Madhyamik Result 2026: মাধ্যমিক রেজাল্ট ২০২৬ প্রকাশ হল ৮ মে সকাল ১০টা থেকে। জানুন WBBSE মাধ্যমিক ফলাফল দেখার অফিসিয়াল ওয়েবসাইট, SMS পদ্ধতি, অ্যাপ ডাউনলোড এবং রেজাল্ট চেক করার সম্পূর্ণ নিয়ম।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ৮ই মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। এই বছর তিন লক্ষ একাত্তর হাজারেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কোন কোন ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা যাবে?
মাধ্যমিক জীবনের চলার পথে প্রথম পরীক্ষা। ফলে এই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎকণ্ঠা থাকে প্রবল। ৮ই মে সেই উৎকণ্ঠার অবসান হল। সকাল সাড়ে নটায় পর্ষদের সভাপতি সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফল প্রকাশ করলেন। ওইদিনই বিদ্যালয় গুলিতে মার্কশিট পৌঁছে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সকাল সাড়ে নটায় মেধা তালিকায় থাকা প্রথম থেকে দশম স্থানাধিকারী সমস্ত ছাত্র-ছাত্রীদের নাম প্রকাশ করলেন। দশটা থেকে ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাচ্ছে।
কোন ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট ২০২৬?
যে সমস্ত ওয়েবসাইটে ফলাফল জানা যাবে, সেগুলি মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েব সাইটে ইতিমধ্যেই দেওয়া হয়েছে পর্ষদের তরফে নোটিফিকেশন জারি করে। ফলাফল জানতে পারবেন নিম্নলিখিত ওয়েবসাইট গুলি থেকে।
www.wbresults.nic.in
www.wbbse.wb.gov.in
এই ওয়েবসাইট গুলোতে গিয়ে মাধ্যমিক রেজাল্ট ২০২৬ এ ক্লিক করুন। তারপর নিজের রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে দশম শ্রেণীর রেজাল্ট আসবে।
এবং রেজাল্ট ডাউনলোড করে কখন করা যাবে।
এসএমএস এর মাধ্যমেও আপনি আপনার রেজাল্ট মোবাইল ফোনে পেয়ে যেতে পারেন। এসএমএস পাঠাতে হবে আপনার দশ সংখ্যার রোল নাম্বার দিয়ে। আপনি আপনার রোল নাম্বার পাঠিয়ে দিন WBBSE: 56070,56263, 5676750 এই নম্বরে।
মোবাইল অ্যাপ থেকেও দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট ২০২৬
গুগল প্লে স্টোর থেকে আপনি আপনার রেজাল্ট ডাউনলোড করতে পারবেন WB মাধ্যমিক রেজাল্ট অ্যাপটি ডাউনলোড করে। এখানে গিয়েও আপনি আপনার রোল নাম্বার দিলেই রেজাল্ট দেখতে পাবেন।
প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা। এবার প্রথম দশের তালিকায় জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। রাজ্যের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীরা এবারের মেধাতালিকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দির-এর ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। রাজ্যজুড়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সে নজর কেড়েছে সকলের।
দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দির-এর ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দুর্দান্ত ফল করে সে জায়গা করে নিয়েছে রাজ্যের সেরাদের তালিকায়।
তৃতীয় স্থানে রয়েছেন একাধিক পরীক্ষার্থী। তাঁদের মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-এর ছাত্র সৌরভ জানা। তার প্রাপ্ত নম্বর ৬৯০।
এছাড়াও পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দির-এর ছাত্র অঙ্কন কুমার জানা ৬৯৫ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে বাঁকুড়ার বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল-এর ছাত্র মৈনাক মণ্ডল ৬৯৫ নম্বর পেয়ে রাজ্যের সেরাদের মধ্যে নিজের নাম তুলে ধরেছে।
এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়ে নজর কেড়েছে উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। সারদা বিদ্যামন্দির-এর এই কৃতী ছাত্র পেয়েছে ৬৯৮ নম্বর, শতাংশের হিসেবে যা ৯৯.৭১। ফল প্রকাশের পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
তবে শুধু নম্বর নয়, অভিরূপের জীবনের লড়াই এবং তার সাফল্যের পিছনের গল্পও সকলকে অনুপ্রাণিত করছে। অভিরূপ জানিয়েছে, সে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখা তার অন্যতম প্রিয় শখ।
মজার বিষয় হলো, অভিরূপ জানিয়েছে সে কখনও দিনের পর দিন টানা ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করেনি। বরং তার পড়ার পদ্ধতিটাই ছিল আলাদা। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সে ঠিক করে রাখত পরের দিন কোন কোন বিষয় পড়বে এবং কীভাবে সময় ভাগ করবে। সেই পরিকল্পনা মেনেই চলত তার প্রস্তুতি।
অভিরূপের কথায়, “রোজ কত ঘণ্টা পড়ছি সেটা নয়, কী পড়ছি আর কতটা মন দিয়ে পড়ছি সেটাই গুরুত্বপূর্ণ।”
তবে তার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি হলেন তার মা। অভিরূপ জানিয়েছে, তার বাবা নেই। ছোটবেলা থেকেই মা একাই সমস্ত দায়িত্ব সামলেছেন। সংসার থেকে পড়াশোনা, সবকিছুতেই ছেলের পাশে থেকেছেন তিনি। যখন যা প্রয়োজন হয়েছে, অভিরূপের মা সবরকমভাবে সাহায্য করেছেন।
ফল প্রকাশের দিন আবেগঘন কণ্ঠে অভিরূপ জানায়, “আজ আমি যা পেয়েছি, তার পুরো কৃতিত্ব মায়ের। মা না থাকলে এই সাফল্য সম্ভব হতো না।” অভিরূপের এই সাফল্য শুধু একটি পরীক্ষার ফল নয়, বরং কঠোর পরিশ্রম, পরিকল্পনা এবং মায়ের আত্মত্যাগের এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
প্রকাশিত হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর ফল প্রকাশের পরই সামনে এসেছে জেলার ভিত্তিতে পাশের হারের চিত্র। এবার পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে সবার উপরে রয়েছে কালিম্পং। এই জেলায় পাশের হার হয়েছে ৯৫.১০ শতাংশ, যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে, উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। তবে চমকের বিষয়, এবার প্রথম দশের মেধাতালিকায় জায়গা করতে পারেনি কলকাতা। মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতায় এবারের পাশের হার ৯১ শতাংশ। যদিও সামগ্রিকভাবে ফল ভালো হয়েছে বলেই মত শিক্ষা মহলের।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ৯ লক্ষ ৫৯ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী। ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন স্কুলে শুরু হয়েছে মার্কশিট বিতরণের প্রস্তুতি। আজ বিকেল থেকেই পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে বলে জানানো হয়েছে। এবারের ফলাফলে জেলার ভিত্তিতে প্রতিযোগিতা যেমন চোখে পড়েছে, তেমনই স্পষ্ট হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের ধারাবাহিক সাফল্যও।
নিউজ অফবিট এর পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য থাকলো অনেক শুভেচ্ছা।
সাম্প্রতিক পোস্ট
- বিজেপিতে যোগ দিয়েই সোজা ভবানীপুরে রাঘব? মমতার গড়েই কি বড় চমকের প্রস্তুতি?
- ভোট দিতে গিয়ে ছবি তুলবেন? ভোটের বুথে এবার দেখা মিলবে বিশেষ চরিত্রের, জানুন কেন এই নতুন ব্যবস্থা
- ৬ সাংসদকে নিয়ে হঠাৎ বিজেপিতে রাঘব চাড্ডা! জাতীয় রাজনীতিতে এ কোন বড় পালাবদলের ইঙ্গিত?
- নস্টালজিয়ার টানে ভিড় শহরে! কেন সবাই ছুটছে আইকনিক সেটে ছবি তুলতে? জানুন বিস্তারিত
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নামী কলেজে কমছে আসন! কোন বিষয়ের দিকে ঝুঁকছে এখন ছাত্রছাত্রীরা?

