Punch Plush Toy ঘিরে তৈরি হয়েছে বিশ্বজোড়া আবেগ ও চাহিদা। একটি পরিত্যক্ত শিশু বানরের সঙ্গী এই নরম খেলনাই এখন ডিজিটাল উন্মাদনার কেন্দ্রবিন্দু, যার দাম পুনরায় বিক্রির বাজারে পৌঁছেছে প্রায় ৩২ হাজার টাকায়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মাত্র সাত মাস বয়স। ছোট্ট দু’টি চোখ, অবাক করা নিষ্পাপ চাহনি—এই দৃশ্যই বদলে দিয়েছে হাজার হাজার মানুষের মুড, টাইমলাইন, জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানার ছোট্ট পাঞ্চ বানর ভাইরাল। পাঞ্চ এখন গ্লোবাল ইমোশন। পাঞ্চ বানর ভাইরাল ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে সার্চ পাতায় তার নাম লিখলেই দেখা যাচ্ছে বিশেষ অ্যানিমেশন। স্ক্রিনে রঙিন নকশার মতো ফুটে উঠছে তার উপস্থিতি—যেন ডিজিটাল দেয়ালচিত্র। কেন এমন উন্মাদনা? কিভাবে একটা ছোট্ট বানর হয়ে উঠল আন্তর্জাতিক ট্রেন্ড? আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প।
আরও পড়ুন : ভালোবাসার স্পর্শেই বিপদ? পোষ্যের সংস্পর্শে চার অঙ্গ হারানোর চাঞ্চল্যকর ঘটনা
গল্পটা শুরু করতে হলে সময়টা একটু পিছিয়ে নিতে হবে। ২০২৫ সালের জুলাই মাস, জাপানের একটি চিড়িয়াখানায় জন্ম হয় পাঞ্চের। জন্মের কিছুদিনের মধ্যেই তার মা তাকে পরিত্যাগ করে। এই পরিস্থিতিতে বাচ্চা প্রাণীদের টিকিয়ে রাখা খুব কঠিন। সাধারণত জাপানি মাকাক প্রজাতির শিশু বানররা মায়ের গায়ে লেগে থেকে শক্তি ও নিরাপত্তাবোধ গড়ে তোলে। কিন্তু পাঞ্চ সেই সুযোগ পায়নি। তাই চিড়িয়াখানার কর্মীরা তাকে একটি কমলা রঙের নরম পশু আকৃতির খেলনা দেন। কিন্তু চিড়িয়াখানার কর্মীদের যত্ন আর ভালোবাসায় পাঁচ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করে। মায়ের পরিবর্তে তাকে দেওয়া হয় একটি ছোট ওরাং ওটাং প্লাস টয়। নরম বাদামি রঙের। প্রথমে সেটি ছিল কেবল খেলনা। ধীরে ধীরে পাঞ্চ এর কাছের মানুষ হয়ে ওঠে সে। তার সাথেই ঘুম, তার সাথে খেলা। দর্শকদের সামনেও খেলনাটিকে সে আঁকড়ে ধরে থাকে। এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পাঞ্চের ইমোশন। মানুষ শুধু বানর দেখেনি, দেখেছে এক পরিত্যক্ত শিশুর বেঁচে থাকার গল্প।
প্রথম কয়েকটি ভিডিও টিকটক, এক্স স্যান্ডেল, ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই মিলিয়ান ভিউজ ছুঁয়ে ফেলে। পাঞ্চের নিরীহ চাহনি, প্লাস টয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়া এই দৃশ্য যেন ডিজিটাল যুগের ক্লান্ত মানুষের কাছে একটা থেরাপির মত কাজ করে। মনোবিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানের পরিভাষায় কিউট এগ্রেশন এবং প্রটেকটিভ ইনস্টিন্ট- এই দুই আবেগ একসঙ্গে কাজ করে। অর্থাৎ ভালোবেসে কারোর উপর খিমচি কাটা বা খেলার ছলে অধিকার ফলানো এই বিষয়টি কিউট অ্যাগ্রেশন। মনস্তত্ত্ববিদরা বলছেন, তবে এটি ক্ষতিকারক নয়। আর প্রটেকটিভ ইনস্টিন্ট হলো যার থেকে সুরক্ষা পাওয়া যায়। নিরাপত্তা বোধের অভাব হলে যার মাধ্যমে সেটি পাওয়া যায়।
