Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    স্কুলের দায়িত্ব এবার অভিভাবকদের হাতে! নিয়োগেও সুখবর! শিক্ষায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    মেট্রোয় উঠলেই চমক! চালক ছাড়াই ছুটবে ট্রেন, জানুন, কবে থেকে শুরু?

    রথযাত্রায় মুখ্যমন্ত্রীর বড় উপহার! কারা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা, জানুন

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Tuesday, July 14
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»ভোজ-ON»নববর্ষে দিন বিশেষ চমক, কোন রেস্তোরাঁয় কী বিশেষ মেনু থাকছে? প্রিয়জনকে নিয়ে শহরের সেরা ৫ খাবারের ঠিকানা জেনে নিন
    ভোজ-ON

    নববর্ষে দিন বিশেষ চমক, কোন রেস্তোরাঁয় কী বিশেষ মেনু থাকছে? প্রিয়জনকে নিয়ে শহরের সেরা ৫ খাবারের ঠিকানা জেনে নিন

    শম্পা পালBy শম্পা পালApril 14, 2026Updated:April 14, 20266 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Poila Boishakh restaurant Kolkata special Bengali thali with traditional dishes like rice, fish curry and sweets
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Poila Boishakh restaurant Kolkata পয়লা বৈশাখে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে চাইলে জেনে নিন কলকাতার জনপ্রিয় রেস্তোরাঁগুলির স্পেশাল মেনু, বুফে আয়োজন ও দামের বিস্তারিত। মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে সুস্বাদু বাঙালি খাবারের একাধিক আকর্ষণীয় বিকল্প।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক:  পয়লা বৈশাখ মানেই শুধু নতুন বছরের শুরু নয়, বরং পরিবার, সম্পর্ক আর স্মৃতির এক আবেগঘন উদযাপন। সারা বছর যাঁরা আমাদের জন্য নিরলস পরিশ্রম করেন—বাবা, মা, বোন, স্ত্রী কিংবা পরিবারের অন্য সদস্যরা—তাঁদের জন্য এই দিনটা একটু আলাদা করে কাটানোই তো উচিত। তাই অনেকেই চান, বছরের প্রথম দিন রান্নাঘরের ব্যস্ততা থেকে প্রিয় মানুষগুলোকে একটু বিরতি দিয়ে তাঁদের নিয়ে বাইরে কোথাও খেতে যাওয়া।

    কলকাতা শহর এমন কিছু বিখ্যাত রেস্তোরাঁয় ভরপুর, যেখানে পয়লা বৈশাখে মিলবে একেবারে ঘরোয়া বাঙালি খাবারের স্বাদ, সঙ্গে থাকবে নস্টালজিক পরিবেশ, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরনো দিনের স্মৃতিতে। নিচে তুলে ধরা হল কলকাতার পাঁচটি জনপ্রিয় রেস্তোরাঁ, যেখানে পয়লা বৈশাখে পরিবার নিয়ে নিশ্চিন্তে উপভোগ করতে পারেন বিশেষ লাঞ্চ বা ডিনার—

    আজকের প্রতিবেদনে জানাচ্ছি সেই পাঁচটি রেস্টুরেন্টের কথা, যেখানে গেলে আপনি আগামীকাল পয়লা বৈশাখ স্পেশাল কী কী মেনু থাকছে এবং সেগুলো আপনি কত খরচে ট্রাই করতে পারবেন। মধ্যবিত্তের একেবারে নাগালের মধ্যে কোন খাবারের কত দাম—বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

    ১. ৬, বালিগঞ্জ প্লেস (Poila Boishakh restaurant Kolkata)

    আজকের প্রতিবেদনে প্রথম যে রেস্তোরাঁর কথা থাকছে, সেটা হল ছয়, বালিগঞ্জ প্লেস। দক্ষিণ কলকাতার জনপ্রিয় এই রেস্তোরাঁয় মিলবে খাঁটি বাঙালি রান্নার অসাধারণ সম্ভার। পয়লা বৈশাখে বিশেষ থালি বা বুফে মেনু থাকে, যেখানে থাকছে লুচি, চিংড়ি মালাইকারি, কষা মাংস, মিষ্টি দই—সবই মধ্যবিত্তের নাগালের মধ্যে।

    ছয় বালিগঞ্জ প্লেস–এর একাধিক শাখা রয়েছে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের পুরোনো প্রাচীন শাখা ছাড়াও প্রিন্স আনোয়ার শাহ রোডে রয়েছে, আর মধ্য কলকাতার চৌরঙ্গীতে, রবীন্দ্র সদন–এর একদম পাশের মোড়ে রয়েছে তাদের শাখা।

