নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: জনগণনার কাজের জন্য পিছিয়ে যেতে পারে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার কাজ চলার কথা। সেই কারণে ওই সময়ের মধ্যে কোনও পরীক্ষা না রাখার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ জানিয়েছে সরকার।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী জানান, সাধারণত ফেব্রুয়ারি মাসেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু জনগণনার কাজের সঙ্গে পরীক্ষার সময়সূচির সংঘাত এড়াতেই মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আগে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সরকারের কাছে প্রস্তাবিত পরীক্ষার সময়সূচি পাঠিয়েছে। সেটি বিবেচনা করেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি
| তারিখ | বিষয় |
|---|---|
| ২ মার্চ | প্রথম ভাষা (বাংলা) |
| ৩ মার্চ | দ্বিতীয় ভাষা (ইংরেজি) |
| ৫ মার্চ | ইতিহাস |
| ৮ মার্চ | ভূগোল |
| ১২ মার্চ | গণিত |
| ১৩ মার্চ | ভৌতবিজ্ঞান |
| ১৫ মার্চ | জীবনবিজ্ঞান |
| ১৬ মার্চ | ঐচ্ছিক বিষয় |
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে দুপুর ২টোয় শেষ হওয়ার কথা।
তবে এই সময়সূচি এখনও চূড়ান্ত নয়। মধ্যশিক্ষা পর্ষদের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের নতুন সময়সূচির জন্য অপেক্ষা করতে হবে।
মাধ্যমিক পিছোলে বদলাতে পারে উচ্চমাধ্যমিকের সময়সূচিও
মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হলে তার প্রভাব পড়তে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও। রাজ্যে সাধারণত মাধ্যমিক পরীক্ষার পরেই উচ্চমাধ্যমিক শুরু হয়। ফলে মাধ্যমিক পিছিয়ে গেলে উচ্চমাধ্যমিকের নির্ধারিত সময়সূচিও পরিবর্তন করা হতে পারে।
সে ক্ষেত্রে ২০২৭ সালের উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দোলের পরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নিয়েও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

