Author: শম্পা পাল

শম্পা পাল একজন বাংলা কনটেন্ট রাইটার, অনুবাদক ও শিক্ষিকা। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে সম্পাদকীয় লেখা ও বাংলা কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কোচবিহারে বৃহৎ রাজ্যের দাবিতে কামতাপুরীদের একাংশের আন্দোলন নিয়ে আলোচনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহারে তাঁর প্রথম সফরে প্রশাসনিক বৈঠকের পর এই প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী জানান, গণতান্ত্রিক দেশে যে কোনও মানুষের আন্দোলন করা বা দাবি জানানোর অধিকার রয়েছে। তবে সেই দাবি আলোচনার মাধ্যমেই সমাধানের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহারের মানুষ তাঁদের দু’হাত ভরে ভোট দিয়েছেন বলেই সরকার গঠন সম্ভব হয়েছে। তাই কোচবিহারের মানুষের দাবি ও অধিকার নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। আন্দোলনকারীদের কোচবিহারের বিধানসভার স্পিকার মালতী রাভা রায়, শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে…

Read More

Vidyasagar Borno Porichoy: বাংলা ভাষায় শিশুদের সহজে পড়াশোনা শেখানোর প্রয়োজন থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন বর্ণপরিচয়। জটিল বর্ণমালার বদলে সরল পাঠের পথ দেখানো এই বই পরবর্তীকালে বাংলার প্রাথমিক শিক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। লিখেছেন ড. সুস্মিতা প্রামাণিক বিদ্যাসাগর মশাই তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ। তিনি লক্ষ্য করলেন বাংলায় বাচ্চাদের পড়ার মতো সহজ বইয়ের খুব অভাব। তখনকার বাংলা বর্ণমালা সংস্কৃতের জটিল নিয়মে ভরা। শিশুপাঠ্য বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি লিখতে শুরু করলেন এক আশ্চর্য বই। বর্ণপরিচয়। যা হয়ে উঠবে বাংলার সবচেয়ে প্রভাবশালী প্রাইমার।উদ্দেশ্য একটাই, যে বাচ্চারা অক্ষর চিনবে। আবার অক্ষরজ্ঞানের সাথে সাথে তাদের চরিত্র গড়ে উঠবে। প্রথম ভাগে ছিল বর্ণ…

