নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যে শিক্ষক বদলির দীর্ঘদিনের নিয়মে একাধিক পরিবর্তন আনার কথা ভাবছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে আলোচনা চলছিল। এবার সেই ভাবনাকে বাস্তবায়িত করতে নতুন বদলি নীতি তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য শিক্ষা দপ্তর বলেই সূত্রের খবর। নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষক বদলির ক্ষেত্রে পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ বন্ধ হতে পারে। তার পরিবর্তে কোনও স্কুলে কতজন পড়ুয়া রয়েছেন, সেই অনুপাতে কতজন শিক্ষক প্রয়োজন এবং কোথায় শিক্ষকের ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিয়ে বদলির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাজ্যে বর্তমানে শিক্ষক বদলির ক্ষেত্রে একাধিক নিয়ম ও পদ্ধতি চালু রয়েছে। ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ট্রান্সফার, স্পেশাল গ্রাউন্ড রিঅ্যালোকেশন এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে। পাশাপাশি, ২০২১ সালে চালু হওয়া উৎসশ্রী পোর্টালের নিয়মেও বদল আনার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।
নতুন বদলি নীতির পাশাপাশি অতিরিক্ত শিক্ষক বা ‘সারপ্লাস টিচার’ সংক্রান্ত বিষয়েও নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হচ্ছে। কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক থাকলে তাঁদের কীভাবে অন্য স্কুলে বদলি করা হবে, সেই বিষয়েও নতুন নির্দেশিকা তৈরি হতে পারে।
তবে নতুন নিয়মে বদলির ক্ষেত্রে কতদিনের লক-ইন পিরিয়ড থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, প্রথমে প্রস্তাবিত এসওপি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হবে। এরপর নতুন বদলি নীতিতে অনুমোদন দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করতে পারে রাজ্য সরকার।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের মধ্যেই নতুন শিক্ষক বদলি বিধি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ সত্যিই বন্ধ হবে কি না, কিংবা নতুন নিয়মে বদলির ক্ষেত্রে কী কী বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে, তা জানতে সরকারি ঘোষণার দিকেই নজর রাখতে হবে।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

