WBSSC Clerk Economic Affairs: গত ছয় মাসের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আপডেট, জিডিপি ও জিভিএ বৃদ্ধির হার, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি-আমদানি পরিসংখ্যান এবং অর্থনৈতিক সমীক্ষার মূল হাইলাইটস নিয়ে পরীক্ষামুখী সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: গ্রুপ সি স্কুল সার্ভিস কমিশন (SSC Clerk) পরীক্ষার Economic Affairs অংশ অনেক পরীক্ষার্থীর কাছেই ভয়ের জায়গা। কারণ এই সেকশনে শুধু বইয়ের তত্ত্ব নয়, গত ছয় মাসের দেশের ও রাজ্যের অর্থনৈতিক কাঠামো (Economic Structure), গুরুত্বপূর্ণ সরকারি স্কিম, আন্তর্জাতিক সামিট, RBI আপডেট—সব মিলিয়ে ডায়নামিক প্রশ্ন আসে। অনেকেই বুঝতে পারেন না, ঠিক কী কী পড়বো? এই প্রতিবেদনে আমরা আগামী পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম, সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনা, আন্তর্জাতিক সম্মেলন, FDI তথ্য, বাজেট সংক্রান্ত মূল পয়েন্ট—সবকিছু সাজিয়ে দিচ্ছি এক জায়গায়। আপনি যদি SSC Clerk 2025-এর জন্য প্রস্তুতি নেন, তাহলে এই গাইড আপনার প্রস্তুতিকে করে তুলবে একেবারে সেরা।
সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য থেকে কী কী পড়ে যেতে হবে?
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY): চালু হয় ২০১৬ সালে।
মূল উদ্দেশ্য:
- প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, খরা, ঝড়) হলে কৃষকদের আর্থিক সুরক্ষা
- কীটপতঙ্গ বা রোগে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ
- কৃষকদের আয় স্থিতিশীল রাখা
- ব্যাংক লোন নেওয়া কৃষকদের সুরক্ষা
MGNREGA থেকে “পূজ্যা বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি যোজনা”-গ্রামীণ কর্মসংস্থানের সবচেয়ে বড় প্রকল্প MGNREGA—এর ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে National Rural Employment Guarantee Act (NREGA), পরে Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA),সাম্প্রতিক নাম (১২ ডিসেম্বর ২০২৫ অনুমোদিত) পূজ্যা বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি যোজনা।
Reserve Bank of India (RBI) ডিজিটাল রুপির পরীক্ষামূলক প্রয়োগের জন্য “Retail Sandbox” চালু করে। এর মাধ্যমে FinTech কোম্পানিগুলো নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম পরীক্ষা করতে পারে। RBI পেয়েছে Digital Transformation Award 2025 (Central Banking, London) থেকে।
NATO Summit 2025
স্থান: নেদারল্যান্ডসের The Hague, মূল উদ্দেশ্য ২০৩৫ সালের মধ্যে সদস্য দেশগুলোর GDP-এর ৫% প্রতিরক্ষায় ব্যয়। G7 Summit 2025 স্থান: Alberta, Canada। ২০ তম G-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
প্রথম পাঁচটি সর্বোচ্চ এফডিআই বিনিয়োগকারী রাজ্য তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, দিল্লি। প্রথম পাঁচটি সর্বোচ্চ এফডিআই বিনিয়োগকারী দেশ- (FY 2024-25): সিঙ্গাপুর, মরিশাস, USA, নেদারল্যান্ডস, জাপান। ভারতের প্রথম AI-কেন্দ্রিক SEZ নিউ রায়পুর, ছত্তিশগড় এ অবস্থিত।
