West Bengal Mid-Day Meal: পশ্চিমবঙ্গের চার জেলায় মধ্যাহ্নভোজ ব্যবস্থায় বড় পরিবর্তন। অক্ষয় পাত্র ফাউন্ডেশনের অনুমোদন প্রত্যাহার হওয়ায় উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুলে ফের স্কুল চত্বরেই খাবার রান্না ও পরিবেশনের ব্যবস্থা চালু হবে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ১লা আগস্ট থেকেই পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের ব্যবস্থায় পরিবর্তন আসে। কলকাতা কর্পোরেশনের এলাকা গুলিতে সরকারি স্কুলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয় ইসকন কে। পরবর্তীকালে চার জেলায় ইসকনের সঙ্গে যুক্ত অক্ষয় পাত্র ফাউন্ডেশন কে দায়িত্ব দেওয়া হয়। এবার সেই দায়িত্বই প্রত্যাহার করল রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই চার জেলায় ইসকন কে দায়িত্ব থেকে সরিয়ে আগের যে ব্যবস্থা ছিল, অর্থাৎ স্কুলের বাইরে থেকে রান্না করা খাবার এনে পড়ুয়াদের পরিবেশন করা, সেই ব্যবস্থাই পুনর্বহাল করা হলো। কলকাতায় সরকারি স্কুলগুলোতে অন্নামৃত ফাউন্ডেশন এর মাধ্যমে যে মধ্যাহ্ন ভোজ পরিষেবা চলছে, তাই চলবে।
কেন অক্ষয় পাত্র ফাউন্ডেশন কে দায়িত্ব থেকে সরানো হলো সেই বিষয়ে প্রকাশ্যে কোন সরকারের তরফে ব্যাখ্যা আসেনি।
সাম্প্রতিক পোস্ট
‘সাথীরা, প্রশ্নফাঁস মাফিয়াদের রেয়াত নয়’– সংসদে বিল পাসের পর প্রথমবার কী বললেন প্রধানমন্ত্রী?
সিলেবাসে বড় পরিবর্তন কবে থেকে? শিক্ষক নিয়োগেও সুখবর? কী বললেন শিক্ষামন্ত্রী?
আবার কি বদলে যাবে নোট? দেশে আসছে প্লাস্টিকের নোট,জানুন, কী বদল আসছে?
১লা আগস্ট থেকে স্কুলের খাবারের দায়িত্ব ইস্কনের, ডিম বিতরণ, ও শিক্ষক নিয়োগে বড় ঘোষণা
কেন জেন জির ‘ক্রাশ’ সৌরভ দাস ও অভিজিৎ দীপকে? নেপথ্যে কী রহস্য?

