Author: শম্পা পাল
শম্পা পাল একজন বাংলা কনটেন্ট রাইটার, অনুবাদক ও শিক্ষিকা। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে সম্পাদকীয় লেখা ও বাংলা কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত।
Sourav Ganguly Dona Sana Dance: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার জাদুঘরে বিশেষ অনুষ্ঠানে মা-মেয়ে ডোনা ও সানার নৃত্য পরিবেশনে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ সাত-আট বছর পর সানার মঞ্চে ফেরা এবং সানার জেদের কাছে ডোনার নাচের সিদ্ধান্তও হয়ে ওঠে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার জাদুঘরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেখা গেল এক আবেগঘন মা-মেয়ের যুগলবন্দি। নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর কন্যা সানা গঙ্গোপাধ্যায় এদিন রামায়ণের একটি বিশেষ অংশের উপর নৃত্য পরিবেশন করেন। দীর্ঘ প্রায় সাত-আট বছর পর আবার মঞ্চে নাচলেন সানা। মেয়ের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে…
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ৫৬ মাসে রাজ্য সরকার কী কী প্রতিশ্রুতি পূরণ করবে, মহিলাদের জন্য কী সুবিধা থাকবে এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে কী পদক্ষেপ নেওয়া হবে, তা জানিয়েছেন তিনি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: হলদিয়ার কদমতলায় একটি সভা থেকে অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ৫৬ মাসে রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণের কাজ করবে। সভা থেকে তিনি বলেন, অবহেলিত ও অত্যাচারিত প্রত্যেক পরিবারের হাতে কাজ, পেটে ভাত এবং মাথার উপর ছাদ দেওয়া সরকারের অঙ্গীকার এবং সেই অঙ্গীকার পূরণ করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যেই চার মাসে ৬৭ হাজার দিদি…
Bus Fare Hike: পুজোর পর রাজ্যে বাসের ভাড়া বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। বর্তমান ভাড়ায় বাস চালানো কঠিন বলে দাবি করেছেন বেসরকারি বাস মালিকরা। ন্যূনতম ভাড়া ২০ টাকা করার দাবিও উঠেছে বৈঠকে, এখন নজর সরকারের সিদ্ধান্তে। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পুজোর পর রাজ্যে বাসের ভাড়া বাড়বে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলির দাবি, বর্তমান ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর পর বাসের ভাড়া বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর মতে, বাসের ভাড়া অনেক আগেই বাড়ানো উচিত ছিল। এই বিষয়টি নিয়ে ময়দান টেন্টে পরিবহণ দপ্তরের…
Nandigram By Election: ৬ অক্টোবর নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে হাসিরানি রথের নাম। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে ঘিরে জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই আসনে হাসিরানি রথকে প্রার্থী করেছে দল। তিনি প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ রথ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন ব্যক্তিগত সহকারী। ভোটের ফল প্রকাশের পর ৬ মে ২০২৬ সালে কলকাতার কাছাকাছি মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই চন্দ্রনাথ রথের মাকেই নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী করে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বিজেপি। রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সাখারব সরকার।…
Jagadish Chandra Barma Basunia BJP Claim: বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা থাকলেও দলত্যাগ বিরোধী আইনের বাধা এড়াতে তাঁদের এনসিপিআইয়ে নেওয়া হয়েছিল বলে দাবি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। তাঁর দাবি, পুজোর আগে বা পরে ১৭ জন সাংসদ বিজেপিতে যেতে পারেন। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু দলত্যাগ বিরোধী আইনের বাধা এড়াতে বিজেপি নেতারাই তাঁদের এনসিপিআইয়ে নিয়ে গিয়েছিলেন—এমনই বিস্ফোরক দাবি করলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তাঁর দাবি, বিষয়টি তাঁরা নিজেরাও জানতেন না। এখন সেই ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বক্তব্য অনুযায়ী, ২০ জন সাংসদের মধ্যে তিনজন সংখ্যালঘু সাংসদকে বাদ দিলে…
