West Bengal Bike Traffic Rules: হেলমেট না পরা থেকে শুরু করে মোবাইল ব্যবহার, বেপরোয়া গতি বা শব্দ দূষণ— একাধিক ট্রাফিক নিয়মে কড়া হচ্ছে রাজ্য সরকার। সামান্য ভুলেই গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত সামনে আসছে। এবার বাইক আরোহীদের জন্য কড়া ট্রাফিক নিয়ম চালুর পথে রাজ্য সরকার। সড়ক দুর্ঘটনা কমানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নতুন নির্দেশিকা আনা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
কলকাতা পুলিশের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— “নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, ট্রাফিক নিয়ম মানুন।” কারণ সামান্য অসাবধানতাই এবার ডেকে আনতে পারে বড় অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, বারবার একই নিয়ম ভাঙলে বাতিল হয়ে যেতে পারে গাড়ি চালানোর অনুমতিপত্রও।
কোন ভুলে কত জরিমানা? (West Bengal Bike Traffic Rules)
- মাথায় সুরক্ষা টুপি না পরলে জরিমানা ১ হাজার টাকা
- একই ভুল দ্বিতীয়বার করলে জরিমানা ২ হাজার টাকা
- গাড়ি চালানোর বৈধ অনুমতিপত্র না থাকলে জরিমানা ৫ হাজার টাকা
- পুনরায় একই অপরাধ করলে জরিমানা বেড়ে হবে ১০ হাজার টাকা
- গাড়ির নথিভুক্তিকরণ শংসাপত্র না থাকলে জরিমানা ১ হাজার টাকা
- বেপরোয়া গতিতে গাড়ি চালালে জরিমানা ২ হাজার টাকা
- একই ভুল আবার করলে জরিমানা ৪ হাজার টাকা
- এক বাইকে তিনজন বা তার বেশি চড়লে জরিমানা ১ হাজার টাকা
- গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে জরিমানা ১ হাজার টাকা
- রাতে গাড়ির আলো না জ্বালালে জরিমানা ৫০০ টাকা
- পুনরায় একই ভুল করলে জরিমানা ১ হাজার টাকা
- লাল সংকেত অমান্য করলে জরিমানা ১ হাজার টাকা
- শব্দ বাড়ানোর জন্য সাইলেন্সার পরিবর্তন বা শব্দদূষণ করলে জরিমানা ৫ হাজার টাকা
- একই অপরাধ আবার করলে জরিমানা বেড়ে হবে ১০ হাজার টাকা
অনলাইনেই কাটা হতে পারে জরিমানা (West Bengal Bike Traffic Rules)
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন থেকে অনেক ক্ষেত্রেই সরাসরি অনলাইনে জরিমানা কাটা হতে পারে। রাস্তার নজরদারি ক্যামেরা, ট্রাফিক পর্যবেক্ষণ ব্যবস্থা এবং বিশেষ অভিযানের মাধ্যমে নিয়মভঙ্গকারীদের চিহ্নিত করা হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কেউ যদি বারবার একই নিয়ম ভাঙেন, তাহলে তাঁর গাড়ি চালানোর অনুমতিপত্র বাতিল করার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
কেন এত কড়াকড়ি? (West Bengal Bike Traffic Rules)
প্রশাসনের দাবি, রাজ্যে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালানো এবং শব্দদূষণের অভিযোগ বাড়ছিল। বিশেষ করে তরুণদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছিল। সেই কারণেই এবার কঠোর অবস্থানে সরকার।
কলকাতা পুলিশের বক্তব্য, “ট্রাফিক নিয়ম শুধু জরিমানার বিষয় নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িত।” তাই এখন থেকেই সচেতন না হলে পরে বড় সমস্যায় পড়তে হতে পারে বাইক আরোহীদের।
সাম্প্রতিক পোস্ট
- মেদিনীপুরের ‘বুবাই’ থেকে বাংলার মুখ্যমন্ত্রী: কণ্টকাকীর্ণ পথে শুভেন্দু অধিকারীর রাজকীয় উত্থানের মহাকাব্য
- মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন জোড়া পোস্ট শুভেন্দু অধিকারীর। কী লিখলেন তিনি?

