Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    রথের মেলায় কোন খেলনার জন্য সবচেয়ে বেশি ভিড়? রথের মেলার আসল আকর্ষণ কোনটি?

    রথের দিনে ভুলেও করবেন না এই কাজ, নইলে শুভ ফল থেকে বঞ্চিত হতে পারেন

    প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা আসবে? কারা পাবেন টাকা, কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত!

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Thursday, July 16
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»ভাইরাল পাঞ্চ উন্মাদনা! সাধারণ খেলনা কিনতে কেন মানুষ দিচ্ছে ৩২ হাজার টাকা
    খবর-OFFBEAT

    ভাইরাল পাঞ্চ উন্মাদনা! সাধারণ খেলনা কিনতে কেন মানুষ দিচ্ছে ৩২ হাজার টাকা

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কFebruary 27, 20264 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    punch plush toy with baby macaque at Ichikawa City Zoo
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Punch Plush Toy ঘিরে তৈরি হয়েছে বিশ্বজোড়া আবেগ ও চাহিদা। একটি পরিত্যক্ত শিশু বানরের সঙ্গী এই নরম খেলনাই এখন ডিজিটাল উন্মাদনার কেন্দ্রবিন্দু, যার দাম পুনরায় বিক্রির বাজারে পৌঁছেছে প্রায় ৩২ হাজার টাকায়।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মাত্র সাত মাস বয়স। ছোট্ট দু’টি চোখ, অবাক করা নিষ্পাপ চাহনি—এই দৃশ্যই বদলে দিয়েছে হাজার হাজার মানুষের মুড, টাইমলাইন, জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানার ছোট্ট পাঞ্চ বানর ভাইরাল। পাঞ্চ এখন গ্লোবাল ইমোশন। পাঞ্চ বানর ভাইরাল ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে সার্চ পাতায় তার নাম লিখলেই দেখা যাচ্ছে বিশেষ অ্যানিমেশন। স্ক্রিনে রঙিন নকশার মতো ফুটে উঠছে তার উপস্থিতি—যেন ডিজিটাল দেয়ালচিত্র। কেন এমন উন্মাদনা? কিভাবে একটা ছোট্ট বানর হয়ে উঠল আন্তর্জাতিক ট্রেন্ড? আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প।

    আরও পড়ুন : ভালোবাসার স্পর্শেই বিপদ? পোষ্যের সংস্পর্শে চার অঙ্গ হারানোর চাঞ্চল্যকর ঘটনা

    গল্পটা শুরু করতে হলে সময়টা একটু পিছিয়ে নিতে হবে। ২০২৫ সালের জুলাই মাস, জাপানের একটি চিড়িয়াখানায় জন্ম হয় পাঞ্চের। জন্মের কিছুদিনের মধ্যেই তার মা তাকে পরিত্যাগ করে। এই পরিস্থিতিতে বাচ্চা প্রাণীদের টিকিয়ে রাখা খুব কঠিন। সাধারণত জাপানি মাকাক প্রজাতির শিশু বানররা মায়ের গায়ে লেগে থেকে শক্তি ও নিরাপত্তাবোধ গড়ে তোলে। কিন্তু পাঞ্চ সেই সুযোগ পায়নি। তাই চিড়িয়াখানার কর্মীরা তাকে একটি কমলা রঙের নরম পশু আকৃতির খেলনা দেন। কিন্তু চিড়িয়াখানার কর্মীদের যত্ন আর ভালোবাসায় পাঁচ ধীরে ধীরে সুস্থ  হয়ে উঠতে শুরু করে। মায়ের পরিবর্তে তাকে দেওয়া হয় একটি ছোট ওরাং ওটাং প্লাস টয়। নরম বাদামি রঙের। প্রথমে সেটি ছিল কেবল খেলনা। ধীরে ধীরে পাঞ্চ  এর কাছের মানুষ হয়ে ওঠে সে। তার সাথেই ঘুম, তার সাথে খেলা। দর্শকদের সামনেও খেলনাটিকে সে আঁকড়ে ধরে থাকে। এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পাঞ্চের ইমোশন। মানুষ শুধু বানর দেখেনি, দেখেছে এক পরিত্যক্ত শিশুর বেঁচে থাকার গল্প।

