Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ধাপ্পাশ্রী’ দেওয়ার আবেদন জানালেন ঋতব্রত? কী ফাঁস করলেন শুভেন্দু অধিকারী?

    সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ! জানুন, এই মুহূর্তে তিনি কেমন আছেন?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Sunday, October 4
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?
    ইচ্ছে-ডানা

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কOctober 4, 20265 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Value Bengali Story about Ratan and Malati, a middle-class family finding value in love, family and shared life
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Value Bengali Story: রতন-মালতীর গল্পে উঠল জীবনের কঠিন সত্য, অন্যের স্বপ্নের বাড়ি বানায় রতন, নিজের ঘরেই ফোঁটা ফোঁটা বৃষ্টি—তবু কোন জিনিসের মূল্য সবচেয়ে বেশি? রতনের জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? লিখেছেন ড. সুস্মিতা প্রামাণিক

    রতন মিস্ত্রি বারো বছর ধরে বহুতল বাড়ি বানায়।
    এই শহরের যে নতুন ঝকঝকে কমপ্লেক্সটা হয়েছে – ‘স্মার্ট হোমস, স্মার্ট লিভিং’ তার চারতলার টাইলসটা রতন নিজের হাতে বসিয়েছে। মালিক এসে বলেছিল, এই টাইলসটার দাম নাকি তিন হাজার টাকা পার স্কয়ার ফিট। ইতালি থেকে এসেছে।
    রতন মাথা নেড়েছিল। তিন হাজার টাকা! সে দিনে পায় সাতশো টাকা।
    উদ্বোধনের দিন রতন গেটের বাইরে দাঁড়িয়ে ছিল। ভিতরে আলো, গান বাজছে। দারোয়ান এসে সটান বলে দিল, “ভাই, পরে আসবেন। ভিতরে এখন কাস্টমাররা আছেন।”
    রতন কিছু বলল না। তার অভ্যেস আছে।
    সে বাড়ি ফিরে এল। ডায়মন্ড হারবারের ভেতরের দিকে তার ঘর। টিনের চাল, মাটির দাওয়া।
    তার বউ মালতী দাওয়ায় বসে চাল বাছছে। সারাদিনের রোদে তার মুখটা শুকিয়ে আছে।
    মালতী রতনের মুখ দেখেই বুঝল।
    -‘আবার ঢুকতে দেয়নি, তাই তো?’
    রতন চুপ করে বালতির জলে হাত ধুলো। মালতী বলল, ‘তুমি যে এত যত্ন করে ওদের ঘর বানাও, ওরা একবার তোমার ঘরটা দেখতে আসতে পারে না? এই চালটা দিয়ে গত শ্রাবণে তিন জায়গা দিয়ে জল পড়ছিল। তুমি বলেছিলে “এবার সারাব।”
    রতন বলল, ‘সারাবো। এই কাজটার টাকাটা পেলেই সারাবো।’

