প্রতারণার পর Life After Betrayal: কীভাবে ভাঙা মন থেকে নতুন শক্তি তৈরি করবেন? লিখেছেন মৌ চৌধুরী
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মানুষ, একা থাকতে ভয় পায়,, সব মানুষই পাশে কাউকে চায়, ভালোবাসা চায়, বিশ্বাস ভরসার জায়গা আশা করে, যখন কারো কাছ থেকে প্রতারিত হয় তখন মন থেকে ভেঙে পড়ে, আর সেই ভাঙাটা তার কাছে অসহনীয় হয়ে ওঠে। প্রিয়জনের কাছ থেকে দুঃখ আঘাত মানুষকে অনেক রকম সিদ্ধান্ত নিতে প্রস্তুত করে, সবকটা সঠিক হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় ফলে জীবনে হানির আশঙ্কা থাকে।
বন্ধুত্ব এবং ভালোবাসার মানুষের সম্পর্ক মধুর থাকে তখন ডোপামিন হরমোন নিঃসরণ ঘটে, মনেপ্রাণে তখন অন্যরকম ভালোবাসা তৈরি হয় আগামী দিনের কথা ভাবার সময় থাকে না। কিন্তু প্রতারক যে হয় সে কখন আঘাত করবে সেটা কেউ বুঝতে পারে না, ফলে যা হবার তাই হয়। একটা সময় পড়ে ভালোলাগা মানুষটি তাকে অবহেলা করতে থাকে সময়ের অজুহাত দিয়ে, আগের মত আর তার ডাকে সাড়া দেয় না, শুরু হয় মন কষাকষি, অনলাইনে থেকেও মেসেজ দেখেও কোন উত্তর দেয় না অপরপক্ষ মনে মনে আঘাত পেতে থাকে এবং সে নিজেকে একা অসহায় ভাবতে থাকে. কিন্তু সেই সময়টা মহাজাগতিক শক্তির একটা অংশ তাকে রক্ষা করা জন্য অপেক্ষা করেছিল।
ঈশ্বরের অস্তিত্ব। অভিমান আর বোবা কান্নায় যখন সে তলিয়ে যাচ্ছিল, তখন আশীর্বাদের হাত মাথার উপর নেমে আসে, সবাই সেই টা বোঝার মত অবস্থা থাকে না।
একটা সময় বুঝতে পারল যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এবং এটা হবার দরকার ছিল একটা মানুষ তাকে ঠকিয়ে চলে যাওয়া মানে তার জীবনের সবকিছু শেষ হয়ে যাওয়া নয় বরং নতুন কিছু তার জন্য অপেক্ষা করছিল (Life After Betrayal)। মনে তখন সাহস ও শক্তি রেখে আরও দৃঢ়ভাবে জীবনের আগামী দিনগুলোকে যাতে সে এরকম প্রতারকের কাছ থেকে নিজেকে সঠিক সময়ে সরিয়ে নেওয়া এবং প্রতারণার শিকার না হওয়া সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যায়, ঈশ্বর মঙ্গলময় যা করেন ভালোর জন্যই করেন যাকে বিশ্বাস করে ভালবেসে ছিল, সে যখন দিনের পর দিন তাকে ঠকিয়ে যাচ্ছিল, মিথ্যে আশ্বাস দিচ্ছিল হাতে রাখার চেষ্টা করছিল, সেই সময়টা তাকে যতটা কষ্ট দিয়েছে একবার সেখান থেকে মনের জোরে বেরিয়ে গেলে মিথ্যে ভালোবাসার অভিনয়টা সহজেই ধরে ফেলা যায়।
জীবন তো একটাই। একা হয়ে যাওয়া মানে জীবনের শেষ হয়ে যাওয়া না (Life After Betrayal)। একা হয়ে যাওয়া মানে আত্মবিশ্বাস ফিরে পাওয়া, নিজেকে স্বাবলম্বী তৈরি করা। ফলে জীবনে নতুন সূর্যোদয় নতুন ভালোলাগা বেঁচে থাকার নতুন আনন্দ ফিরে পাওয়া, পুরনো স্মৃতি মুছে ফেলে জীবনকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতারকের যুক্তিযুক্ত উত্তর ফিরিয়ে দেওয়া। তখন সে বুঝতে পারবে সবাই নির্বোধ নয়; একবার ঠকানো যেতে পারে প্রতারণা করা যেতে পারে বারবার নয, সেটা তার কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে।
কাজেই কে অন থেকে মেসেজ করলো না কিংবা কিছুদিন ভালোবাসার খেলায় মিথ্যে প্রতারণা করে তাতে ভেঙে পড়ার কিছু নেই, তার জন্য মন খারাপেরও কিছু নেই নতুন দিনের নতুন আলোয় ভালো কিছু অপেক্ষা করে আছে এটা মেনে নিয়ে নিজেকে তৈরি করতে হবে, জীবনটাকে পজিটিভ ভাবে ভাবতে হবে, কারো খেলার পুতুল হওয়ার জন্য জীবন নয়।
#MoveOn, #PositiveLife, #InnerStrength #NewBeginning
সাম্প্রতিক পোস্ট
- স্মার্ট সিটির কর্পোরেট চাকচিক্যের আড়ালে ‘বিষ-জল’! আইটি হাবের ঠিকানায় সাপুরজির ই-ব্লকে হাহাকার
- ভাগ্য বদলাতে চান? গ্রহের প্রতিকার হিসেবে এই রঙের পোশাকই হতে পারে চাবিকাঠি!
- টি-২০ বিশ্বকাপে ভারতের জয় অব্যাহত │ লণ্ডভণ্ড চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান
- মঞ্চে উঠলেই ভয়? │ পাবলিক স্পিকিং ভীতি কাটানোর ৫টি কৌশল জানুন এখনই
- গায়ে হঠাৎ র্যাশ? মিথ ভেঙে জানুন, চিকেন পক্সের এই লক্ষণগুলো

