নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বিগবস বাংলাকে ঘিরে উত্তেজনা একেবারে তুঙ্গে। প্রতিদিনই শোয়ে একের পর এক নতুন ঘটনা ঘটছে। প্রতিযোগীদের মধ্যে ঝগড়া, মতের অমিল যেমন থাকছে, তেমনই তৈরি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও। এই প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যেই কেউ কেউ একে অপরের সঙ্গে মনের কথাও ভাগ করে নিচ্ছেন।
এবার বিগ বসের ঘরে ফিরে এসেছেন সৃজলা। আগের সপ্তাহে টাস্ক করার সময় তিনি আহত হন। সেই ঘটনায় নন্দিনীর দিকে অভিযোগের আঙুল ওঠে। ফিরে এসে নিরঞ্জনকে কিছু গোপন কথাও জানান শ্রীজলা।
বিগ বসের ঘরের সদস্যদের মধ্যে মতের অমিল নতুন কিছু নয়। তবে এবার সৌরভের সঙ্গে কথা বলার সময় নিরঞ্জনের ব্যবহার নিয়ে শুরু হয়েছে চর্চা। তাঁর কথাবার্তা এবং আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অন্য সদস্যরাও। বিগ বস বাংলার ঘরে ইতিমধ্যেই সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করেছে। বন্ধুত্বের পাশাপাশি মতবিরোধ, ঝামেলা এবং ব্যক্তিগত সংঘাতও প্রকাশ্যে সামনে আসছে। তারই মধ্যে নিরঞ্জন এবং সৌরভের ঘটনা আবারও নতুন করে উত্তেজনা ছড়াল।
সৌরভের মুখেও বারবার উঠে আসছে সৃজলার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। এই ঘটনায় বাড়িতে প্রায় প্রত্যেকের মতামত জানতে চান সৌরভ। সেই সময় নিরঞ্জনকে সৌরভ বলেন, নন্দিনীর সঙ্গে হাত মিলিয়ে তিনি সৃজলার ব্যক্তিগত জিনিস সবার সামনে টেনে বের করছেন এবং সেগুলি নষ্ট করার পরিকল্পনা করেছেন। সৌরভের মতে, তা ঠিক নয়।
নিরঞ্জনের ব্যবহারে ক্ষুব্ধ হন সৌরভ। প্রথমত, তিনি সৃজলার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে কোনও মতামত প্রকাশ করতে চাননি। পরবর্তীতে কথা বলতে গিয়ে সৌরভের সঙ্গে বেশ রূঢ় ব্যবহার করেন নিরঞ্জন।
নিরঞ্জন প্রথমেই প্রশ্ন করেন, সৌরভ এবং সৃজলা যে কথাগুলি বলছেন, তাঁরা কি আদৌ পুরো ঘটনা দেখে বলছেন? উত্তরে সৌরভ জানান, তিনি এবং শ্রীজলা দুজনেই পুরো ভিডিও দেখেই কথা বলছেন।
এরপর সৌরভ বেশ কড়া ভাষায় নিরঞ্জনকে বলেন, “এখানে না দেখে কেউ কথা বলে না। নিরঞ্জন, তর্ক করো না।”
এরপরই সৌরভ আরও কড়া হয়ে বলেন, “নিরঞ্জন, তুমি যাই বলো, তোমার কথা কেউ শুনবে না। এখানে তোমার বাজে কথা শুনতে কেউ আসেনি। তুমি এখান থেকে উঠে চলে যেতে পারো।”
এই কথোপকথনের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নিরঞ্জনের এই আচরণ কি নিছক মজার ছলে, নাকি সত্যিই সৌরভকে অপমান করা হয়েছে? ঘটনাটি ঘিরে বিগ বসের ঘরে ফের উত্তেজনা তৈরি হয়েছে।
#BiggBossBengali #Sourav #Niranjan #Srijala #BiggBossControversy
সাম্প্রতিক পোস্ট
স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা
ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