    প্রথম কয়েকটি ভিডিও টিকটক, এক্স স্যান্ডেল, ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই মিলিয়ান ভিউজ ছুঁয়ে ফেলে। পাঞ্চের নিরীহ চাহনি, প্লাস টয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়া এই দৃশ্য যেন ডিজিটাল যুগের ক্লান্ত মানুষের কাছে একটা থেরাপির মত কাজ করে। মনোবিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানের পরিভাষায় কিউট এগ্রেশন এবং প্রটেকটিভ ইনস্টিন্ট- এই দুই আবেগ একসঙ্গে কাজ করে। অর্থাৎ ভালোবেসে কারোর উপর খিমচি কাটা বা খেলার ছলে অধিকার ফলানো এই বিষয়টি কিউট অ্যাগ্রেশন। মনস্তত্ত্ববিদরা বলছেন, তবে এটি ক্ষতিকারক নয়। আর প্রটেকটিভ ইনস্টিন্ট হলো যার থেকে সুরক্ষা পাওয়া যায়। নিরাপত্তা বোধের অভাব হলে যার মাধ্যমে সেটি পাওয়া যায়।

    মানুষ পাঞ্চ-কে দেখে নিজের অজান্তেই একটি সংযোগ অনুভব করেছে। বিশেষ করে প্যানডেমিকের পরে পৃথিবীতে, যেখানে মানসিক চাপ বেড়েছে, সেখানে এই ধরনের কনটেন্ট দ্রুত ভাইরাল হয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে পুনরায় বিক্রির বাজার থেকে। জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম eBay-এ পাঞ্চের কমলা রঙের ওরাংওটাং আকৃতির নরম খেলনাটি পুনরায় বিক্রি হতে দেখা গেছে প্রায় ৩২ হাজার টাকায় (ভারতীয় মুদ্রায় হিসাব করলে)। অথচ মূল দাম ছিল তার এক-দশমাংশেরও কম। ভাইরাল হওয়ার পর সেটি দ্রুত বিক্রি শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। এমনকি এক বিক্রেতা একদিনেই ১২টি খেলনা বিক্রি করেছেন বলে জানা গেছে।

    এটি একেবারে নতুন ঘটনা নয়। জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসে আমরা আগেও দেখেছি—কোনো খ্যাতিমান ব্যক্তির ব্যবহৃত পণ্য, কিংবা ভাইরাল মুহূর্তের সঙ্গে যুক্ত কোনো বস্তু হঠাৎ করেই সংগ্রহযোগ্য সামগ্রী হয়ে ওঠে। তবে এখানে বিষয়টি আলাদা। এটি কোনো বিলাসবহুল ব্র্যান্ডের পণ্য নয়, বরং একটি সাধারণ নরম খেলনা।

    কেন এত দাম?

    বাজারে পণ্য কমে গেলে স্বাভাবিকভাবেই চাহিদা বেড়ে যায়। মানুষ কেবল একটি খেলনা কিনছেন না, তাঁরা পাঞ্চের হৃদয়স্পর্শী গল্পের একটি অংশ নিজেদের কাছে রাখতে চাইছেন। অনেকের ধারণা, ভবিষ্যতে এই খেলনাটি আরও বেশি দামে বিক্রি হতে পারে, তাই আগেভাগেই সংগ্রহ করা। ডিজিটাল যুগে আবেগও এক ধরনের অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে। অর্থনীতিবিদদের মতে, যখন কোনো পণ্যের সঙ্গে গল্প জড়িয়ে যায়, তখন তার আর্থিক মূল্য ছাড়াও মানসিক মূল্য তৈরি হয়। সংগ্রহযোগ্য পণ্যের বাজারে এটি নতুন নয়, তবে এই ঘটনার বিশেষত্ব হলো—এটি সম্পূর্ণভাবে সামাজিক মাধ্যমনির্ভর।

    চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছে, পাঞ্চ এখন ধীরে ধীরে অন্য বানরদের সঙ্গে মিশছে। সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে, সে খেলনা ছাড়াই অন্য তরুণ বানরদের সঙ্গে খেলছে। পাঞ্চ বানর ভাইরাল ভিডিও এখন কেবল বিনোদন নয়—এটি ডিজিটাল যুগের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের জীবন্ত উদাহরণ। একটি ছোট্ট প্রাণীর গল্প কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে, আর সেই আবেগের প্রতিফলন দেখা যাচ্ছে অনুসন্ধান অ্যানিমেশন থেকে শুরু করে ৩২ হাজার টাকার খেলনা বিক্রিতে।পাঞ্চ হয়তো একদিন তার নরম খেলনাটি ছাড়াই দলে সম্পূর্ণভাবে মিশে যাবে। কিন্তু ডিজিটাল ইতিহাসে তার এই অধ্যায় দীর্ঘদিন মনে থাকবে।

