Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    শুভেন্দুর দলে বড় চমক! কারা হচ্ছেন নতুন মন্ত্রী? সম্ভাব্য নাম ঘিরে জোর গুঞ্জন

    ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে রাস্তায় নামছেন অভিষেক, ফিরবে কি হারানো গ্রহণযোগ্যতা?

    রাস্তায় থুতু বা আবর্জনা ফেলছেন? চালু হচ্ছে অ্যাপ, জানুন, এই কাজ করলেই আপনাকে দিতে হবে বড়সড় জরিমানা

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Saturday, May 30
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»আর কিছুক্ষণের অপেক্ষা! তিন ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশ, কীভাবে জানবেন আপনার নাম আছে কি না?
    খবর-OFFBEAT

    আর কিছুক্ষণের অপেক্ষা! তিন ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশ, কীভাবে জানবেন আপনার নাম আছে কি না?

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কFebruary 28, 2026Updated:February 28, 20265 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Voter checking SIR final voter list 2026 online showing approved deleted and under adjudication categories
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    SIR Final Voter List 2026: ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬; উত্তর কলকাতা, বাঁকুড়া, আলিপুরদুয়ারে হাজার হাজার নাম বাদ, বহু আবেদন বিচারাধীন—অনলাইন ও অফলাইনে কীভাবে দেখবেন নিজের নাম, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রকাশিত এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬। রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে সামনে আসছে তালিকা, আর তাতেই উঠে আসছে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। উত্তর কলকাতা থেকে প্রায় ১৭ হাজার ভোটারের নাম বাদ। বাঁকুড়ায় বাদ গিয়েছে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নাম। আলিপুরদুয়ারে বিচারাধীন ৮০ হাজারের বেশি আবেদন। মোট ৭ কোটি ৮ লক্ষ নামের মধ্যে এখনও নিষ্পত্তি বাকি প্রায় ৬০ লক্ষ। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন—আপনার নাম কোন তালিকায়? ‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ না ‘বিচারাধীন’? এই প্রতিবেদনে জেনে নিন জেলা ভিত্তিক পরিসংখ্যান, অনলাইন-অফলাইন যাচাইয়ের উপায় এবং কমিশনের সর্বশেষ আপডেট—সব একসঙ্গে।

    এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই সামনে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা-পরিসংখ্যান। কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতা থেকে প্রায় ১৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। এই সংখ্যা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বাঁকুড়ায় প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম রয়েছে। তবে বাদ পড়েছে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নাম। অর্থাৎ বড়সড় ছাঁটাই হয়েছে এই জেলায়। আলিপুরদুয়ারে তালিকায় নাম রয়েছে ১১,৯৬,৬৫১ জনের। বাদ গিয়েছে ১১,৬৯২ জনের নাম। তবে সবচেয়ে নজরকাড়া তথ্য—৮০,৪৯৪ জনের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে।

    কমিশন স্পষ্ট জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সবার নামই থাকবে। তবে তা তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হয়েছে—

    অনুমোদিত (অ্যাপ্রুভড): যাঁদের নাম চূড়ান্তভাবে গৃহীত হয়েছে, তাঁরা এই তালিকায় থাকবেন। নতুন ভোটারদের ফর্ম ৬-এর ভিত্তিতে অনুমোদিত নামও এই বিভাগে যুক্ত হয়েছে। সূত্রের দাবি, নতুন অনুমোদিত নাম প্রায় ১ লক্ষ ২০ হাজার।

    বাদ দেওয়া (ডিলিটেড): যাঁদের নাম যাচাইয়ের পর অবৈধ বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে, তাঁদের নাম এই বিভাগে রাখা হয়েছে। কমিশনের হিসেব অনুযায়ী, ৬ কোটির বেশি যাচাইকৃত নামের মধ্যে ৬ লক্ষেরও বেশি অবৈধ ভোটার শনাক্ত হয়েছে।

    বিচারাধীন: যাঁদের যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাঁদের নাম আলাদা বিভাগে রাখা হয়েছে। মোট প্রায় ৬০ লক্ষ নামের নিষ্পত্তি এখনও বাকি। পরবর্তীতে যাচাই সম্পূর্ণ হলে অতিরিক্ত বা ‘সাপ্লিমেন্টারি’ তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছে। তবে সেই সময়সীমা এখনও স্পষ্ট নয়।

    অনলাইনে কীভাবে দেখবেন নিজের নাম?

    মোবাইল অ্যাপের মাধ্যমে: আপনার স্মার্টফোনে ECINET মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপের মাধ্যমেই আপনি আপনার নাম তালিকায় আছে কি না তা সহজেই দেখে নিতে পারবেন।

    ওয়েবসাইটের মাধ্যমে: ভারতের নির্বাচন কমিশন (ECI) বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ব্যবহার করেও তথ্য পেতে পারেন:

        • voters.eci.gov.in ওয়েবসাইটে লগ-ইন করুন।

        • অথবা, ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যান।

      • ওয়েবসাইটে গিয়ে “Search Your Name in Voter List” অপশনটি ক্লিক করুন। এরপর আপনার নিজস্ব ভোটার কেন্দ্র বা বিধানসভা নির্বাচন করলে আপনি আপনার নাম খুঁজে পাবেন।
       


      অফলাইনে কোথায় মিলবে তালিকা?

      যদি আপনি অনলাইনে দেখতে না চান, তবে নিম্নলিখিত উপায়গুলো অনুসরণ করুন, আপনার এলাকার BLO (Booth Level Officer)-এর সাথে যোগাযোগ করুন। এছাড়া স্থানীয় পঞ্চায়েত অফিস, বিডিও (BDO) অফিস, ডিএম (DM) বা এসডিও (SDO) অফিস থেকেও আপনি এই তালিকা সংগ্রহ করতে পারেন। কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকার সফট কপি দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি বুথ স্তরের আধিকারিকের হাতে হার্ড কপি পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এখনই বুথে তালিকা টাঙানো হবে না, কারণ ছাপানোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তালিকা বুথে টাঙানোর আগে পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার ভোটাররা সরাসরি বিএলও-র সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম যাচাই করতে পারবেন।

      যাঁদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে, তাঁদের জন্য এখনই আতঙ্কের কারণ নেই। যাচাই সম্পূর্ণ হলে নাম অনুমোদিত তালিকায় স্থান পেতে পারে। তবে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা উচিত। কারণ ভোটার তালিকায় নাম থাকা গণতান্ত্রিক অধিকারের অন্যতম ভিত্তি। শনিবার দুপুরের মধ্যেই সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়ে যাবে বলে কমিশন জানিয়েছে। ফলে এখন সবার নজর—নিজের নাম কোন বিভাগে?

      SIR সম্পর্কে নির্বাচন কমিশন কী কী বলেছেন?

      সাড়ে পাঁচটা থেকে দেখা যাবে ভোটার লিস্ট

      ২০২৫ সালের ২৭ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে যে চূড়ান্তভাবে স্থগিত (ফ্রিজড) ভোটার তালিকা ছিল, তাতে মোট ভোটার সংখ্যা ছিল ৭,৬৬,৩৭,৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৩,৮৯,০৩,৮৬৫ জন, মহিলা ভোটার ৩,৭৭,৩১,৮৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১,৭৭৭ জন। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৭,০৮,১৬,৬৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,৬১,৯৯,৩৯১ জন, মহিলা ভোটার ৩,৪৬,১৫,৮৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,৪০২ জন।

      খসড়া প্রকাশের আগে ও পরে মিলিয়ে মোট ৫৮,২০,৮৯৯টি ফর্ম সংগ্রহযোগ্য ছিল না বা অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। এই অগ্রহণযোগ্য ফর্মের মধ্যে মৃত ভোটার ছিলেন ২৪,১৬,৮৫২ জন, অনুপস্থিত ভোটার ১২,২০,০৩৯ জন, স্থানান্তরিত ভোটার ১৯,৮৮,০৭৬ জন, ডুপ্লিকেট নাম ১,৩৮,৩২৮টি এবং অন্যান্য কারণে ৫৭,৬০৪টি নাম বাদ পড়েছে।বর্তমানে চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭,০৪,৫৯,২৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,৬০,২২,৮৪২ জন, মহিলা ভোটার ৩,৪৪,৩৫,২৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,৩৮২ জন। বর্তমান লিঙ্গ অনুপাত প্রতি ১,০০০ পুরুষে ৯৫৬ জন মহিলা, যা আগের মতোই প্রায় একই রয়েছে। সংশোধন প্রক্রিয়ায় মোট ১,৮২,০৩৬টি ফর্ম ৬ (নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন) জমা পড়েছে, ৬,৬৭১টি ফর্ম ৬এ আবেদন পাওয়া গেছে এবং মোট ৫,৪৬,০৫৩টি নাম বিয়োজনের আবেদন গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে ৫০,০৬,৬৭৯টি আবেদন বিচারাধীন অবস্থায় রয়েছে, যা নিষ্পত্তির পর তালিকায় অন্তর্ভুক্ত বা বিয়োজন করা হবে।

      ফর্ম ৬ এবং ৬এ-র মাধ্যমে মোট ১,৮২,০৩৬ জন নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি বাড়িতে বিএলও গিয়ে তথ্য যাচাই করেছেন এবং ফর্ম পূরণ করেছেন যাতে কোনো ভুল না থাকে। প্রায় ৬০,০৬,৬৭৫টি নাম বর্তমানে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারধীন তালিকায় রয়েছে, যা ম্যাজিস্ট্রেট দ্বারা যাচাইয়ের পর চূড়ান্ত করা হবে। প্রতিটি বুথ এবং ইআরও (ERO/SDO) অফিসে ভোটার তালিকার হার্ড কপি টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ তা দেখতে পারেন।

      ভোটার তালিকায় নাম আছে কি না তা জানার জন্য ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টোরাল অফিসারের ওয়েবসাইট এবং ECI Net মোবাইল অ্যাপ চালু রয়েছে। এছাড়া প্রতিটি বুথ, ইআরও অফিস এবং ডিআইও অফিসে হার্ড কপি উপলব্ধ রয়েছে জনসাধারণের পরিদর্শনের জন্য, এবং রাজনৈতিক দলগুলির কাছেও সেই কপি সরবরাহ করা হয়েছে।

      #SIRFinalVoterList2026 #WestBengalElection #VoterListUpdate #ElectionCommission #ApprovedDeletedList #UnderAdjudication #WBNews

      সাম্প্রতিক পোস্ট

          • স্মার্ট সিটির কর্পোরেট চাকচিক্যের আড়ালে ‘বিষ-জল’! আইটি হাবের ঠিকানায় সাপুরজির ই-ব্লকে হাহাকার

          • ভাগ্য বদলাতে চান? গ্রহের প্রতিকার হিসেবে এই রঙের পোশাকই হতে পারে চাবিকাঠি!

          • টি-২০ বিশ্বকাপে ভারতের জয় অব্যাহত │ লণ্ডভণ্ড চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

          • মঞ্চে উঠলেই ভয়? │ পাবলিক স্পিকিং ভীতি কাটানোর ৫টি কৌশল জানুন এখনই

          • গায়ে হঠাৎ র‍্যাশ? মিথ ভেঙে জানুন, চিকেন পক্সের এই লক্ষণগুলো

        approved voter list deleted voter names election commission update SIR Final Voter List 2026 under adjudication voter list voter list update 2026 West Bengal election news West Bengal voter list
        Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
        Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
        Previous Articleলাদাখে বরফের ওপর ম্যারাথন! আফগান-পাক যুদ্ধ শুরুর ঠিক আগেই চিনের সীমান্তে ভারতের এই পদক্ষেপ কেন মাস্টারস্ট্রোক?
        Next Article রাতের শহরে মহিলাদের সুরক্ষায় বিশেষ বাহিনী রাজ্য সরকারের │ জানুন, কী সেই উদ্যোগ

        Related Posts

        শুভেন্দুর দলে বড় চমক! কারা হচ্ছেন নতুন মন্ত্রী? সম্ভাব্য নাম ঘিরে জোর গুঞ্জন

        May 30, 2026

        ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে রাস্তায় নামছেন অভিষেক, ফিরবে কি হারানো গ্রহণযোগ্যতা?

        May 30, 2026

        রাস্তায় থুতু বা আবর্জনা ফেলছেন? চালু হচ্ছে অ্যাপ, জানুন, এই কাজ করলেই আপনাকে দিতে হবে বড়সড় জরিমানা

        May 29, 2026

        শিক্ষকতা করছেন বহু বছর? তবুও দিতে হবে যোগ্যতা পরীক্ষা, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত

        May 29, 2026

        ১২পাতার অন্নপূর্ণার ফর্মের পর এবার জনগণনা! জানুন, আপনার পরিবারকে এবার কী কী জানতে চাওয়া হবে

        May 29, 2026

        পশ্চিমবঙ্গে তবে কি বিনিয়োগের খরা কাটতে চলেছে? রাজনৈতিক পালাবদলের পর শিল্পপতিরা কি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে?