২০২৪ সালে ভারত সর্বাধিক রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে (United States), সংযুক্ত আরব আমিরাত (UAE), নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, চীন, ভারত ২০২৪ সালে সবচেয়ে বেশি আমদানি করেছে চীন থেকে, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম Domestic Aviation Market। ২০১৪ সালে বিমানবন্দর সংখ্যা ৭৪। ২০২৫ সালে বৃদ্ধি পেয়ে ১৬৪। ২০২৪-২০২৫ অর্থবছরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষ দেশ হলো সিঙ্গাপুর। ২০২৪ সালে ভারতের সর্বাধিক রপ্তানি যুক্তরাষ্ট্রে এবং সর্বাধিক আমদানি এসেছে চীন থেকে। ২০২৫ সালে দেশের (GDP GROWTH RATE) মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার, (GVA GROWTH RATE) সাত দশমিক চার শতাংশ এবং স্থূল মূল্য সংযোজনের বৃদ্ধির হার সাত দশমিক তিন শতাংশ। দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারের পরিমাণ বেড়ে হয়েছে সাতশো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার। এপ্রিল থেকে ডিসেম্বর ২০২৫ সময়কালে দেশীয় মুদ্রাস্ফীতি ছিল এক দশমিক সাত শতাংশ। সৌর শক্তি উৎপাদন ক্ষমতার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।
কেন্দ্রীয় এবং রাজ্য বাজেট থেকে কী কী পড়বেন? (বাজেট আপডেট ২০২৬)
- আত্মনির্ভর ভারত প্রকল্পে বরাদ্দ ২০০০ কোটি টাকা।
- মহাকাশ ক্ষেত্রে বরাদ্দ ১৬৯০ কোটি টাকা।
- MSME সেক্টরের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ।
- রাজ্য গুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা।
- কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দশ হাজার কোটির বিশেষ বরাদ্দ।
পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন বাজেটে কী কী বলা হয়েছে?
লক্ষ্মীর ভাণ্ডার: এই প্রকল্পে উপভোক্তাদের জন্য মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এই ঘোষণা চলতি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। লক্ষ্মীর ভান্ডারে জেনারেল ক্যাটাগরিতে ১০০০টাকা ছিল আগে। এখন তা বেড়ে হল ১৫০০ টাকা। এসটি এসসি ক্যাটাগরির মহিলারা আগে পেতেন ১২০০ টাকা করে। এবার থেকে পাবেন ১৭০০ টাকা করে। বর্ধিত হারে টাকা এই মাস থেকেই দেওয়া হবে।
রাজ্যে মাধ্যমিক পাস থাকলেই ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের ১৫০০ টাকা করে দেওয়া হবে যুব সাথী প্রকল্পে।
মোট ৪ লক্ষ কোটি টাকার অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় গীগ কর্মীদের আনা হলো।
লক্ষীর ভান্ডারে বরাদ্দ হলো ১৫ হাজার কোটি টাকা
পরিশেষে, সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করা যায়, আজকের এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আপডেট ও প্রস্তুতি গাইড আপনাদের প্রত্যেক মুহূর্তের প্রস্তুতিতে সহায়ক হবে। যে সংখ্যাগুলো, যে তথ্যগুলো এবং যে বিশ্লেষণ তুলে ধরা হলো, তা আপনাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে এবং পরীক্ষায় সঠিক উত্তর বেছে নিতে সাহায্য করবে। এই ধরনের আরও নির্ভরযোগ্য, পরীক্ষামুখী ও আপডেটেড গাইড পেতে অবশ্যই নিয়মিত ফলো করুন নিউজ অফবিট।
WBSSCClerk #EconomicAffairs2025 #SSCCLerkPreparation #EconomicSurvey2025, #CurrentAffairs #ExamPreparation
সাম্প্রতিক পোস্ট
- স্মার্ট সিটির কর্পোরেট চাকচিক্যের আড়ালে ‘বিষ-জল’! আইটি হাবের ঠিকানায় সাপুরজির ই-ব্লকে হাহাকার
- ভাগ্য বদলাতে চান? গ্রহের প্রতিকার হিসেবে এই রঙের পোশাকই হতে পারে চাবিকাঠি!
- টি-২০ বিশ্বকাপে ভারতের জয় অব্যাহত │ লণ্ডভণ্ড চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান
- মঞ্চে উঠলেই ভয়? │ পাবলিক স্পিকিং ভীতি কাটানোর ৫টি কৌশল জানুন এখনই
- গায়ে হঠাৎ র্যাশ? মিথ ভেঙে জানুন, চিকেন পক্সের এই লক্ষণগুলো

