West Bengal Panchayat Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে প্রায় ৭ হাজার ২০০টি স্থায়ী পদে নিয়োগ করা হবে। পাশাপাশি দপ্তরের কর্মীসংকট মেটাতে আরও এক হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বুধবার, ৪ নভেম্বর সল্টলেকের পঞ্চায়েত ভবনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর তিনি জানান, স্থায়ী পদগুলিতে নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে বিধানসভার বিশেষ অধিবেশনে সংশ্লিষ্ট নিয়োগবিধি সংশোধন করা হবে। এরপর নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে স্থায়ী পদগুলিতে নিয়োগ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে, দপ্তরের তাৎক্ষণিক কর্মীসংকট মেটাতে প্রাথমিকভাবে এক বছরের জন্য প্রায় এক হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
কবে থেকে আবেদন শুরু? বিজ্ঞপ্তি কবে?
তবে অনলাইনে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ কিংবা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন এখনও ঘোষণা করা হয়নি। কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার পদ্ধতি এবং আবেদনের সময়সীমা কী হবে, তা বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে।
চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারি কমিশন (WBPSC) এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সরকারি ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তির খোঁজ রাখতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
বুধবার সল্টলেকের পঞ্চায়েত দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক করে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে একাধিক বড় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত দপ্তরে ৭২০০ স্থায়ী এবং ১০০০ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪৭ লক্ষ মানুষকে বাড়ি দেওয়ার পরিকল্পনা, রাজ্যের ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ এবং বিকশিত ভারত জি রামজি প্রকল্পে ২২ লক্ষ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়। গ্রামীণ উন্নয়নে প্রায় ১২ হাজার কোটি টাকার কাজ, রাস্তা নির্মাণ, পুকুর খনন, জল সংরক্ষণ, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন এবং বৃক্ষরোপণ কর্মসূচির কথাও জানানো হয়েছে। পাশাপাশি নিউ টাউনে পাঁচ একর জমিতে নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

