Kolkata Metro Station Renaming: প্রস্তাবিত কলকাতা মেট্রো স্টেশনগুলির নতুন নাম
বৈঠকে কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের বর্তমান নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট এলাকার পরিচিত নাম অনুসারে নতুন নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত নামের তালিকা নিচে দেওয়া হল:
| ক্রমিক | বর্তমান স্টেশনের নাম | প্রস্তাবিত নতুন নাম |
|---|---|---|
| ১ | নেতাজি ভবন | ভবানীপুর |
| ২ | মহানায়ক উত্তম কুমার | টালিগঞ্জ |
| ৩ | নেতাজি | কুদঘাট |
| ৪ | মাস্টারদা সূর্য সেন | বাঁশদ্রোণী |
| ৫ | গীতাঞ্জলি | নাকতলা |
| ৬ | কবি নজরুল | গড়িয়ামোড় |
| ৭ | শহিদ ক্ষুদিরাম | প্রণবনগর |
| ৮ | কবি সুভাষ | নিউ গড়িয়া |
| ৯ | সত্যজিৎ রায় | পঞ্চসায়র |
| ১০ | জ্যোতিরিন্দ্র নন্দী | মুকুন্দপুর |
| ১১ | কবি সুকান্ত | কালিকাপুর |
| ১২ | হেমন্ত মুখোপাধ্যায় | আনন্দপুর |
| ১৩ | ঋত্বিক ঘটক | তপসিয়া |
| ১৪ | বরুণ সেনগুপ্ত | পরমা |
| ১৫ | গৌরকিশোর ঘোষ | চিংড়িঘাটা |
বৈঠকে উপস্থিত ছিলেন: কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সচিব সংঘমিত্রা ঘোষ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন এবং কলকাতা পৌরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে।
বিজেপি নেতা তথাগত রায়ের মতে, রাস্তা ও পার্কের পাশাপাশি মেট্রো স্টেশনগুলির নাম নিয়েও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তাই স্টেশনগুলির নামকরণ এলাকার পরিচিত নাম অনুসারে করার সুপারিশ করা হবে।
সাম্প্রতিক পোস্ট
“আমি মাথা নত করার ছেলে নই”- শোকজের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন
সিপিএম ধর্ম পালন করতে দিত না, দাবি মুখ্যমন্ত্রীর
পর্যটনে ডিজিটাল পরিকল্পনা! এক ক্লিকেই বুকিং থেকে পেমেন্ট, সব জানাবে নতুন পোর্টাল
কিডনি ভালো রাখতে দিনে কতটা জল পান করা উচিত? অতিরিক্ত জলও হতে পারে বিপদ, জানুন চিকিৎসকদের পরামর্শ!