    সাম্প্রতিক পোস্ট

    • স্মার্ট সিটির কর্পোরেট চাকচিক্যের আড়ালে ‘বিষ-জল’! আইটি হাবের ঠিকানায় সাপুরজির ই-ব্লকে হাহাকার
    • ভাগ্য বদলাতে চান? গ্রহের প্রতিকার হিসেবে এই রঙের পোশাকই হতে পারে চাবিকাঠি!
    • টি-২০ বিশ্বকাপে ভারতের জয় অব্যাহত │ লণ্ডভণ্ড চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান
    • মঞ্চে উঠলেই ভয়? │ পাবলিক স্পিকিং ভীতি কাটানোর ৫টি কৌশল জানুন এখনই
    • গায়ে হঠাৎ র‍্যাশ? মিথ ভেঙে জানুন, চিকেন পক্সের এই লক্ষণগুলো

    japanese macaque punch punch ichikawa city zoo punch monkey japan zoo punch monkey viral punch orangutan plush toy punch plush toy punch plush toy 32000 punch plush toy price punch plush toy resale punch stuffed toy trend punch the monkey punch toy sold out viral monkey plush toy viral plush toy 2026
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Article২০০ বছরের পুরনো রাজকীয় ‘নাচঘর’ আজ অত্যাধুনিক আইসিইউ! কলকাতার বুকে ইতিহাস ছুঁয়ে তৈরি হল হাসপাতাল
    Next Article মিউচুয়াল ফান্ডে বড় রদবদল! বাতিল হচ্ছে চিলড্রেন্স ও রিটায়ারমেন্ট স্কিম, সেবি আনল ‘লাইফ সাইকেল ফান্ড’

    Related Posts

    রথের মেলায় কোন খেলনার জন্য সবচেয়ে বেশি ভিড়? রথের মেলার আসল আকর্ষণ কোনটি?

    July 16, 2026

    প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা আসবে? কারা পাবেন টাকা, কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত!

    July 15, 2026

    যাঁরা চলে গেছেন, তাঁরা যাক! বাঘের মতো লড়াই করছে অভিষেক, এ কী জানালেন মমতা?

    July 15, 2026

    দল নয়, শুধু ঘর বদল! মমতাকে ‘গান্ধারী’ বলার নেপথ্যে কী কারণ জানালেন মদন মিত্র?

    July 15, 2026

    বারবার মামলার অভিযোগ, আদালতে বিশেষ রক্ষাকবচ চাইলেন অভিষেক, জানুন কী এই আইনি সুরক্ষা

    July 15, 2026

    দুর্গাপুজোতে আর রাজনৈতিক দখলদারি নয়! কী জানালেন শমীক ভট্টাচার্য?

    July 15, 2026
    আরও পড়ুন

    রথের মেলায় কোন খেলনার জন্য সবচেয়ে বেশি ভিড়? রথের মেলার আসল আকর্ষণ কোনটি?

    প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা আসবে? কারা পাবেন টাকা, কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত!

    যাঁরা চলে গেছেন, তাঁরা যাক! বাঘের মতো লড়াই করছে অভিষেক, এ কী জানালেন মমতা?

    দল নয়, শুধু ঘর বদল! মমতাকে ‘গান্ধারী’ বলার নেপথ্যে কী কারণ জানালেন মদন মিত্র?

    বারবার মামলার অভিযোগ, আদালতে বিশেষ রক্ষাকবচ চাইলেন অভিষেক, জানুন কী এই আইনি সুরক্ষা

    1 2 3 … 144 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    রথের মেলায় কোন খেলনার জন্য সবচেয়ে বেশি ভিড়? রথের মেলার আসল আকর্ষণ কোনটি?

    একসময় Rath Mela Toys মানেই ছিল মাটির পুতুল, তালপাতার সেপাই আর লোকশিল্পের অনন্য সম্ভার। প্লাস্টিকের…

    রথের দিনে ভুলেও করবেন না এই কাজ, নইলে শুভ ফল থেকে বঞ্চিত হতে পারেন

    প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা আসবে? কারা পাবেন টাকা, কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত!

    যাঁরা চলে গেছেন, তাঁরা যাক! বাঘের মতো লড়াই করছে অভিষেক, এ কী জানালেন মমতা?

    এক বাসেই দিল্লি! কখন ছাড়বে, কত সময় লাগবে, কোন কোন শহরে নামতে পারবেন জানুন

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    July 2026
    MTWTFSS
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031 
    « Jun    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    রথের মেলায় কোন খেলনার জন্য সবচেয়ে বেশি ভিড়? রথের মেলার আসল আকর্ষণ কোনটি?

    রথের দিনে ভুলেও করবেন না এই কাজ, নইলে শুভ ফল থেকে বঞ্চিত হতে পারেন

    প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা আসবে? কারা পাবেন টাকা, কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত!

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.