Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    স্টার্কের জবাব শরিফুলের ৬ উইকেটে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী করলেন বাংলাদেশি পেসার?

    অন্নপূর্ণা যোজনার টাকা ফের ঢুকছে অ্যাকাউন্টে, ‘আন্ডার প্রসেস’ থেকে ‘অ্যাপ্রুভড’— এখনই দেখুন

    বঞ্চিতদের জন্য বড় খবর, কারা আগে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Saturday, August 22
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»সেবাশ্রয় কি তবে ব্যর্থ? পুনর্নির্বাচন এ তৃণমূলের স্থান কোথায়? জানুন, কোন চমকে দেওয়া তথ্য উঠে আসছে এই পুনর্নির্বাচন এর ফল থেকে
    খবর-OFFBEAT

    সেবাশ্রয় কি তবে ব্যর্থ? পুনর্নির্বাচন এ তৃণমূলের স্থান কোথায়? জানুন, কোন চমকে দেওয়া তথ্য উঠে আসছে এই পুনর্নির্বাচন এর ফল থেকে

    শম্পা পালBy শম্পা পালMay 24, 2026Updated:May 25, 20263 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Falta By Election Result: BJP leads in Falta by-election as questions rise over Sebashray scheme impact
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Falta By Election Result: ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে বড় সাফল্যের দাবি উঠলেও ফলতা পুনর্নির্বাচন এর ফল যেন উল্টো বার্তাই দিল। বিজেপির বিপুল লিড, তৃণমূলের চতুর্থ স্থান এবং পোস্টাল ব্যালটের ফল ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-র উদ্যোগে এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার সহায়তায় আয়োজিত “সেবাশ্রয়” প্রকল্পকে ঘিরে একসময় তৈরি হয়েছিল বড়সড় সাফল্যের ছবি। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, গুরুতর রোগীদের বিশেষ চিকিৎসার জন্য রেফার—সব মিলিয়ে এই স্বাস্থ্য শিবিরকে “ডায়মন্ড হারবার মডেল” হিসেবেও তুলে ধরা হয়েছিল রাজনৈতিক মহলে। দাবি করা হয়েছিল, কয়েক লক্ষাধিক মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন।

    কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। এত বড় সামাজিক উদ্যোগ, এত প্রচার, এত জনসংযোগ—তার প্রভাব ভোটবাক্সে দেখা গেল না কেন? ফলতা পুনর্নির্বাচন এর ফলাফল যেন সেই প্রশ্নই আরও জোরালো করে তুলছে।

    ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন প্রায় উনিশ হাজার সাতশো এক ভোটে। বিজেপি পেয়েছে ৩৭ হাজার ৪৭৪ ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম, তাদের প্রাপ্ত ভোট ১৭ হাজার ৭৭৩। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস, প্রাপ্ত ভোট ৩ হাজার ৭৮৪। আর সবথেকে বড় ধাক্কা—তৃণমূল কংগ্রেস নেমে গিয়েছে চতুর্থ স্থানে। তাদের ঝুলিতে এসেছে মাত্র ১ হাজার ৯০৪ ভোট।

    এই ফলাফলের আরও চমকপ্রদ দিক হল পোস্টাল ব্যালটের ফল। সাধারণত প্রশাসনিক স্তরে শাসকদলের প্রভাব নিয়ে নানা রাজনৈতিক বিশ্লেষণ হয়। কিন্তু ফলতায় পোস্টাল ব্যালটেও বিজেপির এগিয়ে থাকা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    এই কেন্দ্রে ভোটগ্রহণের একদিন আগেই কার্যত নিজেকে সরিয়ে নেন তৃণমূল প্রার্থী Jahangir Khan। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের তালিকায় তাঁর নাম থেকেই যায়। তারপর থেকেই তিনি আরও বেশি করে বিতর্ক এবং আলোচনার কেন্দ্রে চলে আসেন।

    এলাকায় একসময় ‘ক্রাশ’ ইমেজ তৈরি করা জাহাঙ্গীর খান নিজেকে প্রায় ‘এলাকার বস’ হিসেবেই তুলে ধরেছিলেন। কিন্তু ভোটের ময়দানে সেই প্রভাবের ছিটেফোঁটাও দেখা গেল না। বরং রাজনৈতিক মহলের একাংশের দাবি, তাঁর সরে দাঁড়ানো কার্যত বিজেপিকে “ওয়াকওভার” দিয়েছে।

    সব মিলিয়ে এখন বড় প্রশ্ন—ডায়মন্ড হারবারের বহু চর্চিত “সেবাশ্রয়” প্রকল্প কি তবে রাজনৈতিকভাবে ব্যর্থ? যে প্রকল্পকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন জনসমর্থন আরও শক্ত হবে, সেই প্রকল্প কি শেষ পর্যন্ত ভোটের অঙ্কে কোনও প্রভাবই ফেলতে পারল না?