    নিউজ অফবিট কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চৌরঙ্গী শাখার ম্যানেজার অনিমেষ সরকার এবং পিআর টিমের অন্যতম সদস্যা সাইদা কানিজ জানিয়েছেন, পয়লা বৈশাখ উপলক্ষে এই শাখায় থাকছে একেবারে বিশেষ কিছু বাঙালি পদ। এখানে পয়লা বৈশাখের লাঞ্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সকলের জন্য উপলব্ধ থাকবে এবং ডিনার পরিবেশন করা হবে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এই বিশেষ দিনের জন্য তাদের মেনুতেও থাকছে একাধিক আকর্ষণীয় চমক।

    ছয়, বালিগঞ্জ প্লেস–এর চৌরঙ্গী শাখায় পয়লা বৈশাখ উপলক্ষে দুই বেলাতেই বুফে সিস্টেম থাকবে খাবারের ক্ষেত্রে। আপনারা চাইলে টেবিলে বসে খাবার উপভোগ করতে পারবেন, আবার বুফে থেকেও নিজেদের পছন্দমতো পদ বেছে নিতে পারবেন।

    ২. ওহ! ক্যালকাটা (Poila Boishakh restaurant Kolkata)

    পয়লা বৈশাখের এই বিশেষ দিনে ওহ ক্যালকাটা–তেও থাকছে একেবারে ঐতিহ্যবাহী বাঙালি পদে ভরপুর বিশেষ মেনু। এখানে গেলে আপনি খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেয়ে যাবেন—যেমন ছোলার ডাল, কষা আলুর দম, ভেটকি ফ্রাই, চিংড়ির মালাইকারি ইত্যাদি।

    শুধু খাবারই নয়, শুভ অনুষ্ঠানের শেষে যেমন পানের প্রচলন রয়েছে, তেমনই এখানে বিশেষভাবে সেই ঐতিহ্য মেনে পানের ব্যবস্থাও রাখা হয়েছে, যা নববর্ষের দিনটিকে আরও বেশি ঐতিহ্যমণ্ডিত করে তোলে।

    এই রেস্তোরাঁর মাংসের পদ বিশেষভাবে জনপ্রিয়—খেলে একেবারে বাড়ির রান্নার স্বাদ মনে পড়ে যাবে। পাশাপাশি, রেস্তোরাঁর পরিবেশ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরোনো কলকাতার স্মৃতিতে। দেওয়ালে সাজানো রয়েছে সত্যজিৎ রায়–সহ কলকাতার অতীতের নানা মুহূর্তের ছবি, যা শহরের সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে সাহায্য করে।

    বিশেষ করে যারা দীর্ঘদিন কলকাতার বাইরে রয়েছেন, তাঁদের কাছে এই রেস্তোরাঁ যেন এক টুকরো নস্টালজিয়া—যেখানে ফিরে পাওয়া যায় বাঙালিয়ানা, ঐতিহ্য আর স্মৃতির মেলবন্ধন।

    ৩. সপ্তপদী (Poila Boishakh restaurant Kolkata)

    তালিকায় থাকছে আরও একটি জনপ্রিয় নাম, সপ্তপদী—হ্যাঁ, ঠিক ধরেছেন, তাদের বিখ্যাত “সপ্তপদী থালি”র জন্যই এই রেস্তোরাঁ বিশেষভাবে পরিচিত। বালিগঞ্জের কাছে মূল শাখা ছাড়াও সল্টলেক, বাঘাযতীন এবং বেহালাতেও রয়েছে তাদের একাধিক শাখা।

    পয়লা বৈশাখ উপলক্ষে সপ্তপদীতে থাকছে বিশেষ বুফে আয়োজন, যেখানে মিলবে বাঙালির পছন্দের নানা পদ—ভাত, লুচি এবং শুক্তোর মতো ঐতিহ্যবাহী খাবার। পাশাপাশি থাকছে চিংড়ি মাছের মালাইকারি, নারকেল দিয়ে পাবদা মাছ এবং তাদের বিশেষ স্বাদের খাসির মাংস, যা এই দিনের অন্যতম আকর্ষণ।

    এছাড়াও রয়েছে স্পেশাল থালি, যেখানে পোলাও, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা সহ মাটন ও চিকেন—দুই ধরনের মাংসের পদই পাওয়া যাবে। সব মিলিয়ে, পয়লা বৈশাখে ঐতিহ্য আর স্বাদের এক দুর্দান্ত মেলবন্ধন উপভোগ করতে পারবেন এখানে।