মানুষ পাঞ্চ-কে দেখে নিজের অজান্তেই একটি সংযোগ অনুভব করেছে। বিশেষ করে প্যানডেমিকের পরে পৃথিবীতে, যেখানে মানসিক চাপ বেড়েছে, সেখানে এই ধরনের কনটেন্ট দ্রুত ভাইরাল হয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে পুনরায় বিক্রির বাজার থেকে। জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম eBay-এ পাঞ্চের কমলা রঙের ওরাংওটাং আকৃতির নরম খেলনাটি পুনরায় বিক্রি হতে দেখা গেছে প্রায় ৩২ হাজার টাকায় (ভারতীয় মুদ্রায় হিসাব করলে)। অথচ মূল দাম ছিল তার এক-দশমাংশেরও কম। ভাইরাল হওয়ার পর সেটি দ্রুত বিক্রি শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। এমনকি এক বিক্রেতা একদিনেই ১২টি খেলনা বিক্রি করেছেন বলে জানা গেছে।
এটি একেবারে নতুন ঘটনা নয়। জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসে আমরা আগেও দেখেছি—কোনো খ্যাতিমান ব্যক্তির ব্যবহৃত পণ্য, কিংবা ভাইরাল মুহূর্তের সঙ্গে যুক্ত কোনো বস্তু হঠাৎ করেই সংগ্রহযোগ্য সামগ্রী হয়ে ওঠে। তবে এখানে বিষয়টি আলাদা। এটি কোনো বিলাসবহুল ব্র্যান্ডের পণ্য নয়, বরং একটি সাধারণ নরম খেলনা।
কেন এত দাম?
বাজারে পণ্য কমে গেলে স্বাভাবিকভাবেই চাহিদা বেড়ে যায়। মানুষ কেবল একটি খেলনা কিনছেন না, তাঁরা পাঞ্চের হৃদয়স্পর্শী গল্পের একটি অংশ নিজেদের কাছে রাখতে চাইছেন। অনেকের ধারণা, ভবিষ্যতে এই খেলনাটি আরও বেশি দামে বিক্রি হতে পারে, তাই আগেভাগেই সংগ্রহ করা। ডিজিটাল যুগে আবেগও এক ধরনের অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে। অর্থনীতিবিদদের মতে, যখন কোনো পণ্যের সঙ্গে গল্প জড়িয়ে যায়, তখন তার আর্থিক মূল্য ছাড়াও মানসিক মূল্য তৈরি হয়। সংগ্রহযোগ্য পণ্যের বাজারে এটি নতুন নয়, তবে এই ঘটনার বিশেষত্ব হলো—এটি সম্পূর্ণভাবে সামাজিক মাধ্যমনির্ভর।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছে, পাঞ্চ এখন ধীরে ধীরে অন্য বানরদের সঙ্গে মিশছে। সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে, সে খেলনা ছাড়াই অন্য তরুণ বানরদের সঙ্গে খেলছে। পাঞ্চ বানর ভাইরাল ভিডিও এখন কেবল বিনোদন নয়—এটি ডিজিটাল যুগের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের জীবন্ত উদাহরণ। একটি ছোট্ট প্রাণীর গল্প কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে, আর সেই আবেগের প্রতিফলন দেখা যাচ্ছে অনুসন্ধান অ্যানিমেশন থেকে শুরু করে ৩২ হাজার টাকার খেলনা বিক্রিতে।পাঞ্চ হয়তো একদিন তার নরম খেলনাটি ছাড়াই দলে সম্পূর্ণভাবে মিশে যাবে। কিন্তু ডিজিটাল ইতিহাসে তার এই অধ্যায় দীর্ঘদিন মনে থাকবে।
সাম্প্রতিক পোস্ট
- স্মার্ট সিটির কর্পোরেট চাকচিক্যের আড়ালে ‘বিষ-জল’! আইটি হাবের ঠিকানায় সাপুরজির ই-ব্লকে হাহাকার
- ভাগ্য বদলাতে চান? গ্রহের প্রতিকার হিসেবে এই রঙের পোশাকই হতে পারে চাবিকাঠি!
- টি-২০ বিশ্বকাপে ভারতের জয় অব্যাহত │ লণ্ডভণ্ড চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান
- মঞ্চে উঠলেই ভয়? │ পাবলিক স্পিকিং ভীতি কাটানোর ৫টি কৌশল জানুন এখনই
- গায়ে হঠাৎ র্যাশ? মিথ ভেঙে জানুন, চিকেন পক্সের এই লক্ষণগুলো