Read More

Elephant Calf Rescue: তিস্তায় মাছ ধরতে গিয়ে জলে ভেসে যেতে থাকা মাত্র তিন-চার দিনের হস্তীশাবককে দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। প্রাণের ঝুঁকি নিয়ে নৌকা ছুটিয়ে তাকে উদ্ধার করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বন দপ্তরের সহযোগিতায় একরত্তিকে মায়ের কোলে ফিরিয়ে দেন। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র তিন থেকে চার দিন। মায়ের সঙ্গে তিস্তা পার হওয়ার সময় আচমকাই বিচ্ছেদ ঘটে সদ্যোজাত হাতিশাবকটির। তিস্তার স্রোতে ভেসে গিয়ে বিপদে পড়ে যায় ছোট্ট প্রাণটি। সেই সময় নদীতে মাছ ধরতে যাওয়া স্থানীয় মৎস্যজীবীদের নজরে আসে শাবকটি। বিপদ বুঝে নিজেদের নৌকা নিয়ে তাঁরা এগিয়ে যান। উত্তাল স্রোতের মধ্যেই শাবকটিকে টেনে তুলে নৌকায় নিয়ে আসেন তাঁরা। পরে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় গিয়ে শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করলেন। বৈঠকে উপস্থিত ছিলেন “তাঁরা এগিয়ে এলে স্বাগত”—বোনতারাকে নিয়ে পশ্চিমবঙ্গে নতুন ভাবনা, বড় পরিকল্পনার ইঙ্গিত পুত্র অনন্ত আম্বানিও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা, রিলায়েন্স গোষ্ঠীর বর্তমান ব্যবসার সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বাংলার শিল্প সম্ভাবনা নিয়েও মুকেশ আম্বানি আশা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে রিলায়েন্স গোষ্ঠী পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগে আগ্রহী বলেও জানা গিয়েছে। দুর্গাপুজোর আগে রাজ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য জমি দেওয়ার উদ্যোগের মধ্যে এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্যে শিল্পের পরিবেশ আরও শক্তিশালী করা…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কলকাতার একাধিক রাস্তা ও মোড়ের নাম পরিবর্তন হতে চলেছে। সোমবার কার্তিক মহারাজ, ওরফে স্বামী প্রদীপ্তানন্দ, জানান, নাম পরিবর্তনের ক্ষেত্রে ভারতের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে। তাঁর কথায়, লেনিন ও মার্কসের নামে থাকা রাস্তার নাম আর রাখা হবে না। তাঁদের পরিবর্তে চৈতন্য মহাপ্রভুর মতো ব্যক্তিত্বদের নামে রাস্তার নামকরণের কথা জানানো হয়েছে। সরকার বদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। লেনিন সরণি, কার্ল মার্কস সরণির মতো রাস্তার নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। এই নাম পরিবর্তনের বিষয়টি দেখার জন্য দশ জনের একটি কমিটি তৈরি করা হচ্ছে। সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কার্তিক মহারাজ। রাস্তার নাম পরিবর্তন নিয়ে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রে মূলত সত্তর ও আশির দশকে নিজের অভিনয়ের মাধ্যমে বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন তিনি। বয়স হয়েছিল ৭১ বছর। প্রায় এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোক নেমে এসেছে বাংলা চলচ্চিত্র মহলে। সর্বভারতীয় চলচ্চিত্রকর্মী সংগঠন তাঁর অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সমাজমাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা মিঠু মুখোপাধ্যায়ের অভিনয়জীবনে ছিল ‘মর্জিনা আবদুল্লাহ’, ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘হোটেল স্নো ফক্স’, ‘ভাগ্যচক্র’, ‘সন্ধি’, ‘ফাদার’ ও ‘আশ্রিতা’-র মতো…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক : সোমবার সকালে কলকাতায় ডেঙ্গু সচেতনতা প্রচারে বেরিয়ে পড়েন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক মাসব্যাপী সেবা সংকল্প কর্মসূচির উদ্যোগের অংশ হিসেবেই এদিনের এই সচেতনতা কর্মসূচি বলে জানানো হয়েছে। হাতে প্ল্যাকার্ড এবং মাইক নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা দেন মন্ত্রী। প্রচারে ডেঙ্গু মশার আদলে তৈরি প্ল্যাকার্ডও ছিল। জমা জল নিয়ে সতর্ক থাকার বার্তা সচেতনতা অভিযানের মাঝে অগ্নিমিত্রা পাল বলেন, বাড়ি কিংবা রাস্তার ধারে কোথাও যেন জল জমে না থাকে, সে বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। কারণ…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে আপডেট সামনে এসেছে। সেপ্টেম্বর মাসেও টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন একাংশের উপভোক্তা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে উপভোক্তার সংখ্যা দেড় কোটিরও বেশি। তবে আবেদন জমা দেওয়ার পরেও অনেকে টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। কোচবিহারে এই নিয়ে মহিলাদের মধ্যে বিক্ষোভও দেখা গিয়েছে। অভিযোগ, চতুর্থ মাসে অনেকেই প্রকল্পের টাকা পাননি। কারও ক্ষেত্রে আবেদন ‘আন্ডার এনকোয়ারি’, আবার কারও ক্ষেত্রে ‘রিজেক্টেড’ দেখাচ্ছে। ক্ষুব্ধ মহিলারা পঞ্চায়েত মন্ত্রী এবং নারী কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়ের কাছে নিজেদের অভিযোগ জানিয়েছেন। মহিলাদের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তাঁদের বক্তব্য,…

Read More

Debangshu Bhattacharya Viral Post: দেবাংশু ভট্টাচার্যের নামে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক জল্পনা। পোস্টে দল ছাড়ার দাবি থাকলেও পরে দেবাংশু নিজেই সেটিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানান। নিজের সমাজমাধ্যমের পাতা যাচাই করে খবর ছড়ানোর আবেদনও জানান তিনি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দেবাংশু ভট্টাচার্যের নামে সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়। ওই পোস্টে দাবি করা হয়েছিল, তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন এবং ভবিষ্যতে অন্য কোনও রাষ্ট্রবাদী দলের ডাক পেলে সেখানে যোগ দেওয়ার কথা ভাববেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পরই প্রশ্ন ওঠে, তবে কি দেবাংশু ভট্টাচার্য তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে যোগ দিতে চলেছেন?…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বাজারের ভিতরে দোকানের সামনে সাইকেল রাখা নিয়ে কয়েক দিন আগে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রোলের মুখে পড়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার সেই কটাক্ষের জবাব দিলেন তিনি। অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর আপত্তি কোনও নির্দিষ্ট যানবাহনকে ঘিরে নয়। তাঁর বক্তব্য, বাজারের ভিতরে দোকানের সামনে ইচ্ছেমতো সাইকেল, মোটরবাইক বা গাড়ি রাখা উচিত নয়। নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা থাকলে সেখানেই যানবাহন রাখতে হবে। মন্ত্রীর কথায়, “বাজারের ভিতর সাইকেল ঢুকিয়ে রেখে দিচ্ছে। আমার বক্তব্য, যেখানে দোকান রয়েছে সেখানে সাইকেল রাখবেন না। আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব? কেন মাথায় রাখবেন? বাজারের বাইরে তো…

Read More