Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    রাজ্যে বিপুল নিয়োগ! চলতি অর্থবছরের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন কোথায় কত নিয়োগ

    “অনেকের চিন্তা ছিল আমি ফিরব কি না। আমি ফিরে এলাম, আমি কলকাতায়”— ফিরে অভিষেক ফর্মে, কী বললেন?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Wednesday, September 23
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি
    ইচ্ছে-ডানা

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কSeptember 23, 2026Updated:September 23, 20262 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    A vibrant view of Park Street Kolkata showcasing busy traffic, pedestrians crossing, and iconic roadside cafes.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Park Street Kolkata: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন।  চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক‘। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। 

    পার্কস্ট্রিট কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তার নাম। শুধু কি রাস্তা! পার্কস্ট্রিট তো যেন এক জ্বলন্ত মহাকাব্য। এহেন পুরনো কলকাতার এক অন্যতম ব্যস্ত ও অভিজাত রাস্তার নাম শুনলেই মনে পড়ে মিনিবাস, জেব্রা ক্রসিং, ভিড়, সিমেট্রি আর অবশ্যই কড়া পাকের চা।
    সত্যি কথা বলতে গেলে পার্কস্ট্রিট চিনতে শেখা অঞ্জন দত্ত এর ইন্টারভিউ পড়ে। একটা রাস্তার নামে কী পরিমাণ আবেগ জুড়ে থাকতে পারে তা অঞ্জন দত্ত ও পার্কস্ট্রিটকে এক বন্ধনীতে রেখে না অনুধাবন করলে বোঝাই যাবে না। ক্রিসমাস এর মতো আলো সবসময় পার্কস্ট্রিটকে সুসজ্জিত না করলেও পার্কস্ট্রিট নিজেই যেন এক আলোর দিকে ধাবমান। বাংলা, ইংরেজি, হিন্দির মিশ্রনে পুরো কলকাতারই যেন এক ক্ষুদ্র সংস্করণ এই পার্কস্ট্রিট। ভাষা কোনো সমস্যা নয়। এহেন রাজপথে সবাই ছুটে চলেছে নিজস্ব গতিতে। কেউ কাজে। কেউ আড্ডায়। কেউ চিকিৎসা জনিত কারণে। কেউ পেশার বাধ্যতায়। কেউ চা এর নেশার টানে। কেউ প্রেমিকের হাত ধরে তো কেউ একা। কেউ মা এর আঙুল ধরে তো কেউ প্রেমিকার আঁচল ধরে। জেব্রা ক্রসিং মেনে রাস্তা পেরোনোর মধ্যেও এখানে আত্মবিশ্বাস এর জন্ম হয়। মিনিবাস, বাইক আর ট্যাক্সির আগল ভেঙে রাস্তা পারাপারেই যেন লেখা হয়ে যায় শান্তির অমোঘ বার্তা। ঠিক গাছের ছায়ায় সুসজ্জিত এপিটাফ এর মতো। সিমেট্রিকে ঘিরে রাখা গাছগুলো যেন অন্তিম শান্তির কথা বলে। মানবতার কথা বলে। একাত্মতার কথা বলে। মন্দির-মসজিদ- গীর্জা হোক বা বাংলা – ইংরেজি – হিন্দি পার্কস্ট্রিট ঐক্যের কথাই বলে। নৈকট্যের কথাই বলে। রাস্তার পাশের দোকানে কেনা ড্রাইফ্রুট হোক বা বিশাল আউটলেট এর শার্ট, ছোট চা এর দোকানের মালাই টোস্ট হোক বা বড় ক্যাফের কফি – পার্কস্ট্রিট আছে পার্কস্ট্রিটেই। মূলস্রোতের কোনো বদল হয়নি আজও। এখানে জীবন আজও কুড়ি টাকা ভাঁড়ের বিনা চিনি চা এর মতোই সুন্দর। সন্ধ্যা নামার আগে টিপটাপ বৃষ্টির মতোই সুন্দর। এখনও।

    #ParkStreetKolkata #KolkataDiaries #CityOfJoy #KolkataCulture #HeritageKolkata

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ

    নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

    ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

    Anjan Dutt Park Street Kolkata culture Kolkata Nightlife Park Street heritage Park Street Kolkata
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleরাজ্যে বিপুল নিয়োগ! চলতি অর্থবছরের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন কোথায় কত নিয়োগ

    Related Posts

    গোপাল বড় সুবোধ বালক

    September 22, 2026

    গামছা পুরাণ

    September 18, 2026

    আগলে রাখো সেই যে তুমি

    September 16, 2026

    চুক্তিদাস – এক কর্মজীবনের গল্প যার চাকরি আছে, কিন্তু নিশ্চয়তা নেই।

    September 13, 2026

    পৃথিবীর সবচেয়ে ছোটো গল্প

    September 12, 2026

    দূর্গ জয় কি সহজে হয়?

    September 9, 2026
    আরও পড়ুন

    গোপাল বড় সুবোধ বালক

    গামছা পুরাণ

    আগলে রাখো সেই যে তুমি

    চুক্তিদাস – এক কর্মজীবনের গল্প যার চাকরি আছে, কিন্তু নিশ্চয়তা নেই।

    পৃথিবীর সবচেয়ে ছোটো গল্প

    1 2 3 … 11 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    ইচ্ছে-ডানা

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    Park Street Kolkata: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে…

    রাজ্যে বিপুল নিয়োগ! চলতি অর্থবছরের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন কোথায় কত নিয়োগ

    “অনেকের চিন্তা ছিল আমি ফিরব কি না। আমি ফিরে এলাম, আমি কলকাতায়”— ফিরে অভিষেক ফর্মে, কী বললেন?

    জ্ঞানেশ কুমার কি ইস্তফা দেবেন? নির্বাচন কমিশনের অন্দরেই ক্ষোভ, জানুন, কী বলছে বিরোধীরা

    ‘নেশায় আসক্ত লোকেরাই বর্বরোচিত কাণ্ডে যুক্ত’— বালুরঘাটের পর মুখ্যমন্ত্রী কী বার্তা দিলেন?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    September 2026
    MTWTFSS
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930 
    « Aug    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    রাজ্যে বিপুল নিয়োগ! চলতি অর্থবছরের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন কোথায় কত নিয়োগ

    “অনেকের চিন্তা ছিল আমি ফিরব কি না। আমি ফিরে এলাম, আমি কলকাতায়”— ফিরে অভিষেক ফর্মে, কী বললেন?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.