    মালতী একটা দীর্ঘশ্বাস ফেলল। তার রাগ হয় না, অভিমান হয়। সে জানে তার স্বামী ফাঁকি দেয় না। যে মানুষ অন্যের ঘরের টাইলসের কোণা মিলিয়ে বসায়, সে নিজের ঘরের ফুটো বন্ধ করতে পারে না – এটাই তার কষ্ট।
    -‘জানো,’ মালতী চোয়াল শক্ত করে বলল, ‘আমি আজ হাটে গিয়েছিলাম। নতুন চাল উঠেছে। দোকানি বলল ষাট টাকা কেজি। আমি এক কেজি নিলাম। যে মানুষগুলো মাঠে ধান ফলায়, তাদের ঘরেই চালের হিসাব করতে হয়, এটা কেমন নিয়ম বলো তো? আমাদের বলো অন্নদাতা, কিন্তু আমাদের থালাতেই অন্ন কম পড়ে।’
    পাশের বাড়ির বিমলা কাকিমা তখন বেড়ার ওপাশ থেকে ডাকল।
    ‘ও মালতী, তোদের উনুনে একটু আঁচ আছে? আমার উনুনটা আজ নিভে গেছে।’
    মালতী তাড়াতাড়ি বলল, “আছে কাকিমা , কি রান্না করবে করে নিয়ে যাও।”
    এই পাড়ায় এখনও এটাই নিয়ম। একজনের উনুন নিভে গেলে আরেকজনের থেকে আঁচ নেয়। একজনের বাচ্চা কাঁদলে আরেকজন এসে কোলে নেয়। শহরের স্মার্ট বিল্ডিংয়ে হয়তো এই নিয়মটা নেই। সেখানে সবাই নিজের দরজা বন্ধ করে থাকে।
    বিমলা কাকিমা আধসেদ্ধ ভাতটা সেদ্ধ করে নিতে নিতে বলল, “শুনলাম রতন নাকি সাহেবদের বড় ফ্ল্যাট বানিয়েছে? তা তোদের জন্য একটা ফ্ল্যাট দিল না?”
    মালতী হাসল। বললো, ‘ তুমি হাসালে। আমরা ফ্ল্যাটে থাকলে তোমার সাথে এইভাবে আঁচ দেওয়া-নেওয়া হবে কী করে কাকিমা ?’
    বিমলা কাকিমা হাসতে হাসতে চলে গেল। কিন্তু তার কথাটা মালতীর মনে লেগে রইল।
    সন্ধ্যায় তাদের ছেলে টুবাই ফিরল। টুবাই কলেজ পাশ করে দু বছর ধরে চাকরি খুঁজছে। মোবাইলে সারাদিন নানা ভিডিও দেখে – সাত দিনে সফল হওয়ার উপায়, ঘুম থেকে উঠে পাঁচটি কাজ।
    টুবাই এসে বলল, ‘বাবা, ওই কমপ্লেক্সে সিকিউরিটি গার্ডের একটা কাজ আছে। বারো ঘণ্টা ডিউটি, আট হাজার টাকা।’
    রতনের বুকটা ধক করে উঠল। সে যে বাড়িটা বানালো, সেই বাড়ির গেটেই তার ছেলে পাহারা দেবে?
    মালতী ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ‘করবি না বাবা। তুই যে বাড়িটা বানাসনি, সেই বাড়ির গেটে দাঁড়াবি কেন? তুই অন্য কিছু কর।’
    টুবাই রেগে বলল, ‘অন্য কী করব মা? পাড়ার সবাই জিজ্ঞেস করে – কী করছিস? চাকরির চেষ্টা করছি বললে বলে – কিছু হলো? এই ‘কিছু হলো’ শুনতে শুনতে আমি ক্লান্ত।’
    পাড়ার মোড়ের চা দোকানে রতনরা বসে। সেখানে সবাই আসে। ভ্যানচালক, রাজমিস্ত্রি, এক প্রাইমারি স্কুলের মাস্টারমশাই।
    মাস্টার বলল, ‘রতনদা, তুমি তো জানো, আমার স্কুলে দুটো বাচ্চা আছে। একই মেধা। একজনের বাবা তাকে প্রাইভেট টিউটর, কম্পিউটার সব দেয়। আরেকজনের বাবা তোমার মতো মাঠে কাজ করে। দৌড় শুরু হওয়ার আগেই একজনের পায়ে জুতো, আরেকজনের পায়ে কাঁটা। তারপর আমরা বলি মেধার জয় হলো।’
    সবাই চুপ করে থাকে। চায়ের ভাঁড়ে চুমুক দেয়।

    রাতে বৃষ্টি নামল। টিনের চালের ফুটো দিয়ে জল পড়ছে। মালতী একটা বালতি, একটা গামলা পেতে দিল। টুবাই তার পুরোনো ফোনটা নিয়ে বসে আছে, কিন্তু আজ আর সাফল্যের ভিডিও দেখছে না। সে বাবার পাশে বসে আছে।
    মালতী বলল, ‘মানুষটা সারাদিন রোদে পুড়ে অন্যের ঘর বানায়, আর নিজের ঘরের জল আটকাতে পারে না। ‘
    রতন বালতিতে পড়া জলের শব্দ শুনতে শুনতে মালতী কে বলল, ‘ আজ ওই বড় বাড়ির মালিক বলছিল, সবকিছু স্মার্ট হতে হবে। স্মার্ট ফোন, স্মার্ট টিভি। আমি ভাবছিলাম, সবকিছু স্মার্ট হলো, শুধু আমি মানুষটাই আর স্মার্ট হতে পারলাম না। মানুষ আর মানুষের খবর রাখে না। পাশের বাড়ির লোকটা ভাত খেল কিনা, কেউ জিজ্ঞেস করে না।’

    টুবাই হঠাৎ বলে বসল, ‘বাবা, আমাদের এই টিনের চালের ফুটো দিয়ে যে চাঁদের আলোটা আসছে, ওটার দাম কত?’

