আইপ্যাক নামটি এক শক্তিশালী ব্র্যান্ড, যে শুধু নির্বাচনের ফলাফল নয়, বরং রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনাও বদলে দিচ্ছে (I-PAC Strategy)। রাজনীতিকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আইপ্যাক। I-PAC বা আইপ্যাক কীভাবে কাজ করে, তাদের নির্বাচনী স্ট্র্যাটেজির পেছনের গল্প ও প্রভাব জানুন বিস্তারিতভাবে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: সারাদিনভর খবরের শিরোনামে একটাই নাম। আইপ্যাক। কিন্তু কেন? ইডির নজরে কেন এই আইপ্যাক? আইপ্যাকের অফিসে চলল তল্লাশি। আইপ্যাকের কি কাজ? তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড়। আসলে আইপ্যাক বা I-PAC (Indian Political Action Committee) — নামটা শুনলেই রাজনৈতিক কৌশল, নির্বাচনী ম্যানেজমেন্ট, আর প্রচারের এক নতুন ধারা চোখে ভেসে ওঠে। কিন্তু অনেকেই এখনো জানেন না, এই সংস্থাটি আসলে কী কাজ করে, কীভাবে করে, আর কেন ভারতের রাজনীতিতে তাদের ভূমিকা এত গুরুত্বপূর্ণ। চলুন, আজ জানি বিস্তারিতভাবে, আইপ্যাক আসলে কী করে, কীভাবে কাজ করে, আর এর ভেতরের গল্পটাই বা কেমন।
আরও পড়ুন : ইডির তল্লাশি আইপ্যাকের অফিসে │ কে এই প্রতীক জৈন? │ ED Raid Pratik Jain And I-PAC
আইপ্যাক কী? (I-PAC Strategy)
I-PAC (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি) হচ্ছে ভারতের প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা (Political Consulting Organization)। এই প্রতিষ্ঠানটি রাজনৈতিক দল বা প্রার্থীর জন্য নির্বাচনী কৌশল তৈরি, ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন (ভোটার এনগেজমেন্ট), ব্র্যান্ডিং এবং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে থাকে। সংগঠনটি ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন প্রশান্ত কিশোর, যিনি ভারতের আধুনিক রাজনীতির অন্যতম প্রভাবশালী নির্বাচনী কৌশলবিদ (Election Strategist) হিসেবে পরিচিত। আইপ্যাকের মূল লক্ষ্য হলো — এমন এক ডেটা-নির্ভর ও জনসংযোগভিত্তিক প্রচারের মডেল তৈরি করা, যা ভোটারদের মন জয় করতে পারে এবং নির্বাচনে বাস্তব সাফল্য এনে দেয়।
আইপ্যাক কীভাবে কাজ করে? (I-PAC Strategy)
I-PAC-এর কাজ শুধুমাত্র পোস্টার বানানো বা সোশ্যাল মিডিয়া চালানো নয়। তাদের কাজ বহুস্তরীয় এবং ডেটা-নির্ভর (I-PAC Strategy)। রাজ্যের প্রতিটি জেলার ভোটারদের প্রোফাইল দেখা, সেই অঞ্চলের সামাজিক অবস্থা, ভোটারদের সেন্টিমেন্ট অ্যানালিসিস করা হয় তাদের সঙ্গে কথা বলে। তৃণমূল স্তর থেকে কাজ চালানো হয়। কোন ভোটার কি চাইছে? কোথায় অসন্তোষ? জেলায় জেলায় গিয়ে ফিল্ড সার্ভে করে, তার উপরে ডিজিটাল সার্ভে চালানো হয়।
বর্তমানে সমাজমাধ্যম গুলোর মধ্যে নিয়েই অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় (I-PAC Strategy)। তাই তারা ডিজিটাল মাধ্যম কে বেছে নিয়েছে নির্দিষ্ট দলের প্রচারের মাধ্যম হিসেবে। এই ক্ষেত্রে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার চালায়। পাশাপাশি জনসংযোগ অনুষ্ঠান, প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই সংস্থার মাধ্যমেই নির্দিষ্ট রাজনৈতিক দল মানুষের সাথে জনসংযোগ বাড়াতে পারে। সংবাদমাধ্যমে প্রার্থীর ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, বিতর্ক বা বিরোধ সামলানো — এসবেরও আলাদা টিম কাজ করে। টেলিভিশন, রেডিও, পত্রিকা, ও ডিজিটাল মিডিয়ায় নিয়ন্ত্রিত ন্যারেটিভ তৈরি করা হয়। ভোটের দিন বুথ ম্যানেজমেন্ট, প্রার্থীদের আইপ্যাক এর টিমের সাথে সমন্বয় করে চলা, সবই আইপ্যাক এর নিজস্ব ডেটা ড্যাশবোর্ডে ট্রাক করা হয়। কোন এলাকায় কত ভোট বাড়াতে হবে, কোথায় প্রার্থীকে পাঠাতে হবে এই বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে আইপ্যাক।
আইপ্যাক-এ একটা টিম কাজ করে, যেখানে একাধিক বিষয়ের বিশেষজ্ঞরা থাকেন। ডেটা অ্যানালিস্ট, পলিটিকাল এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, গ্রাউন্ড কনসালট্যান্ট, সাংবাদিক, ও গবেষক — সবাই মিলে কাজ করেন এখানে। তাদের কাজের ধরন অনেকটা কর্পোরেট প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো। প্রত্যেক রাজ্যের জন্য আলাদা টিম, আলাদা টার্গেট, সেই রাজ্যের দক্ষ নতুন মুখ। আইপ্যাক এখন শুধু একটি কনসালটেন্সি নয়, বরং ভারতের নির্বাচনী গণতন্ত্রের এক নতুন অধ্যায়।
আইপ্যাক গত এক দশকে ভারতের একাধিক ঐতিহাসিক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
- ২০১৪: নরেন্দ্র মোদীর “চা পে চর্চা” ক্যাম্পেইন
- ২০১৫: নীতীশ কুমারের “বিহার কা বিকাশ”
- ২০১৭: অমরিন্দর সিংয়ের “Captain for Punjab”
- ২০২১: মমতা বন্দ্যোপাধ্যায়ের “বাংলা নিজের মেয়ে চায়”
২০১৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়ার পর এই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আইপ্যাক এর উত্থান। ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়ের ক্ষেত্রে আইপ্যাক এর ভূমিকা অনস্বীকার্য। আইপ্যাক এর সঙ্গে তৃণমূলের অম্লমধুর সম্পর্ক অনেকবারই আমাদের সামনে এসেছে। কিছু ক্ষেত্রে শাসকদলের প্রবীণ নেতারা আইপ্যাক কে মানতে না চাইলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আইপ্যাক এর সখ্যতা এই রাজ্যে তাদের স্থায়িত্ব দীর্ঘ করেছে। আজকের দিনে, যেখানে ভোট শুধুই আবেগের বিষয় নয়, বরং তথ্য ও কৌশলের লড়াইও বটে, সেখানে আইপ্যাক (I-PAC) হয়ে উঠেছে এক প্রকৃত রাজনৈতিক বুদ্ধিমত্তার যন্ত্র।
#IPAC, #PrashantKishor, #ElectionStrategy, #ipackolkata, #TMC, #DigitalCampaign, #Indianpolitics
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

