Voter Slip Not Received: ভোটার স্লিপ এখনও পাননি? মোবাইল অ্যাপ বা এসএমএসের মাধ্যমে কীভাবে সহজেই নিজের ভোটার তথ্য, কেন্দ্র, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর জেনে নেবেন, জানুন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: যদি এখনো পর্যন্ত আপনারা ভোটার আইডেন্টিফিকেশন স্লিপ না পেয়ে থাকেন তাহলে কি করবেন? আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা হয়তো বি এল ও এর সাথে যোগাযোগ করে উঠতে পারছেন না। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার স্লিপ না পেলেও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মোবাইলের মাধ্যমে খুব সহজেই নিজের ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়া সম্ভব। বা কোন কারনে আপনার স্লিপ আপনার বাড়ি পৌঁছায়নি। সবার প্রথমে আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা কিভাবে জেনে নেবেন? জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।
ভোটার স্লিপ না পেলে কী করবেন? (Voter Slip Not Received)
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার স্লিপ না পেলেও ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে কোনো বাধা নেই। প্রযুক্তির সাহায্যে খুব সহজেই নিজের ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়া সম্ভব। এর জন্য ভোটাররা ECINet অ্যাপ ব্যবহার করতে পারেন। অ্যাপের “Search Your Name in Voter List” অপশনে গিয়ে EPIC নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে খোঁজ করলেই মিলবে নাম, ভোটকেন্দ্র, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য। মোবাইল নম্বর দিলে ওটিপি যাচাইয়ের পরেই এই তথ্য পাওয়া যাবে।
এছাড়াও, EPIC নম্বর লিখে ১৯৫০ নম্বরে এসএমএস পাঠালেও একই তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
কমিশন আরও জানিয়েছে, ভোটার স্লিপ থাকা বাধ্যতামূলক নয়। বৈধ পরিচয়পত্র থাকলেই ভোট দিতে পারবেন ভোটাররা।
👉 প্রয়োজনীয় পরিচয়পত্র: ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ১০০ দিনের কাজের কার্ড (MGNREGA Job Card)
সব মিলিয়ে, ভোটার স্লিপ না থাকলেও চিন্তার কিছু নেই—নির্বাচন কমিশনের এই নির্দেশে স্বস্তি পেয়েছেন বহু ভোটার।
#VoterSlip #ElectionIndia #VoterList #EPICNumber #VotingAwareness #ElectionCommission #Vote2026 #KnowYourVote #VoterInfo
সাম্প্রতিক পোস্ট
- বিজেপিতে যোগ দিয়েই সোজা ভবানীপুরে রাঘব? মমতার গড়েই কি বড় চমকের প্রস্তুতি?
- ভোট দিতে গিয়ে ছবি তুলবেন? ভোটের বুথে এবার দেখা মিলবে বিশেষ চরিত্রের, জানুন কেন এই নতুন ব্যবস্থা
- ৬ সাংসদকে নিয়ে হঠাৎ বিজেপিতে রাঘব চাড্ডা! জাতীয় রাজনীতিতে এ কোন বড় পালাবদলের ইঙ্গিত?
- নস্টালজিয়ার টানে ভিড় শহরে! কেন সবাই ছুটছে আইকনিক সেটে ছবি তুলতে? জানুন বিস্তারিত
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নামী কলেজে কমছে আসন! কোন বিষয়ের দিকে ঝুঁকছে এখন ছাত্রছাত্রীরা?