    ফলতার এই ফলাফল এখন শুধু একটি পুনর্নির্বাচন এর ফল নয়, বরং তা হয়ে উঠছে বৃহত্তর রাজনৈতিক বার্তা। কারণ, রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি ইতিমধ্যেই ২০৭টি আসনে জয় পেয়েছে। ফলতায় জয় নিশ্চিত হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০৮। আর সেই পরিস্থিতিতে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন করে রাজনৈতিক প্রশ্ন উঠতে শুরু করেছে—“সেবাশ্রয়ের নৌকা কি তবে মাঝগঙ্গাতেই ডুবল?”

    সাম্প্রতিক পোস্ট

    নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?

    এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন

    মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

    তেরো বছরে মানুষ ভুলেছিল কোন পরিষেবা? প্রশাসনিক বৈঠক থেকে এই ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী

    কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে থেকে?

    Abhishek Banerjee BJP Lead in Falta Diamond Harbour Model Falta By Election Result Jahangir Khan Sebashray Scheme TMC Defeat West Bengal Politics
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleডাবের জল কি সকলের জন্যই উপকারী? সুস্থ থাকতে কাদের এটি এড়িয়ে চলা উচিত
    Next Article শূন্য পদে নিয়োগের ঘোষণা, সরকারি চাকরির বড় সুযোগ সামনে! জেনে রাখুন এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির খুঁটিনাটি

    Related Posts

    স্টার্কের জবাব শরিফুলের ৬ উইকেটে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী করলেন বাংলাদেশি পেসার?

    August 22, 2026

    অন্নপূর্ণা যোজনার টাকা ফের ঢুকছে অ্যাকাউন্টে, ‘আন্ডার প্রসেস’ থেকে ‘অ্যাপ্রুভড’— এখনই দেখুন

    August 22, 2026

    বঞ্চিতদের জন্য বড় খবর, কারা আগে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    August 22, 2026

    “তৃণমূলের অনেক লোক এখনও ভিতরে বসে, তারাই গণ্ডগোল পাকাচ্ছে”— কেন অগ্নিমিত্রার এমন দাবি

    August 22, 2026

    মাসে ৪ বারই বিনামূল্যে! পঞ্চমবার টাকা তুললেই SBI গ্রাহকের পকেট থেকে কাটবে বাড়তি টাকা

    August 22, 2026

    জনগণনার ডিউটি এড়ানোর উপায় নেই! শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

    August 22, 2026
    আরও পড়ুন

    স্টার্কের জবাব শরিফুলের ৬ উইকেটে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী করলেন বাংলাদেশি পেসার?

    অন্নপূর্ণা যোজনার টাকা ফের ঢুকছে অ্যাকাউন্টে, ‘আন্ডার প্রসেস’ থেকে ‘অ্যাপ্রুভড’— এখনই দেখুন

    বঞ্চিতদের জন্য বড় খবর, কারা আগে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    “তৃণমূলের অনেক লোক এখনও ভিতরে বসে, তারাই গণ্ডগোল পাকাচ্ছে”— কেন অগ্নিমিত্রার এমন দাবি

    মাসে ৪ বারই বিনামূল্যে! পঞ্চমবার টাকা তুললেই SBI গ্রাহকের পকেট থেকে কাটবে বাড়তি টাকা

    1 2 3 … 188 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    Home

    স্টার্কের জবাব শরিফুলের ৬ উইকেটে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী করলেন বাংলাদেশি পেসার?

    Bangladesh Left Arm Pacer Australia 18 Wickets: ম্যাকাইয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচের প্রথম দিনেই দেখা…

    অন্নপূর্ণা যোজনার টাকা ফের ঢুকছে অ্যাকাউন্টে, ‘আন্ডার প্রসেস’ থেকে ‘অ্যাপ্রুভড’— এখনই দেখুন

    বঞ্চিতদের জন্য বড় খবর, কারা আগে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    “তৃণমূলের অনেক লোক এখনও ভিতরে বসে, তারাই গণ্ডগোল পাকাচ্ছে”— কেন অগ্নিমিত্রার এমন দাবি

    মাসে ৪ বারই বিনামূল্যে! পঞ্চমবার টাকা তুললেই SBI গ্রাহকের পকেট থেকে কাটবে বাড়তি টাকা

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    August 2026
    MTWTFSS
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31 
    « Jul    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    স্টার্কের জবাব শরিফুলের ৬ উইকেটে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী করলেন বাংলাদেশি পেসার?

    অন্নপূর্ণা যোজনার টাকা ফের ঢুকছে অ্যাকাউন্টে, ‘আন্ডার প্রসেস’ থেকে ‘অ্যাপ্রুভড’— এখনই দেখুন

    বঞ্চিতদের জন্য বড় খবর, কারা আগে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.