক্ত আনারস খেলে বাড়তে পারে বিপদ নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শীত ও বসন্ত পেরিয়ে বছর ঘুরে ধীরে ধীরে গরম বাড়ছে। প্রচন্ড গ্রীষ্মে নিজের শরীর সুস্থ রাখা অত্যন্ত দরকার। গরমে শরীর ঠান্ডা রাখতে ফল খেতে পছন্দ করেন অনেকে। গরমের ফল হিসেবে আম, আনারস, তরমুজ, শসা ইত্যাদি শরীরের জন্য বিশেষ উপযোগী। এর মধ্যে অনেক মানুষই সুস্বাদু ও রসালো ফল হিসেবে আনারস খেতে পছন্দ করেন। আনারস শরীর ভালো রাখতে সাহায্য করে যেমন, তেমনই খুব বেশি পরিমাণে আনারস খেলে তা শরীরের বিপদ বাড়াতে পারে। অতিরিক্ত আনারস খেলে মানব শরীরে শর্করার পরিমান বেশি হারে বেড়ে যায়। এছাড়া আনারসে কার্বোহাইড্রেটের পরিমানও অনেকটা বেশি। আনারসে যে টক ভাব থাকে তা দাঁত…
অস্কার মঞ্চে অন্যতম উপস্থাপক দীপিকা পাডুকোনছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের ১২ তারিখ অর্থাৎ ১২ই মার্চ আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেক বছরের মতো এই বছরেও ওই দিনে অনুষ্ঠিত হতে চলেছে ৯৫ তম অস্কার একাডেমি পুরস্কার। আর এই অস্কার মঞ্চেই ফের একবার গুরুত্বপূর্ণ মুখ হয়ে ধরা দেবে ভারতবর্ষ। সৌজন্য বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। অন্যান্য অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে অস্কারের মঞ্চে একজন উপস্থাপক হিসাবে হাজির থাকবেন অভিনেত্রী।দ্য একাডেমি অ্যাওয়ার্ডসের তরফ থেকে সম্প্রতি অস্কার মঞ্চে থাকা সমস্ত উপস্থাপকদের নাম সহ একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন দীপিকা নিজেই। তালিকায় তাঁর নাম রয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য…
