Madhyamik Result 2026: মাধ্যমিক রেজাল্ট ২০২৬ প্রকাশ হবে ৮ মে সকাল ১০টা থেকে। জানুন WBBSE মাধ্যমিক ফলাফল দেখার অফিসিয়াল ওয়েবসাইট, SMS পদ্ধতি, অ্যাপ ডাউনলোড এবং রেজাল্ট চেক করার সম্পূর্ণ নিয়ম।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ৮ই মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। এই বছর তিন লক্ষ একাত্তর হাজারেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ৮ই মে কখন পরীক্ষার ফল প্রকাশিত হবে? কোন কোন ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা যাবে?
মাধ্যমিক জীবনের চলার পথে প্রথম পরীক্ষা। ফলে এই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎকণ্ঠা থাকে প্রবল। ৮ই মে সেই উৎকণ্ঠার অবসান হতে চলেছে। সকাল সাড়ে নটায় পর্ষদের সভাপতি সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফল প্রকাশ করবেন। ওইদিনই বিদ্যালয় গুলিতে মার্কশিট পৌঁছে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সকাল সাড়ে নটায় মেধা তালিকায় থাকা প্রথম থেকে দশম স্থানাধিকারী সমস্ত ছাত্র-ছাত্রীদের নাম প্রকাশ করবেন।
দশটা থেকে ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
কোন ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট ২০২৬?
যে সমস্ত ওয়েবসাইটে ফলাফল জানা যাবে, সেগুলি মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েব সাইটে ইতিমধ্যেই দেওয়া হয়েছে পর্ষদের তরফে নোটিফিকেশন জারি করে। ফলাফল জানতে পারবেন নিম্নলিখিত ওয়েবসাইট গুলি থেকে।
www.wbresults.nic.in
www.wbbse.wb.gov.in
এই ওয়েবসাইট গুলোতে গিয়ে মাধ্যমিক রেজাল্ট ২০২৬ এ ক্লিক করুন। তারপর নিজের রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে দশম শ্রেণীর রেজাল্ট আসবে।
এবং রেজাল্ট ডাউনলোড করে কখন করা যাবে।
এসএমএস এর মাধ্যমেও আপনি আপনার রেজাল্ট মোবাইল ফোনে পেয়ে যেতে পারেন। এসএমএস পাঠাতে হবে আপনার দশ সংখ্যার রোল নাম্বার দিয়ে। আপনি আপনার রোল নাম্বার পাঠিয়ে দিন WBBSE: 56070,56263, 5676750 এই নম্বরে।
মোবাইল অ্যাপ থেকেও দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট ২০২৬
গুগল প্লে স্টোর থেকে আপনি আপনার রেজাল্ট ডাউনলোড করতে পারবেন WB মাধ্যমিক রেজাল্ট অ্যাপটি ডাউনলোড করে। এখানে গিয়েও আপনি আপনার রোল নাম্বার দিলেই রেজাল্ট দেখতে পাবেন।
নিউজ অফবিট এর পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য থাকলো অনেক শুভেচ্ছা।
সাম্প্রতিক পোস্ট
- বিজেপিতে যোগ দিয়েই সোজা ভবানীপুরে রাঘব? মমতার গড়েই কি বড় চমকের প্রস্তুতি?
- ভোট দিতে গিয়ে ছবি তুলবেন? ভোটের বুথে এবার দেখা মিলবে বিশেষ চরিত্রের, জানুন কেন এই নতুন ব্যবস্থা
- ৬ সাংসদকে নিয়ে হঠাৎ বিজেপিতে রাঘব চাড্ডা! জাতীয় রাজনীতিতে এ কোন বড় পালাবদলের ইঙ্গিত?
- নস্টালজিয়ার টানে ভিড় শহরে! কেন সবাই ছুটছে আইকনিক সেটে ছবি তুলতে? জানুন বিস্তারিত
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নামী কলেজে কমছে আসন! কোন বিষয়ের দিকে ঝুঁকছে এখন ছাত্রছাত্রীরা?