    ৪. কলকাতা রাজবাড়ী (Poila Boishakh restaurant Kolkata)

    বাঙালি খাবারের রাজকীয় পরিবেশে উপভোগ করতে চাইলে এই রেস্তোরাঁ একেবারে পারফেক্ট। পয়লা বৈশাখে এখানে থাকে বিশেষ থালি ও ঐতিহ্যবাহী পরিবেশন। বৈশাখী ভোজের আয়োজন নিয়ে হাজির কলকাতা রাজবাড়ি, যেখানে মিলবে একেবারে রাজকীয় পরিবেশে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। এখানে থাকছে বাসন্তী পোলাও বা বাসন্তী রাইস, ঘি, বেগুনি, ঝুরি আলু ভাজার মতো চিরচেনা পদ, যা মনে করিয়ে দেবে পুরোনো দিনের একসঙ্গে বসে খাওয়ার সেই আনন্দ।

    শুধু তাই নয়, মেনুতে রয়েছে শীতল মাছের মৈঠা, নবরত্ন কোরমা, ডাব চিংড়ি এবং রাজবাড়ির বিশেষ মাটন কষা—যা স্বাদে ও গুণে একেবারে অনবদ্য। সব মিলিয়ে, এই পয়লা বৈশাখে রাজকীয় আমেজে ভরপুর এক অনন্য খাবারের অভিজ্ঞতা আপনাদের জন্য অপেক্ষা করছে এখানে। কলকাতা রাজবাড়ি–এর এই বিশেষ বৈশাখী ভোজে প্রায় ৮৯০ টাকা দামের একটি স্পেশাল প্যাকেজে একাধিক আকর্ষণীয় পদ উপভোগ করতে পারবেন।

    তবে মনে রাখতে হবে, এই সমস্ত বিশেষ পদ শুধুমাত্র পয়লা বৈশাখের দিন অর্থাৎ আগামীকালের জন্যই নির্দিষ্ট। এছাড়াও, এই মেনুর প্রতিটি পদ ব্যক্তিগত পরিবেশনের জন্য নির্ধারিত—অর্থাৎ এগুলি শেয়ার করা যাবে না। ফলে প্রত্যেক অতিথিকেই আলাদা করে এই স্পেশাল অভিজ্ঞতা উপভোগ করতে হবে।

    ৫. ভূতের রাজা দিল বর

    এই নামটা শুনলেই নিশ্চয়ই আপনাদের সবার মনে পড়ে যায় গুপি গাইন বাঘা বাইন–এর সেই স্মরণীয় মুহূর্তগুলো। একদম সেই আবহেই নববর্ষের বিশেষ খাবারের আয়োজন করেছে ভূতের রাজা দিলো বর।

    পয়লা বৈশাখের এই বিশেষ দিনে এখানে গেলে আপনি পেয়ে যাবেন বৈশাখী থালি, যেখানে থাকছে দই ইলিশ, চিংড়ির মালাইকারি, ভোগের ডাল, হীরক রাজার মতো আলু পোস্ত। মিষ্টির মধ্যে রয়েছে মালপোয়া—যার স্বাদ আপনাকে মনে করিয়ে দেবে সাড়ে চুয়াত্তর–এর সেই বিখ্যাত সংলাপ, “মাসিমা, মালপো খামু!”

    সব মিলিয়ে, একেবারে অন্যরকম থিম ও স্বাদের এই রেস্তোরাঁ (Poila Boishakh restaurant Kolkata) আপনাদের জন্য নিয়ে এসেছে অনন্য এক অভিজ্ঞতা।

    এই পয়লা বৈশাখে শহরের প্রতিটি রেস্তোরাঁই নিয়ে এসেছে বিশেষ আয়োজন। সবখানেই রয়েছে আপনাদের জন্য বিশেষ বৈশাখী মেনু।

    তাই আর দেরি না করে, আগামীকাল আপনার সবচেয়ে কাছের মানুষদের—বাবা, মা, পরিবার বা প্রিয়জনদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন। নতুন বছরের প্রথম দিনটা কাটুক ভালোবাসা, আনন্দ আর সুস্বাদু বাঙালি খাবারের সঙ্গে।

    #PoilaBoishakh #BengaliNewYear #KolkataRestaurants #BengaliCuisine #FestiveFood #BengaliThali #KolkataFoodGuide #FoodLovers #TraditionalFood #IndianFoodCulture #CelebrateBengal #FoodieKolkata

