শীতের সকালে ঘুম ভাঙে কিন্তু বিছানা ছাড়তে মন চায় না? এই How to Wake Up Early in Winter গাইডে জানুন ৫টি সহজ ও কার্যকর উপায়, সহজ অভ্যাসে ফিরে পান সতেজ সকাল, বাড়ান এনার্জি আর মনোযোগ।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: জাঁকিয়ে এই মুহূর্তে শীত না পড়লেও শীতের একটা কনকনে ভাব রয়েছে বাতাসে। শীতের সকালে আলসেমির ফলে ঘুম ভাঙতেই চায় না। শীতকাল মানেই নরম কম্বল, উষ্ণ বিছানা আর মিষ্টি ঘুম! কিন্তু সমস্যা হলো—সকালের অ্যালার্ম বাজলেও চোখ খুলতে মন চায় না, বিশেষত যখন জানলার বাইরে কুয়াশা আর ঠান্ডা হাওয়া ভেসে আসে। বিশেষজ্ঞদের মতে, শীতে শরীরে মেলাটোনিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যা আমাদের ঘুমন্ত রাখে এবং সকালের ক্লান্তি বাড়ায়। ফলে মন চায় আরও একটু ঘুমিয়ে নিতে! তবে অফিস, স্কুল বা ওয়ার্কআউটের সময় তো কেউ থেমে থাকে না।
আরও পড়ুন : দীর্ঘক্ষণ মোবাইল দেখে ঘাড়ে ব্যথা ?১টি ব্যায়ামেই মিলবে আরাম | Text Neck Solution
শীতের সকালে অলসতার কারণ কি?
ছোট দিন : শীতকালের দিন ছোট হয়। সূর্যের আলো কম সময়ের জন্য থাকে। সূর্যের আলোর ঘাটতির ফলে মস্তিষ্কে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ বেশি হয়। ফলে আমাদের শরীরে অলসতা বাড়ে। তাই শীতের দিনগুলিতে অবশ্যই সূর্যের আলোতে থাকুন। ঘরে আলো বাতাস প্রবেশ করতে দিন।
ঘুমের অভাব : অনেক সময় ঘুমের অভাবের ফলে শরীরে অলসতা দেখা যায়। রাতে তাড়াতাড়ি শুয়ে সকালে উঠে কাজ করুন।
ভিটামিন ডি-র অভাব : চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম উৎস। শীতকালে রোদের পরিমাণ কম থাকায় শরীরে এই ভিটামিনের অভাব দেখা যায়।
শীতে অলসতা কাটানোর উপায় (How to Wake Up Early in Winter)
প্রাচীনকালে মুনি ঋষিরা ভোর বেলায় ঘুম থেকে উঠতেন। শাস্ত্রে তার উল্লেখ রয়েছে। সূর্যের আলোর স্পর্শে মানব শরীর থাকে সতেজ। চলুন দেখে নেওয়া যাক অলসতা কাটানোর উপায় কী কী-
- অতিরিক্ত তেলযুক্ত খাবার খাবেন না। হালকা খাবার খেয়ে রাতে ঘুমোতে যান।
- জানালার পর্দা একটু খোলা রেখে ঘুমোন। সূর্যের আলো ঘরে প্রবেশ করতে দিন।
- অ্যালার্ম বিছানা থেকে দূরে রাখুন। ঘুম ভাঙার সাথে সাথে উঠে পড়ুন। বিছানায় শুয়ে থাকলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে।
- বিছানাতেই স্ট্রেচিং শুরু করুন। হাত পা প্রসারিত করে ১০ সেকেন্ড ধরে রাখুন। গলা ও কাঁধ আস্তে আস্তে ঘোরান। শ্বাস নিন- শরীরে অক্সিজেনের মাত্রা বাড়বে। এগুলি ঘুমের জড়তা কমিয়ে শরীরকে সতেজ করে তোলে।
- শীতের সকালে এক গ্লাস জল আপনার শরীরকে জাগিয়ে তুলবে। রক্ত সঞ্চালন বাড়ায়। ক্লান্তি কমায়। চা অথবা কফি পান করতে পারেন। এগুলি শরীরকে হাইড্রেটেড রাখে।
- রাতে ঘুম নিয়মিত হলেই সকালে ওঠা সহজ হবে।
- পছন্দের গান শুনতে পারেন যা মনকে ভালো রাখে, এনার্জি দেয়।
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই

