Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    শুভেন্দুর দলে বড় চমক! কারা হচ্ছেন নতুন মন্ত্রী? সম্ভাব্য নাম ঘিরে জোর গুঞ্জন

    ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে রাস্তায় নামছেন অভিষেক, ফিরবে কি হারানো গ্রহণযোগ্যতা?

    রাস্তায় থুতু বা আবর্জনা ফেলছেন? চালু হচ্ছে অ্যাপ, জানুন, এই কাজ করলেই আপনাকে দিতে হবে বড়সড় জরিমানা

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Saturday, May 30
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»অ্যাস্ট্রো-TaLK»তত্ত্বকথা ও কাহিনী»৪০০ বছর বরফের নিচে থেকেও কীভাবে অক্ষত ছিল কেদারনাথ? জানুন, কী সেই অজানা রহস্য
    তত্ত্বকথা ও কাহিনী

    ৪০০ বছর বরফের নিচে থেকেও কীভাবে অক্ষত ছিল কেদারনাথ? জানুন, কী সেই অজানা রহস্য

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কFebruary 24, 2026Updated:February 24, 20265 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Kedarnath Temple mystery – ancient temple surviving 400 years under snow in the Himalayas
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    চারশো বছর বরফের নিচে থেকেও অক্ষত থাকা কেদারনাথ মন্দিরের পিছনে কী লুকিয়ে আছে? পুরাণ, স্থাপত্য ও বিজ্ঞানের মিলিত ব্যাখ্যাতেই উঠে আসে Kedarnath Temple mystery-এর আসল রহস্য।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা কেদারনাথ মন্দির শুধুমাত্র একটা ধর্ম স্থান নয়, এটি ইতিহাস পুরাণ স্থাপত্য এবং বিজ্ঞানের সাক্ষ্য বহন করে চলেছে। প্রায় ৪০০ বছর বরফের তলায় চাপা পড়ে থেকেও কিভাবে একটি পাথরের মন্দির অক্ষত থাকতে পারে? ১৩০০-১৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ শৈত্যপর্ব বা ছোট বরফযুগের সময় যখন গোটা অঞ্চল বরফে ঢেকে গিয়েছিল, তখনও কেদারনাথের মূল কাঠামো টিকে ছিল অবিচল। স্থানীয় বিশ্বাস বলে—এ ঈশ্বরের কৃপা। কিন্তু ভূতাত্ত্বিক বিশ্লেষণ বলছে, এর পেছনে রয়েছে অসাধারণ নির্মাণকৌশল ও ভৌগোলিক বুদ্ধিমত্তা। এই প্রতিবেদনে আমরা জানবো পুরাণ থেকে বিজ্ঞান—কীভাবে ৪০০ বছর বরফের নিচে থেকেও অক্ষত ছিল কেদারনাথ মন্দির।

    মন্দির নির্মাণের ইতিহাস

    হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন মহাভারতের পাণ্ডবরা। কুরুক্ষেত্র যুদ্ধ জয়ের পরও তাদের পাপমোচন হয়নি, কারণ তারা আপনজনদের হত্যা করেছিলেন। সেই অভিশাপ কাটাতে তারা শিবের আরাধনা করেন। কিন্তু শিব তাদের সম্মুখীন হতে চাননি। একদিন ভীম শিবকে দেখতে পান, আর তখনই শিব মহিষের রূপ ধারণ করে মাটির নিচে প্রবেশ করতে চান। ভীম পিছন থেকে সেই মহিষকে জাপটে ধরেন—আর সেই মহিষরূপের পৃষ্ঠদেশই আজ কেদারনাথে প্রতিষ্ঠিত জ্যোতির্লিঙ্গ। পরবর্তীকালে অষ্টম শতকে আদি শঙ্করাচার্য এই মন্দির পুনর্নির্মাণ করেন বলে জানা যায়। মন্দির সংলগ্ন এলাকায় আজও রয়েছে তাঁর মূর্তি। কেদারনাথ বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং চারধাম যাত্রার একটি প্রধান তীর্থক্ষেত্র। বারো শতকে গর্ভগৃহ নির্মিত হয় এবং আঠারো শতকে মন্দিরের সামনের অংশ গড়ে ওঠে। বিভিন্ন পর্যায়ে মন্দিরের উন্নয়ন হয়েছে বলে জানা যায়। গুপ্ত যুগের শিলালিপিতেও কেদারনাথের উল্লেখ পাওয়া যায়। রাহুল সাংস্কৃতিকৃত্যায়নের ‘হিমালয় পরিচয়’ গ্রন্থে চারটি পর্যায়ে মন্দির নির্মাণের কথা বলা হয়েছে।

    মন্দির অক্ষত থাকার আসল ভূবৈজ্ঞানিক কারণ

    ১৩০০-১৯০০ খ্রিস্টাব্দ—এই দীর্ঘ সময়কে অনেকেই ছোট বরফযুগ বলে উল্লেখ করেন। এই সময়ে হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল বরফে ঢেকে যায়। কেদারনাথ মন্দিরও প্রায় চারশো বছর তুষারের নিচে ছিল বলে মনে করা হয়। ভূতাত্ত্বিকদের মতে, মন্দিরের দেওয়ালে একটি হলুদ রঙের রেখা দেখা যায়—যা হিমবাহের স্তরের চিহ্ন বলে ধরা হয়। এই চিহ্ন প্রমাণ করে যে একসময় মন্দিরটি সম্পূর্ণভাবে বরফে চাপা পড়েছিল। স্বাভাবিকভাবে, এত দীর্ঘ সময় বরফের নিচে থাকলে কোনও স্থাপত্য অক্ষত থাকার কথা নয়। কিন্তু কেদারনাথ সেই নিয়ম ভেঙেছে। স্থানীয়রা এটিকে ঈশ্বরের অলৌকিক রক্ষা বলে মনে করেন। তবে বিজ্ঞানের ভাষায়, এর পেছনে রয়েছে নির্মাণশৈলীর অসাধারণ পরিকল্পনা।

    কেদারনাথ মন্দিরের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর ইন্টারলকিং প্রযুক্তি। ধূসর উচ্চমানের পাথর দিয়ে তৈরি এই মন্দিরে কোনও সিমেন্ট ব্যবহার করা হয়নি। প্রতিটি পাথর এমনভাবে জোড়া লাগানো হয়েছে যে তারা একে অপরকে শক্তভাবে আটকে রাখে। এই বিশেষ নির্মাণকৌশল মন্দিরকে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে। বরফের প্রচণ্ড চাপ বা হিমবাহের ধাক্কা সহ্য করার ক্ষমতা এই ইন্টারলকিং কাঠামোর মধ্যেই লুকিয়ে আছে। ফলে দীর্ঘ চারশো বছর বরফের নিচে থেকেও মন্দিরের মূল গর্ভগৃহ অক্ষত ছিল।

    কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত?

    কেদারনাথ অবস্থিত গাড়ওয়াল হিমালয়ের কোলে, ঋষিকেশ থেকে প্রায় ২২১ কিলোমিটার দূরে, রুদ্রপ্রয়াগ জেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে সুমেরু পর্বতমালা। এত কাছ থেকে স্নো লাইন দেখার অভিজ্ঞতা ভারতের আর কোনও মন্দিরে মেলে না। মন্দাকিনীর আক্রমণ থেকে মন্দিরকে যে বিশাল শিলা রক্ষা করেছিল, সেটিই আজ ‘ভীমশিলা’ নামে পূজিত। হিমবাহ থেকে নেমে আসা সেই পাথর মন্দিরের পেছনে এসে দাঁড়ায় এবং মূল কাঠামোকে সরাসরি আঘাতের হাত থেকে বাঁচায়। ভৌগোলিক অবস্থান, পাহাড় ও নদীর ঘেরাটোপ, এবং প্রাকৃতিক বাধা—সব মিলিয়ে কেদারনাথ যেন এক সুরক্ষিত দুর্গ। কেদারনাথের স্থাপত্য ভারতের অন্যান্য মন্দিরের থেকে আলাদা। চূড়ার গঠনশৈলীতে গ্রীক শৈলীর প্রভাব লক্ষ করা যায়। পাথরের ভারী গাঁথুনি, মোটা প্রাচীর, এবং সরল অথচ দৃঢ় নকশা—সব মিলিয়ে এটি প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার মতো করেই নির্মিত। চারশো বছর বরফের নিচে থাকা সত্ত্বেও মন্দিরের মূল কাঠামো অক্ষত থাকার প্রধান কারণ এই স্থাপত্য পরিকল্পনা।