    মালতী অবাক হয়ে তাকাল। রতন হাসল।
    মালতী বলল, ‘ওটার কোনো দাম নেই রে বাবা। ওটার মূল্য আছে। দাম দিয়ে ফ্ল্যাট কেনা যায়, গাড়ি কেনা যায়। কিন্তু এই যে আমরা তিনজনে একসাথে বসে জল পড়া দেখছি, বিমলা কাকিমা আঁচ নিতে আসছে, তোর বাবা সারাদিন পর ঘরে ফিরছে – এগুলোর কোনো দাম হয় না রে । এগুলোর মূল্য হয়।’

    বাইরে বৃষ্টি শুরু হয়েছে আবার। চালের ফুটো দিয়ে বৃষ্টি ফোঁটা গামলা আর বালতির ওপর একঘেয়ে ও বিরক্তিকর ভাবে পড়েই চলেছে।
    বাজারে সবকিছুর দাম লেখা আছে। শুধু এই ছোট্ট টিনের ঘরের ভিতরের যে মায়া, যে অপেক্ষা, যে ভাগ করে নেওয়া – তার কোনো দাম লেখা নেই কোনো বোর্ডে।

    বৃষ্টির তোড় বেড়ে চলেছে সঙ্গে ফুটো চাল থেকে টিনের গামলার ওপর পড়া বৃষ্টির জলের ছন্দছাড়া শব্দ টাও ..
    টিপ..
    টিপ টিপ টিপ ..
    টিপ টিপ
    মালতী স্টোভ ধরিয়ে লাল চা বসালো।

    #ValueBengaliStory
    #BengaliShortStory
    #BengaliHumanStory

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ

    নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

    ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

    Bengali Emotional Story Bengali Human Story Bengali Life Story Bengali Short Story Bengali Social Story Middle Class Bengali Story Ratan Malti Story Value and Price Value Bengali Story
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleমমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ধাপ্পাশ্রী’ দেওয়ার আবেদন জানালেন ঋতব্রত? কী ফাঁস করলেন শুভেন্দু অধিকারী?

    Related Posts

    হাসি রাশি রাশি

    September 27, 2026

    আজকের বিদ্যাসাগর তর্পণ

    September 27, 2026

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    September 23, 2026

    গোপাল বড় সুবোধ বালক

    September 22, 2026

    গামছা পুরাণ

    September 18, 2026

    আগলে রাখো সেই যে তুমি

    September 16, 2026
    আরও পড়ুন

    হাসি রাশি রাশি

    আজকের বিদ্যাসাগর তর্পণ

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    গোপাল বড় সুবোধ বালক

    গামছা পুরাণ

    1 2 3 … 12 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    ইচ্ছে-ডানা

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    Value Bengali Story: রতন-মালতীর গল্পে উঠল জীবনের কঠিন সত্য, অন্যের স্বপ্নের বাড়ি বানায় রতন, নিজের…

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ধাপ্পাশ্রী’ দেওয়ার আবেদন জানালেন ঋতব্রত? কী ফাঁস করলেন শুভেন্দু অধিকারী?

    সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ! জানুন, এই মুহূর্তে তিনি কেমন আছেন?

    বক্সায় ফিরল বাঘ, প্রথম ধাপে ছাড়া হল বাঘিনী; ব্যাঘ্র প্রকল্প কে ঘিরে কিভাবে সাজতে চলেছে উত্তরবঙ্গের পর্যটন

    সেবা সেতু অভিযান চালু হচ্ছে রাজ্যে? জেনে নিন আপনার এলাকায় কোথায় এই শিবির অনুষ্ঠিত হবে? কতদিন চলবে?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    October 2026
    MTWTFSS
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031 
    « Sep    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ধাপ্পাশ্রী’ দেওয়ার আবেদন জানালেন ঋতব্রত? কী ফাঁস করলেন শুভেন্দু অধিকারী?

    সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ! জানুন, এই মুহূর্তে তিনি কেমন আছেন?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.