Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    বিজেপির ২৮৭ কোটির হিসেব ফাঁসে ফাঁস ‘ইউটিউবার ট্রুথ’! ইনফ্লুয়েন্সারদের টাকার অঙ্ক দেখে হতবাক নেটপাড়া

    মোবাইলে আসছে নতুন নিয়ম! ২০২৭ সাল থেকে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে জানুন কোন বদল আসছে

    রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ীপদে রাশিয়ার সমর্থন মিললেও কারা বিরোধিতা করল? ভারত কি স্থায়ী পদে বসতে পারবে?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Sunday, September 27
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»হাসি রাশি রাশি
    ইচ্ছে-ডানা

    হাসি রাশি রাশি

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কSeptember 27, 20263 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    A colorful illustration depicting joyful children playing and laughing, inspired by the Hasi Rasi Rasi Bengali poem.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Hasi Rasi Rasi Bengali: সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়

    আমার অফিসের বস খুব স্নেহশীল। আগের দিন আমার দিকে তাকিয়ে বললেন, – কি ব্যাপার মুখটা শুকনো লাগছে কেন? চিন্তা? হাসি খুশি থাকো। বুঝলে ভায়া, হাসির অনেক গুণ। সময় করে আমার কাছে বোসো একদিন। তোমাকে আমি অনেক রকম হাসির গুনাগুণ বুঝিয়ে দেব। আরেকটা কথা বলি। হাসি নিয়ে ভাবো, হাসি নিয়ে লেখো। দেখবে জীবনকে মোকাবিলা করা অনেক সহজ হবে।
    মানুষের মুখে হাসি দেখলেই আমরা ধরে নিই, মানুষটি সুখী। অথচ হাসি বড় বিচিত্র জিনিস। একই মুখ, একই দাঁত, একই ঠোঁট—তবু পরিস্থিতি বদলালেই হাসির চরিত্র বদলে যায়। কোনো হাসি আনন্দের, কোনোটা ভদ্রতার, কোনোটা বিপদের, আবার কোনো কোনো হাসির সঙ্গে আনন্দের দূরতম সম্পর্কও নেই।
    ছোটবেলায় হাসি ছিল খুব সহজ জিনিস। ভালো লাগলে হাসতাম, মজা পেলে হাসতাম, বন্ধুরা পড়ে গেলে, যদিও পরে অপরাধবোধ হতো – তবু হাসতাম। তখন হাসির জন্য কোনো কারণ দেখাতে হতো না। এখন বয়স বেড়েছে, জীবন বেড়েছে, দায়িত্ব বেড়েছে—হাসিটাও যেন অনেক হিসেব করে হাসতে হয়।
    সবচেয়ে সহজ হাসি হল মুচকি হাসি। এই হাসির কোনো শব্দ নেই, কিন্তু অর্থ অনেক। রাস্তা দিয়ে পরিচিত কাউকে দেখলাম, কিন্তু দাঁড়িয়ে কথা বলার সময় নেই—একটু মুচকি হাসি। অফিসে এমন একজন সহকর্মীকে দেখলাম, যাঁকে দেখে বিশেষ আনন্দ হল না—তবু মুচকি হাসি। পাশের বাড়ির কাকিমা জিজ্ঞেস করলেন, “কী রে, বিয়ে কবে?”—সেখানেও মুচকি হাসি। এই হাসির আড়ালে কত কথা যে চাপা থাকে, তার হিসেব কোনো অভিধানে নেই।
    তারপর আছে অট্টহাসি। এই হাসির কোনো ব্যক্তিগত পরিসর নেই। একজন হাসলে আশপাশের পাঁচজন জানবে। পাড়ার চায়ের দোকানে বসে কেউ পুরোনো একটা গল্প বলল, আর অট্টহাসি শুরু হল—দোকানের বেঞ্চ কেঁপে উঠল, পাশের দোকানদার তাকালেন, রাস্তার কুকুরও একবার ঘাড় ঘুরিয়ে দেখল। অট্টহাসির একটা সমস্যা আছে—গল্প যতটা মজার, হাসি তার চেয়ে অন্তত তিনগুণ বড় হয়।
    আবার আছে ভদ্রতার হাসি। এই হাসি সভ্য সমাজের অন্যতম প্রয়োজনীয় জিনিস। কেউ এমন একটি গল্প বললেন, যার শুরুতে আপনি বুঝলেন না, মাঝখানে বুঝলেন না, শেষেও বুঝলেন না—কিন্তু সবাই হাসছে। তখন আপনাকেও হাসতে হবে। না হলে সবাই ভাববে, আপনার রসবোধের সমস্যা আছে। তাই মুখে একটা হাসি এনে মাথা নাড়তে হয়। অনেক সময় গল্পের চেয়ে এই হাসিটাই বেশি অভিনয়ের গল্প হয়ে ওঠে।
    লজ্জার হাসি একেবারে আলাদা। কেউ প্রশংসা করলেই অনেকের মুখে এই হাসি ফুটে ওঠে। “আপনাকে আজ খুব সুন্দর লাগছে”—এই কথা শুনে মুখ নিচু করে হাসা।
    আবার বিপদের হাসি আছে। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে যখন বোঝা যায়, গত ছয় মাস ধরে যে বিষয়টি পড়িনি, প্রস্তুতি পর্বে বাদ দিয়েছি। আজ সেটি থেকে প্রশ্ন এসেছে। তখন পাশের বন্ধুর দিকে তাকিয়ে যে হাসি বেরোয়, তার মধ্যে আনন্দের চেয়ে অসহায়ত্ব বেশি। দুজনেই হাসে। হাসতেই থাকে। ঈশ্বর লাভের ইচ্ছে হয়।
    ভারতযুদ্ধে অর্জুনকে ভগবান কি যেন বলেছিলেন!
    আজ এই পর্যন্তই।।