Night Parking Fee: রাতে রাস্তায় গাড়ি বা বাস রাখলে এবার দিতে হবে ৭০০ টাকা পার্কিং ফি। বেআইনি পার্কিং নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারের রাজস্ব বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানালেন পরিবহন মন্ত্রী, ঘোষণার পরেই ক্ষোভ তৈরি হয়েছে বাস মালিকদের মধ্যে। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাত নামলেই শহর ও শহরতলির বহু রাস্তায় দেখা যায় এক পরিচিত ছবি—রাস্তার দু’ধারে সারি দিয়ে দাঁড়িয়ে থাকে বাস, ছোট গাড়ি, বড় গাড়ি। দিনের ব্যস্ততা শেষ হলেও রাস্তার একটা বড় অংশ তখন কার্যত গাড়ি রাখার জায়গায় পরিণত হয়। এই রাতের পার্কিং নিয়েই এবার কড়া অবস্থানের কথা জানাল রাজ্য পরিবহন দফতর। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, রাতের বেলায় রাস্তায় গাড়ি বা…
Sankudeb Panda: পার্ক স্ট্রিটের পুজো উদ্যোক্তা শঙ্কুদেব পাণ্ডার কটাক্ষ ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ঝুলন, ট্রেন, পিকনিক ও মাইক্রোফোনের প্রসঙ্গ তুলে অন্য পুজোর আয়োজনকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের পুজো দেখতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: এবার বিজেপির প্রতিযোগী বিজেপি, প্রথমবার মা আসছেন পার্ক স্ট্রিটে, পার্ক স্ট্রিটের দুর্গাপুজোকে ঘিরে এ বার বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছে। পুজোর উদ্যোক্তা শঙ্কুদেব পাণ্ডা জানিয়েছেন, তাঁদের পুজো শুধু প্রতিমা দর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উদ্বোধনের পর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রথমবারের জন্য দুর্গাপুজো হচ্ছে পার্ক স্ট্রিটে। পুজোর উদ্যোক্তা শঙ্কুদেব পান্ডা বঙ্গ টিভির সাংবাদিককে জানিয়েছেন, কলকাতায় তার মতো কেউ…
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের টাকা নিয়ে বড় ঘোষণা। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। পাশাপাশি নভেম্বর-ডিসেম্বরে জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ মিলবে। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের মহিলাদের জন্য বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই প্রায় দেড় কোটি মহিলা এই প্রকল্পের সুবিধার আওতায় এসেছেন বলে জানা গিয়েছে। এবার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে, সেই সময়সীমা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে যোগ্য সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হবে। একই দিনে রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন…
Ajit Doval BRICS: ব্রিকস সম্মেলনের ফাঁকে একের পর এক রাষ্ট্রনেতা ও শীর্ষ প্রতিনিধির সঙ্গে বৈঠক করে পাকিস্তানকে সন্ত্রাসের প্রশ্নে আন্তর্জাতিক মঞ্চে আরও কোণঠাসা করার কূটনৈতিক প্রচেষ্টা চালালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পহেলগাঁও হামলার প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: খাতাকলমে তাঁর বয়স ৮১। এখন সামান্য ঝুঁকে হাঁটলেও যথেষ্ট গতি আছে তাঁর চলাফেরায়। সব সময়ই তাঁকে দেখা যায় অ্যাক্টিভ মুডে। দিল্লিতে প্রাতরাশ বৈঠক, দুপুরে উত্তরবঙ্গের শিলিগুড়িতে চিনের নেকে কমান্ডার্স কনফারেন্স, বিকেলে ত্রিপুরার আগরতলায় ব্রিকসের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সেরে দিল্লি ফিরে ফের মাঝরাত পর্যন্ত দেশের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক—এক একদিন এমনই ব্যস্ত রুটিন মেনে চলেন তিনি। তিনি দেশের জাতীয়…
Dengue Cases in West Bengal: রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য ভবনের পরিসংখ্যানে এক মাসে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। মুর্শিদাবাদে আক্রান্ত সর্বাধিক, এরপর কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার পরিস্থিতিও নজরে পড়ছে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য ভবনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,০০২ জন। আগস্ট মাসে এই সংখ্যা ছিল ২,৪১০ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতি রাজ্য সরকারের উদ্বেগ বাড়িয়েছে। কোন জেলায় কতজন আক্রান্ত— #DengueCasesInWestBengal #DengueCases #WestBengalDengue #DenguePatients #DengueOutbreak #DengueData #HealthDepartment সাম্প্রতিক পোস্ট ‘সাথীরা, প্রশ্নফাঁস মাফিয়াদের রেয়াত নয়’– সংসদে বিল…