    বরফে ঘেরা পাহাড়, নদীর শব্দ, তীব্র ঠান্ডা—এই পরিবেশে কেদারনাথ দর্শন এক আলাদা আধ্যাত্মিক অভিজ্ঞতা। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন শিবের আশীর্বাদ পেতে। চারধাম যাত্রার অন্যতম কেন্দ্র হিসেবে এর গুরুত্ব অপরিসীম। কিন্তু এই আধ্যাত্মিকতার আড়ালে লুকিয়ে আছে ইতিহাস, পুরাণ, ভূবিজ্ঞান ও স্থাপত্যের এক অনন্য সমন্বয়। কেদারনাথ আমাদের শেখায়—বিশ্বাস ও বিজ্ঞান একে অপরের বিপরীত নয়; বরং কখনও কখনও তারা একই সত্যের দুই দিক।

    কীভাবে যাবেন এই মন্দির দর্শনে

    কেদারনাথ যাওয়ার মূল প্রবেশপথ হলো ঋষিকেশ বা হরিদ্বার। এই দুই শহর থেকেই গাড়িতে করে পৌঁছতে হয় গৌরিকুণ্ড পর্যন্ত। গৌরিকুণ্ডই হলো শেষ গাড়ি চলাচলের স্থান। এখান পর্যন্ত রাস্তা পাহাড়ি হলেও নিয়মিত যানবাহন চলে। গৌরিকুণ্ড থেকে শুরু হয় ১৪ কিলোমিটারের পাহাড়ি পথ। এই পথই কেদারনাথ যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভক্তরা চাইলে সম্পূর্ণ পথ হেঁটে উঠতে পারেন। তবে যারা শারীরিকভাবে প্রস্তুত নন, তাদের জন্য রয়েছে ঘোড়া চড়ে যাওয়ার ব্যবস্থা। শেষ অংশে পৌঁছে মন্দিরের কাছাকাছি অল্প দূরত্ব অবশ্যই হেঁটে যেতে হয়। যারা সময় বাঁচাতে চান বা শারীরিকভাবে ট্রেক করতে অক্ষম, তাদের জন্য রয়েছে হেলিকপ্টার পরিষেবা। শিরশি বা গুপ্তকাশী থেকে ছোট হেলিকপ্টারে করে সরাসরি কেদারনাথের কাছাকাছি পৌঁছনো যায়।

    কেদারনাথে পৌঁছান মানে শুধু একটি মন্দির দর্শন নয়, বরফে ঘেরা পর্বতশ্রেণি, মন্দাকিনীর স্রোতধ্বনি আর ঘন্টাধ্বনির মাঝখানে কেদারনাথ দর্শন যেন এক গভীর আত্মসমর্পণের মুহূর্ত।

    সাম্প্রতিক পোস্ট

    • স্মার্ট সিটির কর্পোরেট চাকচিক্যের আড়ালে ‘বিষ-জল’! আইটি হাবের ঠিকানায় সাপুরজির ই-ব্লকে হাহাকার
    • ভাগ্য বদলাতে চান? গ্রহের প্রতিকার হিসেবে এই রঙের পোশাকই হতে পারে চাবিকাঠি!
    • টি-২০ বিশ্বকাপে ভারতের জয় অব্যাহত │ লণ্ডভণ্ড চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান
    • মঞ্চে উঠলেই ভয়? │ পাবলিক স্পিকিং ভীতি কাটানোর ৫টি কৌশল জানুন এখনই
    • গায়ে হঠাৎ র‍্যাশ? মিথ ভেঙে জানুন, চিকেন পক্সের এই লক্ষণগুলো

