Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    খাঁচায় বন্দি চিতা, অথচ সরকারের খাতায় ‘সফল’ প্রজেক্ট! ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের আসল সত্যিটা কী?

    সোনার বাজারে বড় পতন! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে গোল্ড ইটিএফ-এ (Gold ETF) বিনিয়োগ করা কি এখন বুদ্ধিমানের কাজ?

    হেঁশেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! গ্যাস সিলিন্ডার নিয়ে দেশজুড়ে হাহাকার, সাধারণ মানুষের বাঁচতে কী করতে হবে?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Thursday, March 12
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»লাইম লাইট»২০২৬ ‘দেশু’ জুটির কামব্যাক │ দর্শকের কাছে নস্টালজিয়া না নতুন সূচনা? │ DeShu Comeback
    লাইম লাইট

    ২০২৬ ‘দেশু’ জুটির কামব্যাক │ দর্শকের কাছে নস্টালজিয়া না নতুন সূচনা? │ DeShu Comeback

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কJanuary 6, 20263 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Dev and Subhashree together again in 2026 Bengali film | Deshu Comeback official poster
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link
    দীর্ঘ ১০ বছর পর রাজকীয় প্রত্যাবর্তন (DeShu Comeback)। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, বিতর্ক সবকিছুকে ছাড়িয়ে গেছে দর্শকের উন্মাদনা, চাহিদা এই জুটিকে ঘিরে। ২০২৫ এ একটি ইভেন্ট বুঝিয়ে দেয় বাংলা সিনেমায় এই জুটি কতটা তাৎপর্যপূর্ণ। দর্শকের আবেগ, বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্যে এই জুটির ভূমিকা কতটা জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

    বাংলা সিনেমার দর্শক পর্দায় জুটিকে ঘিরে চিরকালই আবেগপ্রবণ। উত্তম–সুচিত্রার অনন্য রসায়ন আজও রয়ে গেছে বাংলা সংস্কৃতির নস্টালজিয়ার অংশ হয়ে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এসেছে একের পর এক জনপ্রিয় অনস্ক্রিন জুটি— প্রসেনজিৎ–ঋতুপর্ণা, জিৎ–কোয়েল, এবং পরবর্তীকালে দর্শকের হৃদয়ে ঝড় তোলা দেব–শুভশ্রী (DeShu Comeback)। সিনেমার রোম্যান্স, ড্রামা আর মাসালা এন্টারটেইনমেন্টের সংজ্ঞা অনেকটা গড়ে উঠেছিল এই জুটিকে কেন্দ্র করে। দশ বছর পর তাঁদের কামব্যাক একসঙ্গে পর্দায় ফিরছে, আর সেটি ঘিরে দর্শকের মধ্যে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। বাংলা সিনেমার সমালোচক মহলে প্রশ্ন একটাই— এই কামব্যাক কি বাংলা সিনেমায় ব্যবসায়িক সাফল্যের নতুন দিগন্ত খুলবে?

    আরও পড়ুন : ‘প্রজাপতি ২’ হিট না ফ্লপ │ম্যাজিক জুটিতে দর্শকের মন ভরলো? Projapoti 2 Release

    ২০০৯-২০১৫ এই ছয় বছরে বাংলা বাণিজ্যিক সিনেমার স্বর্ণযুগের কেন্দ্রে ছিলেন তারাই। চ্যালেঞ্জ, রোমিও, পরাণ যায় জ্বলিয়া রে— প্রতিটি ছবিই প্রমাণ করেছে, দেব–শুভশ্রী কেবল পর্দার চরিত্র নন, তাঁরা ছিলেন এক প্রজন্মের রোম্যান্স আইকন। ‘চ্যালেঞ্জ’ সিনেমাটি দিয়ে এই জুটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে। ২০০৯ এর শেষ দিকেই মুক্তি পায় ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমাটি। দুটো সিনেমাই ব্লকবাস্টার হিট।

