Author: শম্পা পাল

শম্পা পাল একজন বাংলা কনটেন্ট রাইটার, অনুবাদক ও শিক্ষিকা। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে সম্পাদকীয় লেখা ও বাংলা কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে ফের সংসদে অপসারণের প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ বিরোধী শিবির লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই নতুন করে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে পরামর্শ শুরু হয়েছে বলে কংগ্রেস সূত্রের দাবি। এর আগে বিরোধীদের আনা অপসারণের নোটিশ লোকসভা ও রাজ্যসভায় খারিজ হয়ে গিয়েছিল। এবার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর সামনে আসার পর নতুন করে সেই উদ্যোগ শুরু হয়েছে। ফের অপসারণের প্রস্তাব আনার প্রস্তুতি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্ঞানেশ কুমারকে…

Read More

আরজি কর কাণ্ডে চরম বিস্ফোরক অভয়ার পরিবার: মাথায় রিভলভার ঠেকিয়ে ঘুষের প্রস্তাব, জোর করে মেয়েকে বাড়ি এনে সত্কারের চক্রান্তের অভিযোগ আরজি কর কাণ্ডে এবার আরও এক চাঞ্চল্যকর মোড়। বিচার প্রক্রিয়ার মাঝেই সংবাদমাধ্যম এবং উচ্চ আদালতের সামনে অত্যন্ত বিস্ফোরক সব অভিযোগ তুলে ধরলেন অভয়ার মা। তাঁদের স্পষ্ট অভিযোগ, পুরো বিষয়টিকে ঢাকা দিতে এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ না দিয়ে প্রমাণ লোপাট করার উদ্দেশ্যেই দ্রুততার সঙ্গে তাঁদের মেয়ের দেহ সত্কার করার চক্রান্ত করা হয়েছিল। কারা যুক্ত এই ঘটনায়? পরিবারের অভিযোগের তির সরাসরি তিনজনের দিকে: ১. নির্মল ঘোষ (প্রাক্তন বিধায়ক) ২. সঞ্জীব মুখার্জি ৩. সোমনাথ দে বন্দুক ঠেকিয়ে টাকা দেওয়ার চেষ্টা ও হুমকি অভয়ার…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পুজোর পর কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হতে পারে বলে সূত্রের খবর। ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। তার আগে ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। ২ ডিসেম্বর ভোটের গণনা হওয়ার সম্ভাবনা। ৭ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। ৬৩০১ টি বুথ আছে। কলকাতা, হাওড়া, বালি, ধুপগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, হলদিয়া এই জায়গাগুলোতেই পুরভোট হবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। #KolkataHowrahMunicipalElection #KolkataMunicipalElection #HowrahMunicipalElection #WestBengalElection #MunicipalElection2026 #KolkataVote #HowrahVote সাম্প্রতিক পোস্ট স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোয় বড় বিনিয়োগের ঘোষণা করল আদানি গোষ্ঠী। নিউটাউনে তৈরি হতে চলেছে ‘আদানি আরোগ্য মন্দির’—দুই হাজার শয্যার একটি বৃহৎ স্বাস্থ্যনগরী। এই প্রকল্পের সঙ্গে হাসপাতালের পাশাপাশি চিকিৎসা শিক্ষা এবং আন্তর্জাতিক মানের গবেষণা পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও সামনে এসেছে। প্রকল্পে প্রায় চার হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। বৃহস্পতিবার নিউটাউনে এই প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি, তাঁর স্ত্রী এবং পুত্র করণ আদানি। অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রস্তাবিত এই স্বাস্থ্যনগরীর দুই হাজার শয্যার মধ্যে এক হাজার শয্যা দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল মানুষের চিকিৎসার জন্য রাখার কথা…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের সরকারি দপ্তরগুলিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণের ক্ষেত্রে বড় পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে চলতি অর্থবছরের মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মোট এক লক্ষ একান্ন হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে মোট কুড়ি হাজার পদ পূরণের কথা রয়েছে। রাজ্য পুলিশে ষোলো হাজার এবং কলকাতা পুলিশে চার হাজার শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি স্কুলশিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চৌত্রিশ হাজার নিয়োগের কথাও বৈঠকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী ঘাটতির কারণে প্রশাসনিক কাজের চাপ বাড়ছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। প্রয়োজনের…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আমেরিকা থেকে কলকাতায় ফেরার পরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে  ঘিরে ওঠা বিতর্ক নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী একাধিক সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছিলেন—দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন প্রকাশের পরই দেশজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। সেই আবহে কলকাতায় ফিরে জ্ঞানেশ কুমারকে  অবিলম্বে পদ থেকে সরানোর দাবি তুলেছেন অভিষেক। পাশাপাশি আদালতের নজরদারিতে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে ভোটারদের ভোটাধিকার, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন। কলকাতায় ফিরেই অভিষেকের সরাসরি দাবি তিন…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা ঘিরে নির্বাচন কমিশনের অন্দরের কাজকর্ম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আপত্তির কয়েকটি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বা নির্দেশ জারি করার আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে তাঁরা অভিযোগ করেছিলেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা এবং অন্যান্য বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা-সহ…

Read More

Drug Free West Bengal: ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করে নেশার বিরুদ্ধে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বালুরঘাটের পর দ্বিতীয় দফার অভিযানে নিষিদ্ধ ব্যবসা বন্ধ, মাদক প্রবেশের পথ রোধ এবং কলকাতা ও উত্তরবঙ্গে নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বালুরঘাটের পর বুধবার দ্বিতীয় দফায় নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংসের অভিযান চালানো হল। ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার ফেনসিডিলের বোতল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচিতে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, নেশামুক্ত ভারত এবং নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইকোপার্কে নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংসের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট…

Read More

disaster management emergency response vehicles Kolkata: জরুরি পরিস্থিতি এবং অগ্নিকাণ্ড মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে রেড রোডজুড়ে সাজানো হয়েছে প্রায় ২০০টি নতুন অত্যাধুনিক অগ্নিনির্বাপক বাহন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের গাড়ি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রেড রোডজুড়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের একের পর এক নতুন গাড়ি। বাইক, অগ্নিনির্বাপণ বাহনের গাড়ি থেকে শুরু করে বড় বড় অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবার অত্যাধুনিক যান—সব মিলিয়ে রেড রোডে তৈরি হয়েছে দীর্ঘ গাড়ির সারি। প্রায় ২০০টি গাড়ি এই সারিতে রয়েছে বলে জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা এবং আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য নতুন এই গাড়িগুলি প্রস্তুত রাখা হয়েছে। রেড রোডের মুখ থেকে শুরু করে রাস্তার দুই ধারেই…

Read More

Mukundapur TMC BJP Clash: মুকুন্দপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের পর পূর্ব যাদবপুর থানার সামনে ফের উত্তেজনা। উপাসনা চৌধুরীর উপর ডিম ছোড়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগের পাশাপাশি রক্তাক্ত অবস্থায় দেখা যায় হুমায়ুন কবিরকে। তাঁকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মুকুন্দপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব যাদবপুর থানার সামনের এলাকা। থানার সামনে উপাসনা চৌধুরীর উপর ডিম ছোড়ার অভিযোগ ওঠে। সেই সঙ্গে তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কালিঘাটপন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর গাড়িতে ভাঙচুর চলছে বলেও অভিযোগ…

Read More