    সাম্প্রতিক পোস্ট

    • দিনের ২৪ ঘণ্টা বদলে দিতে পারে আপনার জীবন! জানুন, সময় ব্যবহারের এই সহজ কৌশল
    • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তরুণ তুর্কিদের ঝড়! ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলছে যুব মুখ?
    • শালিমার বাগের ভবিষ্যৎ রহস্য: প্রেম, স্মৃতি আর সময়কে ছাপিয়ে ভবিষ্যৎ কি বদলে দেবে ইতিহাস?
    • বিতর্ক পিছু ছাড়েনি, মামলা মাথায় নিয়েই ভোটের ময়দানে! তৃণমূল-বিজেপির হেভিওয়েটদের ভোটযুদ্ধ ঘিরে উত্তাপ
    • গ্যাস সিলিন্ডার দ্রুত শেষ হয়ে যায়? এই ৬টি সহজ টিপস জানলে সিলিন্ডার চলবে বেশি দিন

    Bengali cuisine bengali food Bengali thali Kolkata food guide Kolkata restaurants Poila Boishakh Poila Boishakh menu
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleগরমে নাজেহাল? নববর্ষে ট্র্যাডিশন না ট্রেন্ড? পয়লা বৈশাখে এই নতুন সাজে তাক লাগান সবাইকে
    Next Article পয়লা বৈশাখে হালখাতা কেন খোলা হয়? জানুন চমকপ্রদ অজানা ইতিহাস

    Related Posts

    পয়লা বৈশাখে হালখাতা কেন খোলা হয়? জানুন চমকপ্রদ অজানা ইতিহাস

    April 15, 2026

    বাঙালির রান্নাঘরের দুই রাজা: চন্দ্রমুখী আর জ্যোতি— কোন আলু আপনার জন্য ঠিক? জানুন এখনই

    April 3, 2026

    মাছ-মাংস না খেলেও শরীর থাকবে ফিট! জেনে নিন, ৩টি হেলদি সুস্বাদু নিরামিষ রেসিপি

    March 11, 2026

    দোলের আড্ডায় কৃত্রিম রঙ নয়, ঘরোয়া উপায়ে বানান ৫টি স্বাস্থ্যকর ফিউশন ঠান্ডাই

    March 2, 2026

    গ্রিন টি-তে লেবু মিশিয়ে খেলে কী হয় জানেন?

    February 25, 2026

    এই ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার গল্প লিখুন রান্নাঘরেই— ৪টি স্পেশাল পদে জমুক দু’জনের সন্ধ্যা

    February 14, 2026
    আরও পড়ুন

    পয়লা বৈশাখে হালখাতা কেন খোলা হয়? জানুন চমকপ্রদ অজানা ইতিহাস

    বাঙালির রান্নাঘরের দুই রাজা: চন্দ্রমুখী আর জ্যোতি— কোন আলু আপনার জন্য ঠিক? জানুন এখনই

    মাছ-মাংস না খেলেও শরীর থাকবে ফিট! জেনে নিন, ৩টি হেলদি সুস্বাদু নিরামিষ রেসিপি

    দোলের আড্ডায় কৃত্রিম রঙ নয়, ঘরোয়া উপায়ে বানান ৫টি স্বাস্থ্যকর ফিউশন ঠান্ডাই

    গ্রিন টি-তে লেবু মিশিয়ে খেলে কী হয় জানেন?

    1 2 3 … 16 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    স্কুলের দায়িত্ব এবার অভিভাবকদের হাতে! নিয়োগেও সুখবর! শিক্ষায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    West Bengal Education Reform 2026: স্কুল পরিচালনায় অভিভাবকদের বড় ভূমিকা, শিক্ষক নিয়োগে স্বচ্ছতার আশ্বাস, বিদ্যালয়ের…

    মেট্রোয় উঠলেই চমক! চালক ছাড়াই ছুটবে ট্রেন, জানুন, কবে থেকে শুরু?

    রথযাত্রায় মুখ্যমন্ত্রীর বড় উপহার! কারা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা, জানুন

    একুশে জুলাই কোথায় হবে? তৃণমূলের অন্দরেই শুরু দড়ি টানাটানি, কার দখলে যাবে মঞ্চ?

    কেন আদালত অবমাননার দায়ে দোষী কুণাল ঘোষ? সামনে এল বিস্ফোরক কারণ

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    July 2026
    MTWTFSS
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031 
    « Jun    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের দায়িত্ব এবার অভিভাবকদের হাতে! নিয়োগেও সুখবর! শিক্ষায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    মেট্রোয় উঠলেই চমক! চালক ছাড়াই ছুটবে ট্রেন, জানুন, কবে থেকে শুরু?

    রথযাত্রায় মুখ্যমন্ত্রীর বড় উপহার! কারা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা, জানুন

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.