    ‘চ্যালেঞ্জের’ কলেজের দৃশ্য টিনেজারদের মনে ঢেউ তোলে। ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমায় ফুটবল খেলার দৃশ্য প্রত্যেকটা ভারতবাসীর সেন্টিমেন্টের সঙ্গে মিলেমিশে  একাকার হয়ে যায়। এখানেই এই জুটির সার্থকতা। যখন এই জুটি আবার ফিরছে বড় পর্দায়, তখন দর্শকের উচ্ছ্বাস ছুঁয়ে ফেলছে সোশ্যাল মিডিয়া থেকে সিনেমাহল পর্যন্ত। এখনো পর্যন্ত এই জুটির মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা মাত্র ছয়টি। কিন্তু প্রত্যেকটি সিনেমার বাণিজ্যিক সফলতা রয়েছে। ২০২৫-এ প্রায় ১০ বছর পর মুক্তি পেয়েছে ‘ধুমকেতু’, যা এই জুটির শেষ সিনেমা এখনো পর্যন্ত। সিনেমাটি বক্স অফিসে ব্যবসা করেছে ২৫ কোটি টাকার। ২০২৫ এর সেরা ব্যবসায়িক সাফল্যে বাংলা  সিনেমার তালিকায় প্রথম।

    তবে সময়ের সঙ্গে সঙ্গে গল্প পাল্টেছে, চরিত্র পাল্টেছে, দর্শকের রুচিও বদলেছে। তাই ২০২৬ সালে এই পুরনো জুটি কি আবারও আগের মতো ম্যাজিক তৈরি করতে পারবে? দেব–শুভশ্রীর রসায়ন এখনো ব্র্যান্ড, কিন্তু সেই ব্র্যান্ডকে আজকের দর্শকের মানসিকতার সঙ্গে মানিয়ে উপস্থাপন করাই হবে মূল চ্যালেঞ্জ। ২০২৬-এর বাংলা সিনেমা বাজার আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক। ওটিটি প্ল্যাটফর্ম যেমন হইচই, জিও সিনেমা, নেটফ্লিক্সে আজকের দর্শক বিশ্বমানের কনটেন্ট দেখছে। ফলে শুধু তারকা–নির্ভর সিনেমা দিয়ে দর্শকের মন জয় করা এখন কঠিন। দেব এখন কনটেন্ট ও কমার্শিয়াল—দুই ধারারই প্রতিনিধি; অন্যদিকে শুভশ্রী ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে প্রমাণ করেছেন, তিনি শুধুই গ্ল্যামার আইকন নন, তিনি একজন শক্তিশালী অভিনেত্রী। দেশু জুটির প্রত্যাবর্তন একটি ইভেন্ট। এটি শুধুই সিনেমা নয়, এটি একটি সেন্টিমেন্ট।

    আরও পড়ুন : ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাচ্ছে │ দর্শকের হৃদয় ছোঁবে? ‘Loh Gauranger Nam Re’ movie release

    দেশু জুটির কামব্যাকের (DeShu Comeback) ঘোষণা ইতিমধ্যেই দেব ও শুভশ্রীর  অফিশিয়াল পেজ থেকে হয়েছে। নানা বিতর্কের শেষে বাংলা সিনেমায় এই ব্লকবাস্টার জুটির প্রত্যাবর্তন। আগামী দিনে বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্য কতটা  সুনিশ্চিত করতে পারবে এই জুটি তা তো ছবি মুক্তির পর দর্শক বলবেন। সামাজিক মাধ্যমগুলিতে এই খবরের পর দেব ও শুভশ্রীর ভক্তদের ফ্যানপেজে এখনই রিল, মিম, কাউন্টডাউন পোস্টের ঝড়। দেব–শুভশ্রীর কামব্যাক শুধুই একটি চলচ্চিত্রের ঘটনা নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি পুনর্জন্মের মতো। এই জুটি ফিরছে এমন সময়ে, যখন ইন্ডাস্ট্রি খুঁজছে তার পরবর্তী বড় মুহূর্ত। যদি গল্প, মিউজিক, ও আবেগ মিলেমিশে যায় সঠিক ভারসাম্যে, তাহলে দেশু জুটি প্রমাণ করতে পারে — ভালোবাসার গল্পের কোনো মেয়াদ হয় না, কেবল সময় পাল্টায় তার উপস্থাপনা। দর্শক অপেক্ষা করছে নতুন ভাবে এই জুটিকে দেখার। আর বাংলা সিনেমা দেশু জুটির হাত ধরে ‘ধুমকেতুর’ মতোই নতুন দিগন্তে পথ চলার অপেক্ষায়।

    #DevShubhashree, #Dev, #ShubhasreeGanguly, #BengaliMovies, #Tollywoodnews, #DeShu, #BanglaCinema

