ইডির তল্লাশি কলকাতা আইপ্যাকের অফিসে (ED Raid Pratik Jain And I-PAC)। সংস্থার অন্যতম সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতেও ইডির তল্লাশি । রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়িতে। কে এই প্রভাবশালী প্রতীক জৈন? যাকে ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। কেন তিনি তদন্তের কেন্দ্রে? কারণ বিস্তারিত প্রতিবেদন থেকে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাক এর অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলছে বৃহস্পতিবার সকাল থেকেই। তল্লাশি চলাকালীন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার প্রতীক জৈনের বাড়িতে এসে পৌঁছান। বিষয়টি সংবাদমাধ্যমের সামনে আসতেই বিতর্ক শুরু হয়। কিন্তু কে এই প্রতীক জৈন। আইপ্যাক এর সঙ্গে তার কি সম্পর্ক? কিভাবে তিনি আইপ্যাক এর সঙ্গে যুক্ত হলেন? জেনে নিন এই প্রতিবেদন থেকে সমস্ত বিস্তারিত তথ্য।
আরও পড়ুন : স্বপ্নের নায়ক থেকে খলনায়ক │ কে এই শতদ্রু দত্ত?
প্রতীক জৈন আসলে কে? (ED Raid Pratik Jain And I-PAC)
প্রতীক জৈন হলেন একজন রাজনৈতিক কৌশলবিদ এবং ডেটা-অ্যানালিটিক্স বিশেষজ্ঞ। তিনি I-PAC (Indian Political Action Committee)-এর সহ-প্রতিষ্ঠাতা। তবে তাঁর নামের সঙ্গে আরেকটি বড় নাম জড়িয়ে আছে—প্রশান্ত কিশোর (Prashant Kishor)। প্রশান্ত কিশোরের সঙ্গে মিলে প্রতীক জৈন ২০১৫ সালে গঠন করেন I-PAC, যার উদ্দেশ্য ছিল ডেটা, ডিজিটাল ক্যাম্পেইন এবং রাজনৈতিক ব্র্যান্ডিং-এর মাধ্যমে আধুনিক নির্বাচনী প্রচারের কৌশল তৈরি করা।
প্রতীক জৈন পেশার সূত্রে ইঞ্জিনিয়ার হলেও ২০১৫ সালে আইপ্যাকের সাথে যুক্ত হন, তার সঙ্গে ছিলেন বিনেশ চান্দেল এবং ঋষি রাজ সিং। তিনি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে আইআইটি থেকে। মেট্রিওলজিক্যাল সাইন্সে তিনি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর দীর্ঘদিন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে শিক্ষানবিশ হিসাবে কাজ করছিলেন। ‘ডেলয়েটের’ তিনি অ্যানালিসিস্ট হিসেবে কাজ করেন। লিংকডিনের সূত্র মারফত জানা যায় পরবর্তীতে তিনি আইপ্যাকের সাথে যুক্ত হন এবং বর্তমানে তিনি আইপ্যাকের (রাজনৈতিক পরামর্শকারী বিশেষজ্ঞ সংস্থা) অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর পদে আছেন।
প্রতীক জৈনের বাড়িতে কেন ইডির হামলা? (ED Raid Pratik Jain And I-PAC)
আইপ্যাক সংস্থাটি রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে বিভিন্ন দলের পক্ষে কাজ করেছেন। সেই সমস্ত দলগুলিকে সরকার গড়তে সাহায্য করেছেন। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শকারী সংস্থা হিসেবে ২০২১ সাল থেকে আইপ্যাক কাজ করছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের তৃণমূলকে জিতে আসতে অনেকটা সাহায্য করেছে। প্রতীক জৈন তৃণমূলের আইটি সেলের মুখ্য পদে রয়েছেন। তৃণমূলের জাতীয় স্তরে জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ। রাজ্যে কয়েকমাস পরেই বিধানসভা নির্বাচন। সেখানে প্রার্থী নির্বাচনে আইপ্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করে।
রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ২০২৬-এ বিধানসভার নির্বাচনে লড়বার তাদের যে কৌশল সেই সমস্ত তথ্য লুট করতেই ইডির এই তল্লাশি অভিযান।তদন্তকারীরা দাবি করছেন—একাধিক শেল কোম্পানি ও কনসালটেন্সি ফার্মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তর হয়েছে, যার ট্রান্সপারেন্সি বা অডিট ট্রেল স্পষ্ট নয়। অন্যদিকে, I-PAC জানিয়েছে, সব লেনদেন বৈধ এবং প্রয়োজনীয় নথি ইডির টিমকে দেওয়া হয়েছে।” সংস্থার দাবি, এটি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযান।
#EDRaid, #PratikJain, #IPAC, #EnforcementDirectorate, #PoliticalNews, #Ipackolkata, #TMC, #Prashantkishore
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

