ভারত সহ একাধিক দেশে এক্স হ্যান্ডেল সামাজিক মাধ্যমটি বন্ধ রয়েছে (Musk’s X Down)। লক্ষ লক্ষ ব্যবহারকারী ব্যবহার করতে পারছেন না। সমাজ মাধ্যমে চরম বিপর্যয়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ইলন মাস্কের সামাজিক মাধ্যম নেটওয়ার্ক এক্স হ্যান্ডেল বন্ধ রয়েছে। চরম বিপাকে লক্ষ লক্ষ ব্যবহারকারীরা। সূত্রের খবর একাধিক দেশে এই পরিষেবা বন্ধ রয়েছে। ভারত ছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেনেও এই পরিষেবা বন্ধ। ব্রিটেনের ডাউন ডিটেকটারে রাত আটটা নাগাদ এই খবর আসতে শুরু করে। ব্যাকআপ নেওয়ার কথা জানিয়েছিল এক্স। কিন্তু বন্ধ হওয়ার আসল কারণ এখনো পর্যন্ত জানাতে পারেনি তারা।
আরও পড়ুন : জেনে নিন এস আই আর এ কোন নথি দেখানো যাবে না? │ কমিশন কি বলছে
ইলন মাস্ক জানিয়েছিলেন যে তিনি ফিচার গুলি আপডেট করবেন। তার কয়েকদিনের মধ্যেই আবার বিভ্রাটের সম্মুখীন হয় এক্স। এই ঘটনার পর ক্ষুব্ধ হয় এক্স ব্যবহারকারীরা। ইলন মাস্ক অবশ্য এর পিছনে সাইবার আক্রমণের অভিযোগ করেছেন। এই ঘটনা সূত্রে বোঝা যায় তিনি কোন বিশেষ রাষ্ট্রনেতা, বা দেশকে আক্রমণ করেছেন। ক্লাউড ফেয়ার যখন কন্টেন্ট ডেলিভারি এবং নিরাপত্তার বিষয়টি করছিল তারা তখন এক্সের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি।
ক্লাউড ফেয়ার এই ওয়েবসাইটটিকে সুরক্ষিত করে। ক্লাউড ফেয়ার হল এমনই একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক এপ্লিকেশন যা নেটওয়ার্ক গুলোকে সুরক্ষিত করে। এই কাজটি করতে গিয়েই এক্সের এই ত্রুটি সামনে আসে (Musk’s X Down)।
ইলন মাস্ক আগে জানিয়ে ছিলেন, তারা নতুন এক্স অ্যালগরিদম তৈরি করবেন (Musk’s X Down)। যা ব্যবহারকারীদের কোন জৈব বা বিজ্ঞাপনী পোস্টগুলি সুপারিশ করবে। সেগুলি ব্যবহারের জন্য কোড অন্তর্ভুক্ত করা হবে সাতদিনের মধ্যে। প্রতি চার সপ্তাহ অন্তর এটি রিনিউ করা হবে। কিন্তু তারপরেই এই বিপত্তি ঘটে।
#Trending, #X (twitter), #FACEBOOK, #Instagram, #Socialmedia, #Linkedln
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