    Most Viewed Posts

    • ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
    • ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
    • মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
    • বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
    • Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

    Bengali cinema 2026 Bengali Film News Dev shubhasree Ganguly Tollywood newsBangla film industry বাংলা সিনেমা
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleশীতের ভ্রমণে ব্যাগ গোছানোর জাদুকরী প্যাকিং টিপস | Winter Travel Packing Hacks
    Next Article কোন দিকে মাথা দিয়ে ঘুমালে আয়ু ও ধন বাড়ে │ Best Sleeping Direction Vastu

    Related Posts

    বৃদ্ধ বয়সে ডিভোর্স চাইছেন পঙ্কজ-ডিম্পল! মাঝখানে ফেঁসে গেলেন অপরশক্তি খুরানা?

    March 11, 2026

    গোলাপি মণীশ মলহোত্রা শাড়িতে নজর কাড়লেন সারা তেন্ডুলকর! অর্জুন-সানিয়ার রাজকীয় বিয়েতে চাঁদের হাট, জানুন অন্দরমহলের অজানা গল্প

    March 5, 2026

    রানি মুখার্জির কামব্যাক—মার্দানী থ্রি কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে?

    February 14, 2026

    ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান

    February 11, 2026

    টেডি ডেতে কী করবেন? │ উপহারের পর এই সিনেমাগুলো দেখলেই তৈরি হবে স্মরণীয় মুহূর্ত

    February 10, 2026

    সেতারের সুরে সময়ের কথা: ঐতিহ্য, আধুনিকতা ও মানবিক চেতনায় গড়ে ওঠা অনুষ্কা শঙ্করের অনন্য সঙ্গীতযাত্রা

    February 9, 2026
    আরও পড়ুন

    বৃদ্ধ বয়সে ডিভোর্স চাইছেন পঙ্কজ-ডিম্পল! মাঝখানে ফেঁসে গেলেন অপরশক্তি খুরানা?

    গোলাপি মণীশ মলহোত্রা শাড়িতে নজর কাড়লেন সারা তেন্ডুলকর! অর্জুন-সানিয়ার রাজকীয় বিয়েতে চাঁদের হাট, জানুন অন্দরমহলের অজানা গল্প

    রানি মুখার্জির কামব্যাক—মার্দানী থ্রি কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে?

    ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান

    টেডি ডেতে কী করবেন? │ উপহারের পর এই সিনেমাগুলো দেখলেই তৈরি হবে স্মরণীয় মুহূর্ত

    1 2 3 … 12 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    খাঁচায় বন্দি চিতা, অথচ সরকারের খাতায় ‘সফল’ প্রজেক্ট! ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের আসল সত্যিটা কী?

    Cheetah Reintroduction Project Reality: আফ্রিকা থেকে ঘটা করে আনা চিতাগুলো কি সত্যিই ভারতের জঙ্গলে স্বাধীনভাবে…

    সোনার বাজারে বড় পতন! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে গোল্ড ইটিএফ-এ (Gold ETF) বিনিয়োগ করা কি এখন বুদ্ধিমানের কাজ?

    হেঁশেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! গ্যাস সিলিন্ডার নিয়ে দেশজুড়ে হাহাকার, সাধারণ মানুষের বাঁচতে কী করতে হবে?

    বৃদ্ধ বয়সে ডিভোর্স চাইছেন পঙ্কজ-ডিম্পল! মাঝখানে ফেঁসে গেলেন অপরশক্তি খুরানা?

    ‘গুজারিশ’-এর ইথান মাসকারেনহাস আজ বাস্তব! ১৩ বছরের যন্ত্রণার অবসান, দেশে প্রথমবার ইউথেনেশিয়া (নিষ্কৃতিমৃত্যুর) অনুমতি সুপ্রিম কোর্টের

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    March 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031 
    « Feb    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    খাঁচায় বন্দি চিতা, অথচ সরকারের খাতায় ‘সফল’ প্রজেক্ট! ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের আসল সত্যিটা কী?

    সোনার বাজারে বড় পতন! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে গোল্ড ইটিএফ-এ (Gold ETF) বিনিয়োগ করা কি এখন বুদ্ধিমানের কাজ?

    হেঁশেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! গ্যাস সিলিন্ডার নিয়ে দেশজুড়ে হাহাকার, সাধারণ মানুষের বাঁচতে কী করতে হবে?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.