Author: নিউজ অফবিট
ভাইফোঁটায় সব নিয়ম সঠিক ভাবে মানুন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরে একে একে আসে, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং দীপাবলী। এরপরে আসে ভাই বোনেদের ভালোবাসার দিন ভাইফোঁটা। এই দিন ভাইদের মঙ্গল এবং উন্নতির জন্য প্রত্যেক বোনেরা উপোস করে ভাইদের কপালে চন্দনের ফোঁটা দেয়। অন্যদিকে ভাইয়েরাও বোনেদের মঙ্গল কামনা করে। উৎসব, খাওয়া দাওয়া আনন্দে প্রতিটি বাড়ি মেতে ওঠে। তবে ভাইফোঁটায় বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।১. বাস্তু বিশেষজ্ঞরা বলেন ভাইয়েরা অর্থাৎ যাঁরা ফোঁটা নেবেন তাঁদের সবসময় পূর্ব এবং উত্তর দিকে মুখ করে এবং যাঁরা ফোঁটা দেবেন তাঁদের দক্ষিণ ও পশ্চিম দিক করে বসা উচিৎ।২. প্রত্যেক ভাইকে ফোঁটা…
পুজোর দিনে নিরামিষ রান্নায় বাজিমাত করুন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নিরামিষ খাবার খেতে অনেকেই খুব একটা পছন্দ করেন না। তবে পুজোর দিনগুলিতে বেশিরভাগ বাড়িতেই নিরামিষ রান্না করা হয়। আবার পটলের নাম শুনে অনেকে নাক সিঁটকোন। তাই মাছ, মাংস, ডিম ছাড়াও নিরামিষ রান্নাতেও পরিবারের সদস্যদের মন জয় করতে বানিয়ে ফেলুন পনির-পটল।বানাতে যা যা লাগবে১। পনির২। পটল ৩। কাজুবাদাম৪। পোস্ত ৫। দই৬। ছানার জল ৭। নারকেল কোরা৮। নুন ৯। চিনি১০। সাদা তেল ১১। ঘি১৩। তেজপাতা ১৪। আদা১৫। গোটা জিরে ১৬। শুকনো লঙ্কা১৭। গরম মশলা ১৮। হলুদবানাবেন যে ভাবেরান্নাটি শুরু করার জন্য প্রথমে একটি পাত্রে পোস্ত বাটা, শুকনো লঙ্কা, নারকেল কোরা, আদা বাটা এবং দই নিয়ে…
খাদ্যসঙ্কটের বিরুদ্ধে করা প্রচেষ্টায় সমর্থন জানালেন অভিনেত্রী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া উইনিসেফের শুভেচ্ছা দূত। তিনি বর্তমানে কেনিয়াতে আছেন। ইউনিসেফ সারা বিশ্বজুড়ে হওয়া খাদ্যসঙ্কটের বিরুদ্ধে লড়াই করার জন্য যে প্রচেষ্টা চালু করেছে সেই বিষয় সমর্থন করে নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সাহায্যের জন্য আবেধন জানিয়েছেন ভারতের এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আশাহত না হয়ে এই খারাপ পরিস্থিতি কাটিয়ে কিকরে সব স্বাভাবিক করা যায় সেই বিষয়ে কথা বলেন তিনি। এছাড়া বিশ্ববাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন। ইউনিসেফের এই বিশাল কর্মকান্ডকে পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবেন অভিনেত্রী। আফ্রিকার মানুষের দুর্দশার কথাও তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, বিশ্বজুড়ে খাবারের দাম অস্বভাবিক ভাবে…