    #HasiRasiRasi #BengaliPoetry #BengaliRhymes #Kobita #BengaliLiterature #ChildrenPoetry

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ

    নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

    ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

    Hasi Rasi Rasi Bengali Poem Text Hasi Rasi Rasi Poem Popular Bengali Children's Rhyme Recitation & Summary Understanding Hasi Rasi Rasi: Popular Bengali Children's Rhyme
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Article১লা অক্টোবর থেকে গ্যাস সিলিন্ডারের বুকিং এর নিয়ম বদলাতে চলেছে, জানুন এই ৪টি নতুন নিয়ম
    Next Article রিচার্জ প্ল্যান এর মেয়াদ বাড়ছে, জানুন এই সুবিধাগুলো পাবেন ৩০ দিনের রিচার্জে

    Related Posts

    আজকের বিদ্যাসাগর তর্পণ

    September 27, 2026

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    September 23, 2026

    গোপাল বড় সুবোধ বালক

    September 22, 2026

    গামছা পুরাণ

    September 18, 2026

    আগলে রাখো সেই যে তুমি

    September 16, 2026

    চুক্তিদাস – এক কর্মজীবনের গল্প যার চাকরি আছে, কিন্তু নিশ্চয়তা নেই।

    September 13, 2026
    আরও পড়ুন

    আজকের বিদ্যাসাগর তর্পণ

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    গোপাল বড় সুবোধ বালক

    গামছা পুরাণ

    আগলে রাখো সেই যে তুমি

    1 2 3 … 11 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    বিজেপির ২৮৭ কোটির হিসেব ফাঁসে ফাঁস ‘ইউটিউবার ট্রুথ’! ইনফ্লুয়েন্সারদের টাকার অঙ্ক দেখে হতবাক নেটপাড়া

    BJP West Bengal Election Spending: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রায় ২৮৭ কোটি টাকা খরচের হিসাব…

    মোবাইলে আসছে নতুন নিয়ম! ২০২৭ সাল থেকে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে জানুন কোন বদল আসছে

    রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ীপদে রাশিয়ার সমর্থন মিললেও কারা বিরোধিতা করল? ভারত কি স্থায়ী পদে বসতে পারবে?

    রিচার্জ প্ল্যান এর মেয়াদ বাড়ছে, জানুন এই সুবিধাগুলো পাবেন ৩০ দিনের রিচার্জে

    হাসি রাশি রাশি

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    September 2026
    MTWTFSS
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930 
    « Aug    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    বিজেপির ২৮৭ কোটির হিসেব ফাঁসে ফাঁস ‘ইউটিউবার ট্রুথ’! ইনফ্লুয়েন্সারদের টাকার অঙ্ক দেখে হতবাক নেটপাড়া

    মোবাইলে আসছে নতুন নিয়ম! ২০২৭ সাল থেকে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে জানুন কোন বদল আসছে

    রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ীপদে রাশিয়ার সমর্থন মিললেও কারা বিরোধিতা করল? ভারত কি স্থায়ী পদে বসতে পারবে?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.