Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    নাবালক বয়সে অপরাধ জগতে হাতেখড়ি! এনকাউন্টারে ধৃত প্রতাপ কোন অভিযোগে অভিযুক্ত?

    মেট্রো স্টেশনের নাম বদলাতে চলেছে! জানুন কোন স্টেশনের কি নাম হবে?

    আইনি বিয়ের পর প্রথমবার ক্যামেরার সামনে মিমি চক্রবর্তী, নজর কাড়ল বিয়ের আংটি!

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Friday, November 27
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»নাবালক বয়সে অপরাধ জগতে হাতেখড়ি! এনকাউন্টারে ধৃত প্রতাপ কোন অভিযোগে অভিযুক্ত?
    খবর-OFFBEAT

    নাবালক বয়সে অপরাধ জগতে হাতেখড়ি! এনকাউন্টারে ধৃত প্রতাপ কোন অভিযোগে অভিযুক্ত?

    শম্পা পালBy শম্পা পালNovember 27, 20263 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Asansol Police Encounter involving Pratap Das, injured during a police operation in Asansol
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে পুলিশকে অপরাধ দমনে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশের গায়ে হাত তোলা হলে বা পুলিশকে আক্রমণ করা হলে আইন মেনে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে। এর মধ্যেই আসানসোলে পুলিশের গুলিতে জখম হলেন প্রায় ২৫ বছর বয়সি প্রতাপ দাস। পুলিশের দাবি, ছোটবেলা থেকেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। চুরি দিয়ে শুরু, পরে ছিনতাই, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা এবং সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণার অভিযোগেও তাঁর নাম উঠে এসেছে।

    সপ্তম শ্রেণি থেকেই অপরাধে জড়ানোর অভিযোগ

    প্রতাপের ডাকনাম ‘প্যাঁও’। পুলিশের দাবি, সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই চুরির ঘটনায় তাঁর নাম জড়ায়। অভিযোগ, সেই সময় একটি দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার কারণে তাঁকে কিশোর সংশোধনাগারেও থাকতে হয়েছিল। সেখান থেকে ফিরে আসার পরও অপরাধের জগৎ থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি।

    পুলিশের দাবি, আসানসোল, সালানপুর, হীরাপুর, পুরুলিয়া-সহ বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলেও গিয়েছেন তিনি। কিন্তু জামিনে বা জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

    পেট্রোল পাম্পে গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় ২০২৩ সালে

    প্রতাপের বিরুদ্ধে বড় অপরাধের অভিযোগ সামনে আসে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর। সালানপুরের জেমারি সংলগ্ন একটি পেট্রোল পাম্পে গুলি চালানোর ঘটনায় তাঁর নাম জড়ায়। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

    পরে জেল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে আবার সাইবার প্রতারণার ঘটনায় তাঁর নাম জড়ায়। পুলিশের একটি সূত্রের দাবি, বিয়ের সম্বন্ধ খোঁজার ওয়েবসাইটের আড়ালেও প্রতারণার কাজ চালানোর অভিযোগ রয়েছে প্রতাপের বিরুদ্ধে। যদিও এই অভিযোগগুলির বিস্তারিত তদন্তের বিষয়টি এখনও পুলিশের বক্তব্যের ভিত্তিতেই জানা যাচ্ছে।

    কীভাবে পুলিশের গুলিতে জখম হলেন প্রতাপ?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় সাইবার প্রতারকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের সূত্রেই প্রতাপের খোঁজ চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি।

    এরপর শুক্রবার সকাল প্রায় আটটা নাগাদ প্রতাপের খোঁজ পাওয়ার খবর আসে হীরাপুর থানায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। প্রায় দু’ঘণ্টা ধরে চলে তল্লাশি ও লুকোচুরি। পুলিশের দাবি, একসময় বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন প্রতাপ। পুলিশ বাড়িতে ঢোকার চেষ্টা করলে তিনি গুলি চালান বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতে প্রতাপের ডান পায়ে আঘাত লাগে।

    বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতাপের বিরুদ্ধে ওঠা পুরনো অভিযোগ এবং সাম্প্রতিক সাইবার প্রতারণার অভিযোগ—দুই দিকই খতিয়ে দেখা হচ্ছে।

    সাম্প্রতিক পোস্ট


    “আমি মাথা নত করার ছেলে নই”- শোকজের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন

    সিপিএম ধর্ম পালন করতে দিত না, দাবি মুখ্যমন্ত্রীর

    পর্যটনে ডিজিটাল পরিকল্পনা! এক ক্লিকেই বুকিং থেকে পেমেন্ট, সব জানাবে নতুন পোর্টাল

    কিডনি ভালো রাখতে দিনে কতটা জল পান করা উচিত? অতিরিক্ত জলও হতে পারে বিপদ, জানুন চিকিৎসকদের পরামর্শ!

    Asansol Crime News Asansol Police Encounter Asansol Police Firing Cyber Fraud Pratap Das West Bengal crime
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleমেট্রো স্টেশনের নাম বদলাতে চলেছে! জানুন কোন স্টেশনের কি নাম হবে?

    Related Posts

    মেট্রো স্টেশনের নাম বদলাতে চলেছে! জানুন কোন স্টেশনের কি নাম হবে?

    November 27, 2026

    ‘ঋত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতের ছোঁয়ায় বেঁচে আছে’, কেন বললেন রাজ্যের মন্ত্রী?

    November 25, 2026

    “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব”: অর্জুন সিং

    November 25, 2026

    প্রাইম টাইমে বাধ্যতামূলক বাংলা ছবির প্রদর্শন, মুখ্যমন্ত্রীর নির্দেশে হলে ফিরছে ‘সাধক বামাক্ষ্যাপা’

    November 24, 2026

    “আমরা আপনাদের সব ধরনের সাহায্য করছি, কিন্তু আপনারা সাহায্য করছেন না”—ব্যবসায়ীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

    November 24, 2026

    ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কীভাবে সম্ভব প্রত্যাবর্তন?

    November 24, 2026
    আরও পড়ুন

    মেট্রো স্টেশনের নাম বদলাতে চলেছে! জানুন কোন স্টেশনের কি নাম হবে?

    ‘ঋত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতের ছোঁয়ায় বেঁচে আছে’, কেন বললেন রাজ্যের মন্ত্রী?

    “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব”: অর্জুন সিং

    প্রাইম টাইমে বাধ্যতামূলক বাংলা ছবির প্রদর্শন, মুখ্যমন্ত্রীর নির্দেশে হলে ফিরছে ‘সাধক বামাক্ষ্যাপা’

    “আমরা আপনাদের সব ধরনের সাহায্য করছি, কিন্তু আপনারা সাহায্য করছেন না”—ব্যবসায়ীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

    1 2 3 … 248 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    নাবালক বয়সে অপরাধ জগতে হাতেখড়ি! এনকাউন্টারে ধৃত প্রতাপ কোন অভিযোগে অভিযুক্ত?

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে পুলিশকে অপরাধ দমনে পূর্ণ স্বাধীনতা…

    মেট্রো স্টেশনের নাম বদলাতে চলেছে! জানুন কোন স্টেশনের কি নাম হবে?

    আইনি বিয়ের পর প্রথমবার ক্যামেরার সামনে মিমি চক্রবর্তী, নজর কাড়ল বিয়ের আংটি!

    ‘ঋত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতের ছোঁয়ায় বেঁচে আছে’, কেন বললেন রাজ্যের মন্ত্রী?

    “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব”: অর্জুন সিং

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    November 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30 
    « Oct    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    নাবালক বয়সে অপরাধ জগতে হাতেখড়ি! এনকাউন্টারে ধৃত প্রতাপ কোন অভিযোগে অভিযুক্ত?

    মেট্রো স্টেশনের নাম বদলাতে চলেছে! জানুন কোন স্টেশনের কি নাম হবে?

    আইনি বিয়ের পর প্রথমবার ক্যামেরার সামনে মিমি চক্রবর্তী, নজর কাড়ল বিয়ের আংটি!

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.