অসুস্থতার কারণে বিগবসের শ্যুটিং করতে পারবেন না ভাইজান নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দিপাবলীতে ভক্তদের জন্য খুশির খবর শোনাতে পারলেন না বলিউডের ভাইজান সালমান খান। বিগবস ১৬ শুরু হয়েছে মাত্র কয়েকদিন হল। এর মধ্যেই বিগবসের শ্যুটিং বন্ধ করতে হল সালমান খানকে। জানা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সুপারস্টার। চিকিৎসকদের কথায় তাঁর এখন বিশ্রাম প্রয়োজন। তাই আপাতত গৃহবন্দী থাকবেন ভাইজান।গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন উপস্বর্গ লক্ষ্য করা গেছিল অভিনেতার শরীরে। এরপর বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে নিজের ছবির শ্যুটিং-এর কাছও বন্ধ রেখেছেন সালমান। একই কারণে বিগবসের শ্যুটেও তিনি আসতে পারেননি। তাই আগামী কিছুদিন বিগবসের পর্বগুলিতে তাকে দেখা যাবে না। তবে তাই বলে কী বিগবসের সঞ্চালনা থেমে…
আলোর উৎসবে বাজির ধোঁয়া ত্বকের জন্যও ক্ষতিকর নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে চলছে আলোর উৎসব। এই উৎসব যতটা আনন্দ ততটাই কষ্টের যখন বাজির ধোঁয়ায় বাতাসে শ্বাস নিতে অসুবিধা হয়। এই বাজির বিষাক্ত ধোঁয়ায় হওয়া দূষণ আমাদের মানুষদের ও অন্যান্য প্রাণীদের শরীরের ক্ষতি করে। ফুসফুসের সমস্যা বাড়ে। তবে জানেন কী বায়ুদূষণের এই ক্ষতিকারক প্রভাব পরে আপনার ত্বকেও।উৎসবের মরসুমে সুন্দর করে সেজে বাইরে গেলেও দূষণের গ্রাস থেকে আমাদের ত্বক রক্ষা পায় না। পরবর্তীকালে এর জন্য ফুসকুড়ি, র্যাশ, চুলকানি সহ ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে বিশেষ কয়েকটি বিষয় মাথায় রাখলে এই সমস্যার সমাধান পাওয়া অতটাও কঠিন হয় না।বাজি পোড়ানো হয়ে গেলে সবার আগে সাধারণ উষ্ণতার…
ডাঃ উগর সাহিন এবং ডাঃ ওজলেম টুরেসি কোভিড টিকার সৃষ্টিকর্তানিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ করোনা মহামারী রুখতে যে কোভিড ভ্যাক্সিন আবিষ্কৃত হয়েছিল সেই পদ্ধতিকে কাজে লাগিয়া তৈরি করা যেতে পারে ক্যান্সারের টিকা। কী অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার মতই এই বিষয়টি সামনে এনেছেন ডাঃ উগর সাহিন এবং ডাঃ ওজলেম টুরেসি। করোনা অতিমারীর নিয়ন্ত্রণ করতে ফাইজারের সঙ্গে যৌথভাবে এমআরএনএ টিকা তৈরি করেছিলেন এই বিজ্ঞানী দম্পতি।এই বিখ্যাত বিজ্ঞানী দম্পতিই এবার বিশ্ববাসীর কাছে বেশ বড়োসড় একটি চ্যালেঞ্জ নিলেন। ক্যান্সারের টিকার বিষয়ে বড় ঘোষণা করলেন তারা। সব কিছু ঠিকঠাক থাকলে ২০৩০-এর মধ্যে ক্যান্সার ভ্যাক্সিন তৈরি করে ফেলা যাবে বলে জানালেন দম্পতি। এমআরএনএ অর্থাৎ যে পদ্ধতিতে করোনার টিকা তৈরি…
বাঙালিদের কাছে কালীপুজো হলেও দেশজুড়ে পালন করা হয় দিওয়ালী বা দীপাবলীর উৎসব নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরের দুঃখ ভুলিয়ে ভারতবর্ষ জুড়ে পালিত হয় আলোর উৎসব দিপাবলী। বাঙালিরা এই সময় শ্যামা মা বা মা কালীকে পুজো করেন। আর অবাঙালীরা এই দিনে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে তাঁকে তুষ্ট করেন। তবে এইসময় কেন আলোর উৎসব পালন করার রীতি শুরু হয়েছিল, জানেন কী? দীপাবলী নিয়ে হিন্দুধর্মের দুই ধর্মগ্রন্থ রামায়ণ এবং মহাভারতে আলাদা আলাদা কাহিনী বর্ণণা করা আছে। রামায়ণের কাহিনী অনুসারে সীতা উদ্ধারের জন্য রাম রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। মনে করা হয়, দশেরার দিনে রাবণকে পরাজিত করার পরে দীপাবলীর দিনে…
আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে হয় শ্যামাপুজো নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালি দুর্গাপুজো শেষে দেশজুড়ে সবচেয়ে বড়ো উৎসব হল কালীপুজো বা দীপাবলী। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে বাঙালিদের শ্যামাপুজো এবং অন্যান্যদের দীপাবলী অনুষ্ঠিত হয়। তবে কালীপুজোয় বিশেষ কিছু কিছু কাজ করলে তা অত্যন্ত অশুভ পরিস্থিতি তৈরি করে। এইসময় কোন কোন কাজ করবেন না? জেনে নিন।১। মায়ের পুজোর ঘরের আশেপাশে কখনই জুতো রাখা উচিৎ নয়।২। যে মূর্তিতে পুজো করা হচ্ছে সেটির কোনো অংশ যেন ভাঙা না থাকে।৩। ঠাকুর ঘরে চামড়ার কোনো জিনিস রাখবেন না।৪। পুজো হওয়ার সময় পরিষ্কার নতুন কাপড় পরতে হবে।৫। ঠাকুর ঘরের আশেপাশে পূর্বপুরুষের ছবি রাখা উচিৎ না।৬। ঠাকুরের ভোগ রান্নার সময় কথা বলতে…
শ্যামা বা কালী মায়ের মূর্তির দুই পাশে থাকেন ডাকিনি ও যোগিনী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে হিন্দুরা শ্যামা বা মা কালীর পুজো করেন। দেশজুড়ে এই সময় আলোর উৎসব পালন করা হয়। দীপাবলি বা দিওয়ালী পালন করে দেশের প্রতিটি পরিবার। কালীপুজোর দুই দিন আগে থেকেই অনুষ্ঠান পর্ব শুরু হয়ে যায়। ধনতেরাসের দিন সোনা বা রুপো কিনে সৌভাগ্য বাড়িতে আনা হয়। আবার পরের দিন অর্থাৎ ভুত চতুর্দশীর দিনে ১৪ প্রদীপ জ্বালানোর বা ১৪ শাক খাওয়ার রীতি আছে। বাঙালিদের কালীপুজোয় শ্যামা বা কালী মায়ের মূর্তির দুপাশে দুজন প্রেতের মুর্তি রেখে পুজো করার চল আছে। তাদের ভয়াল রূপ দেখে ছোটরা অনেক সময় ভয়ও পায়।…
সৌভাগ্য ফেরাতে কালীপুজোর আগে ধনতেরসের দিন ঝাড়ু কেনার চল আছে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালিদের কালীপুজো বা ভুতচতুর্দশীর আগে ধনতেরাস বলে একটি নিয়ম পালন করা হয়। মূলত উত্তর ভারতীয় সংস্কৃতি হলেও বর্তমানে গোটা দেশ ধনতেরাস পালন করে। এই দিন সোনা, রূপো ইত্যাদি কিনে বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে জানেন কী? দামী ধাতু ছাড়াও এইদিন ঝাড়ু বা ঝাঁটা কেনারও প্রচলন রয়েছে। মূলত আশ্বিন মাসের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ কালীপুজোর দুই দিন আগে ধনতেরাস হয়। বিশেষজ্ঞরা মনে করেন, ধন্বন্তরি ত্রয়োদশী থেকে কথাটি ধনতেরাস কথাটি এসেছে। হিন্দু ধর্ম অনুসারে এইদিনে মা লক্ষ্মী দেবতা বিষ্ণুর থেকে বিশেষ শক্তি লাভ করেন এবং সেই শক্তি গোটা পৃথিবীতে তিনি…
