Middle East Politics After Khamenei’s Death: খামেনেয়ের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের শক্তির নতুন সমীকরণ, তেলের বাজারে অনিশ্চয়তা, ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ভারতের অর্থনীতি এবং কূটনীতিতে কী প্রভাব পড়তে পারে? এই পরিস্থিতিতে ভারতের কৌশলগত অবস্থান নিয়ে গভীর বিশ্লেষণ।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্য মানে রাজনীতির দাবার ছক। যেখানে অন্যতম শক্তিশালী ঘুঁটি ছিলেন খামেনেই। সমগ্র মধ্যপ্রাচ্যকে তার সমীকরণের দ্বারা তিনি প্রভাবিত করতেন। তার মৃত্যুর ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির শুধু পালাবদল নয়, সারাবিশ্বের সমগ্র দেশে এর প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ ভূরাজনৈতিক মহল। ইরানের উপর ইজরায়েলের হামলা, আমেরিকা যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া এসব কিছুর প্রেক্ষাপটে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, পারমাণবিক কর্মসূচি, সিরিয়া-ইয়েমেন-লেবাননের প্রক্সি রাজনীতি, হরমুজ প্রণালীর তেল বাণিজ্য। এমন পরিস্থিতিতে নেতৃত্বের পরিবর্তন মানে নীতির পরিবর্তন হতে পারে—বা উল্টোভাবে, আরও কড়া অবস্থানও নিতে পারে নতুন নেতৃত্ব। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব: খামেনেয়ের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যেতে পারে, ইজরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র কি ভূমিকা নিতে পারে? আর তার সরাসরি-পরোক্ষ প্রভাব ভারতের উপর কতটা পড়তে পারে।
ইরানের রাজনীতিতে খামেনের উত্থান
আলি খামেনেয় ১৯৩৯ সালে ইরানের উত্তরাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আট সন্তানের মধ্যে দ্বিতীয়। তাঁর পরিবার ছিল সাধারণ ও ধর্মভীরু; তাঁর বাবা ছিলেন একজন ধর্মীয় আলেম বা মোল্লা। ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠায় খামেনেয় তাঁর বাবার পথ অনুসরণ করে ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন। ১৯৫৮ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি কুম শহরে ধর্মীয় পড়াশোনা করেন। এই সময়েই ইরানের রাজনীতিতে বড় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। ১৯৬২ সালে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শাহবিরোধী আন্দোলনে যোগ দেন। সেই সময় ইরানের শাহের শাসনের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক প্রতিবাদ জোরদার হচ্ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি ইরানের রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা নিতে শুরু করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় ইরান-ইরাক যুদ্ধ চলছিল, এবং তিনি সেই কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনেয় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব হিসেবে ইরানের নীতি ও কৌশল নির্ধারণ করে আসছেন।
ইরানের সর্বোচ্চ নেতা শুধু ধর্মীয় প্রধান নন, তিনি সামরিক ও কৌশলগত সিদ্ধান্তেরও চূড়ান্ত কর্তৃত্ব। তাঁর অনুপস্থিতিতে নতুন নেতৃত্ব কে আসবেন, তা নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ দিকনির্দেশ। যদি কট্টরপন্থী নেতৃত্ব ক্ষমতায় আসে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য আরও সংঘাতমুখী হতে পারে। সিরিয়া ও লেবাননে ইরানের প্রভাব বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়া হতে পারে। অন্যদিকে, যদি তুলনামূলকভাবে নমনীয় নেতৃত্ব নির্বাচিত হয়, তাহলে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হতে পারে। এই পরিবর্তন শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নয়—মধ্যপ্রাচ্যের প্রতিটি শক্তির কৌশলকে নতুনভাবে সাজাতে বাধ্য করবে।
মধ্যপ্রাচ্যের তেল প্রস্তুতকারক অন্যান্য দেশগুলির অবস্থান
