উত্তর ২৪ পরগনার বারাসাতে নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স আইসোলেশনে (Nipah Virus Alert)। তাদের অবস্থা আশঙ্কাজনক। জানুন কি বলছেন বিশেষজ্ঞরা, কিভাবে ছড়ায় ভাইরাসটি, এখন কিভাবে সতর্ক থাকবেন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কলকাতার কাছে উত্তর ২৪ পরগনার বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি নিপা ভাইরাসে আক্রান্ত দুই পুরুষ নার্স। তথ্যসূত্রে জানা যাচ্ছে, তাদের সাম্প্রতিককালে রাজ্যের বাইরে যাওয়ার কোনো রেকর্ড নেই। বর্ধমানের কাটোয়ায় ছুটিতে তারা নিজের বাড়ি গিয়েছিল। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়ে। কল্যাণীর এইমসে তারা টেস্ট করায়, সেই রিপোর্টেই তাদের শরীরে নিপা ভাইরাসের হদিস মেলে। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়ে আতঙ্কিত হবার মতো কোনো কারণ নেই। পুনরায় আবার টেস্টের জন্য নমুনা পাঠানো হবে রাজ্যের বাইরে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঘটনাটি সামনে আসতেই উদ্বেগের সৃষ্টি হয়। কোভিডের পর রাজ্যে আবার ভাইরাসের হদিশ মিললো মানুষের শরীরে। এই প্রতিবেদনে জানুন নিপা ভাইরাস আসলে কী? কী কী উপসর্গ দেখে বুঝবেন আপনার শরীরে নিপা ভাইরাস বাসা বেধেছে, এই বিষয়ে বিশেষজ্ঞরা কী পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুন : ৪৯ তম কলকাতা বইমেলা কবে শুরু হচ্ছে? │এবারের থিম কান্ট্রি কি? │ Kolkata Book Fair 2026
নিপা ভাইরাস কী? (Nipah Virus Alert)
নিপা ভাইরাসের প্রধান বাহক হল বাদুড়। বাদুড়ের লালা, মলমূত্র থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। বাদুড়ের খাওয়া ফল, থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে মানুষের শরীরে। বাদুর রাতের বেলা খেজুরের হাড়িতে মুখ দিয়ে রস পান করে। তার থেকেও নিপা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। নিপা ভাইরাস প্রথম মালয়েশিয়ায় ১৯৯৮ সালে শনাক্ত হয়। ভারতের কেরালায় কোঝিকোড়ে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ভাব দেখা গিয়েছে ২০১৮ সালে। ২০১৮ সালে কেরালার কোঝিকোড়ে নিপা ভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়। ২০০১ সালে শিলিগুড়িতে আগে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছিল। সর্বাধিক নিপা ভাইরাসে আক্রান্তের মৃত্যু হয় বাংলাদেশে।
নিপা ভাইরাসের উপসর্গ কী কী?
- নিপা ভাইরাসের প্রাথমিক লক্ষণ জ্বর। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পায়।
- মাথার যন্ত্রণা হয়।
- সারা শরীরের পেশিতে ব্যথা হয়। ফ্লু (Flu) এর লক্ষণের সাথে মিল থাকায় মানুষ প্রথমে বুঝতে পারেনা।
- ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়তে শুরু করে।
- মাথার যন্ত্রণা বাড়ে।
- ঝাপসা দৃষ্টি, রোগী কোমায় পর্যন্ত চলে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ (Nipah Virus Alert)
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাস সংক্রমিত হতে পারে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে। তাই কোন ব্যক্তির শরীরে এই লক্ষণ গুলি থাকলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন। রক্ত পরীক্ষা করান। সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। সংক্রমণ প্রতিরোধ করার জন্য হাসপাতালেও স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখনো পর্যন্ত এই রোগের টিকা আবিষ্কার হয়নি। তাই সতর্কতা বজায় রাখুন ।
ভাইরোলজিস্ট ড. রাজেশ চন্দ্রন জানাচ্ছেন, নিপা ভাইরাস অত্যন্ত অনিশ্চিত প্রকৃতির একটি সংক্রমণ। একবার দেহে প্রবেশ করলে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এর ইনকিউবেশন পিরিয়ড সাধারণত ৫ থেকে ১৪ দিনের মধ্যে থাকে। তাই দেরি না করে আগেভাগেই সতর্কতা নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। AIIMS-এর সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অনিন্দ্য ঘোষের মতে, যতক্ষণ না ল্যাব রিপোর্ট আসছে, ততক্ষণ আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। যেকোনো অজানা জ্বর বা স্নায়বিক উপসর্গে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
#NipahVirus, #NipahVirusKolkata, #NipahInBengal, #PublicHealth, #VirusAwareness, #KolkataHealthUpdate, #Nipah Virus India
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