        May 29, 2026
        আরও পড়ুন

        শুভেন্দুর দলে বড় চমক! কারা হচ্ছেন নতুন মন্ত্রী? সম্ভাব্য নাম ঘিরে জোর গুঞ্জন

        ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে রাস্তায় নামছেন অভিষেক, ফিরবে কি হারানো গ্রহণযোগ্যতা?

        রাস্তায় থুতু বা আবর্জনা ফেলছেন? চালু হচ্ছে অ্যাপ, জানুন, এই কাজ করলেই আপনাকে দিতে হবে বড়সড় জরিমানা

        শিক্ষকতা করছেন বহু বছর? তবুও দিতে হবে যোগ্যতা পরীক্ষা, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত

        ১২পাতার অন্নপূর্ণার ফর্মের পর এবার জনগণনা! জানুন, আপনার পরিবারকে এবার কী কী জানতে চাওয়া হবে

        1 2 3 … 104 Next
        আমাদের সঙ্গে যুক্ত থাকুন
        • Facebook
        • Twitter
        • Instagram
        • YouTube
        সাম্প্রতিক পোস্ট
        খবর-OFFBEAT

        শুভেন্দুর দলে বড় চমক! কারা হচ্ছেন নতুন মন্ত্রী? সম্ভাব্য নাম ঘিরে জোর গুঞ্জন

        নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে…

        ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে রাস্তায় নামছেন অভিষেক, ফিরবে কি হারানো গ্রহণযোগ্যতা?

        রাস্তায় থুতু বা আবর্জনা ফেলছেন? চালু হচ্ছে অ্যাপ, জানুন, এই কাজ করলেই আপনাকে দিতে হবে বড়সড় জরিমানা

        শিক্ষকতা করছেন বহু বছর? তবুও দিতে হবে যোগ্যতা পরীক্ষা, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত

        ১২পাতার অন্নপূর্ণার ফর্মের পর এবার জনগণনা! জানুন, আপনার পরিবারকে এবার কী কী জানতে চাওয়া হবে

        আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

        অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

        May 2026
        MTWTFSS
         123
        45678910
        11121314151617
        18192021222324
        25262728293031
        « Apr    
        আমাদের কথা
        আমাদের কথা

        NewsOffBeat-এ স্বাগতম।
        এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
        অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

        সাম্প্রতিক পোস্ট

        শুভেন্দুর দলে বড় চমক! কারা হচ্ছেন নতুন মন্ত্রী? সম্ভাব্য নাম ঘিরে জোর গুঞ্জন

        ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে রাস্তায় নামছেন অভিষেক, ফিরবে কি হারানো গ্রহণযোগ্যতা?

        রাস্তায় থুতু বা আবর্জনা ফেলছেন? চালু হচ্ছে অ্যাপ, জানুন, এই কাজ করলেই আপনাকে দিতে হবে বড়সড় জরিমানা

        Pages
        • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
        • আমাদের কথা (About Us)
        • Contact Us (যোগাযোগ)
        • Privacy Policy
        • Terms and conditions
        • Sitemape
        Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
        • খবর-OFFBEAT
        • TRAVEL-অফবিট
          • চলো-চলি
          • যাত্রা-মন্ত্র
          • রঙ-রীতি
        • ভোজ-ON
          • ফিট-বাইট
          • রান্না-ঝটপট
        • জীব-ON শৈলী
          • ফিটনেস ফান্ডা
          • রূপকথা
          • চুপকথা
          • টিপস এন্ড ট্রিকস
          • স্মার্ট-মানি
        • অ্যাস্ট্রো-TaLK
          • আয়ুরেখা
          • গ্রহ-গণিত
          • তত্ত্বকথা ও কাহিনী
        • টেক-TrendZ
          • এআইভার্স
          • টেক-KNOW
          • ট্রেন্ডিং-TaLK
        • মিক্স-৪
          • ইচ্ছে-ডানা
          • চুম্বক কাহিনি
          • লাইম লাইট
          • সাফল্যের দিশারি
        News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

        Type above and press Enter to search. Press Esc to cancel.