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো দেশগুলো সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেছে। কিন্তু নেতৃত্ব পরিবর্তনের পর তারা নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নতুন কৌশল নিতে পারে। যদি ইরান অস্থিরতার দিকে যায়, তাহলে উপসাগরীয় দেশগুলো আবারও প্রতিরক্ষা জোট শক্তিশালী করতে পারে। অন্যদিকে, যদি কূটনৈতিক সমঝোতা বাড়ে, তাহলে আঞ্চলিক বাণিজ্য ও স্থিতিশীলতা উন্নত হতে পারে। উপসাগরীয় দেশগুলোর মূল উদ্বেগ থাকবে—তেল রপ্তানি ও সামুদ্রিক নিরাপত্তা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবাহিত হয়। এই পথ অস্থির হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে। ইরানে রাজনৈতিক অস্থিরতা বা সামরিক উত্তেজনা তৈরি হলে এই প্রণালীর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তেলের দাম বাড়লে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়বে, উন্নয়নশীল দেশগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশের জন্য এটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
দীর্ঘদিন ধরেই আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের উপর। নেতৃত্ব পরিবর্তনের পর আমেরিকার সেই পরিস্থিতি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করবে। নতুন নেতৃত্ব যদি আলোচনায় আগ্রহ দেখায়, তাহলে পারমানবিক কর্মসূচি নিয়ে নতুন করে একটা সমঝোতার সম্ভাবনা তৈরি হতে পারে। কঠোর নেতৃত্ব এলে নিষেধাজ্ঞা আরো কঠোর হতে পারে। সেই ক্ষেত্রে সামরিক উপস্থিতিও বাড়ানো হতে পারে। আমেরিকার এই কৌশল নির্ভর করবে ইজরায়েলের নিরাপত্তা, উপসাগরীয় মিত্র দেশগুলির স্বার্থ এবং বিশ্বজুড়ে তেল বাজারে স্থিতিশীলতার উপর।
ভারতের অর্থনীতিতে প্রভাব
ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু ভারতের অর্থনীতি জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের উপরেও বড় প্রভাব ফেলতে পারে। ভারত তার অপরিশোধিত তেলের একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ইরান একটি গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী ছিল যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে সরাসরি আমদানি কমেছে। খামেনেয়ের মৃত্যুর পর যদি ইরানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ে তাহলে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। ভারতের ক্ষেত্রে আমদানির ব্যয় বৃদ্ধি, ভর্তুকির চাপ, জ্বালানি খাতে একটা আর্থিক অস্থিরতা তৈরি হতে পারে।
তেলের দাম বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভারতের মুদ্রাস্ফীতিতে। পরিবহন ব্যয় বাড়ে, উৎপাদন খরচ বাড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়। যদি দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়, তাহলে মুদ্রার উপর চাপ পড়তে পারে। এছাড়া শিল্প উৎপাদন ব্যয় বেড়ে গেলে রপ্তানি প্রতিযোগিতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। বৈদেশিক মুদ্রার ভান্ডার থেকে বেশি অর্থ ব্যয় করতে হতে পারে। শেয়ার বাজারেও অস্থিরতা দেখা দিতে পারে। ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য জ্বালানি দামের ধাক্কা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে খামেনেয়ের মৃত্যুর পর সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা ভারতের অর্থনীতিতে প্রভাব তুলতে পারে। চাবাহার বন্দর ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প। এই বন্দর ভারতের জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে বিকল্প বাণিজ্যপথ তৈরি করে। যদি ইরানে রাজনৈতিক পরিবর্তনের ফলে নীতিগত অস্থিরতা দেখা দেয়, তাহলে চাবাহার প্রকল্প বিলম্বিত হতে পারে। তবে নতুন নেতৃত্ব যদি আঞ্চলিক বাণিজ্য বাড়াতে আগ্রহী হয়, তাহলে এই প্রকল্প আরও গতিশীল হতে পারে।
খামেনেয়ের মৃত্যুর পর ইরানের রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য একাধিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা তৈরি করতে পারে। তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক ভারসাম্য এবং চাবাহার বন্দরের ভবিষ্যৎ—সবকিছুই নির্ভর করবে ইরানের নতুন নেতৃত্বের নীতির উপর। ভারতকে তাই পরিস্থিতি অনুযায়ী দ্রুত কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের যে কোনও অস্থিরতা সরাসরি ভারতের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে যুক্ত।
সাম্প্রতিক পোস্ট
- স্মার্ট সিটির কর্পোরেট চাকচিক্যের আড়ালে ‘বিষ-জল’! আইটি হাবের ঠিকানায় সাপুরজির ই-ব্লকে হাহাকার
- ভাগ্য বদলাতে চান? গ্রহের প্রতিকার হিসেবে এই রঙের পোশাকই হতে পারে চাবিকাঠি!
- টি-২০ বিশ্বকাপে ভারতের জয় অব্যাহত │ লণ্ডভণ্ড চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান
- মঞ্চে উঠলেই ভয়? │ পাবলিক স্পিকিং ভীতি কাটানোর ৫টি কৌশল জানুন এখনই
- গায়ে হঠাৎ র্যাশ? মিথ ভেঙে জানুন, চিকেন পক্সের এই লক্ষণগুলো