    Bhim Shila Kedarnath Char Dham Yatra Hidden Mystery of Kedarnath Himalayan Temple Mystery Kedarnath 400 Years Under Snow Kedarnath Hidden Facts Kedarnath Jyotirlinga Kedarnath Scientific Explanation Kedarnath Survival Mystery Kedarnath Temple Kedarnath Temple Architecture Kedarnath Temple Mystery Little Ice Age India Uttarakhand Pilgrimage
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleভালোবাসার স্পর্শেই বিপদ? পোষ্যের সংস্পর্শে চার অঙ্গ হারানোর চাঞ্চল্যকর ঘটনা
    Next Article WBSSC Clerk ২০২৫ প্রস্তুতি: জানুন, সাম্প্রতিক কালের অর্থনীতির সম্পূর্ণ গাইড

    Related Posts

    পয়লা বৈশাখে হালখাতা কেন খোলা হয়? জানুন চমকপ্রদ অজানা ইতিহাস

    April 15, 2026

    কেন মায়েরা পালন করেন নীলষষ্ঠী? বাংলার লোকবিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা গাজন চড়কের অজানা সত্য

    April 13, 2026

    পুত্র সন্তানের মা কেন রামনবমী পালন করে? শাস্ত্রে কী আছে আসল সত্য জানলে চমকে যাবেন

    March 26, 2026

    জন্মদাগে কি লুকিয়ে আছে পূর্বজন্মের মৃত্যুর রহস্য? জানুন চমকে দেওয়া সত্য

    March 20, 2026

    কথা না বলেও মনের ভাব পাঠানো সম্ভব? কিভাবে মনের শক্তি আজ প্রযুক্তিতে রূপ নিচ্ছে

    March 9, 2026

    শ্রীচৈতন্যের নবদ্বীপ থেকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন: বাংলার দোল উৎসব বিবর্তনের এক অজানা ইতিহাস

    March 3, 2026
    আরও পড়ুন

    পয়লা বৈশাখে হালখাতা কেন খোলা হয়? জানুন চমকপ্রদ অজানা ইতিহাস

    কেন মায়েরা পালন করেন নীলষষ্ঠী? বাংলার লোকবিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা গাজন চড়কের অজানা সত্য

    পুত্র সন্তানের মা কেন রামনবমী পালন করে? শাস্ত্রে কী আছে আসল সত্য জানলে চমকে যাবেন

    জন্মদাগে কি লুকিয়ে আছে পূর্বজন্মের মৃত্যুর রহস্য? জানুন চমকে দেওয়া সত্য

    কথা না বলেও মনের ভাব পাঠানো সম্ভব? কিভাবে মনের শক্তি আজ প্রযুক্তিতে রূপ নিচ্ছে

    1 2 3 … 11 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    শুভেন্দুর দলে বড় চমক! কারা হচ্ছেন নতুন মন্ত্রী? সম্ভাব্য নাম ঘিরে জোর গুঞ্জন

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে…

    ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে রাস্তায় নামছেন অভিষেক, ফিরবে কি হারানো গ্রহণযোগ্যতা?

    রাস্তায় থুতু বা আবর্জনা ফেলছেন? চালু হচ্ছে অ্যাপ, জানুন, এই কাজ করলেই আপনাকে দিতে হবে বড়সড় জরিমানা

    শিক্ষকতা করছেন বহু বছর? তবুও দিতে হবে যোগ্যতা পরীক্ষা, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত

    ১২পাতার অন্নপূর্ণার ফর্মের পর এবার জনগণনা! জানুন, আপনার পরিবারকে এবার কী কী জানতে চাওয়া হবে

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    May 2026
    MTWTFSS
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Apr    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    শুভেন্দুর দলে বড় চমক! কারা হচ্ছেন নতুন মন্ত্রী? সম্ভাব্য নাম ঘিরে জোর গুঞ্জন

    ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে রাস্তায় নামছেন অভিষেক, ফিরবে কি হারানো গ্রহণযোগ্যতা?

    রাস্তায় থুতু বা আবর্জনা ফেলছেন? চালু হচ্ছে অ্যাপ, জানুন, এই কাজ করলেই আপনাকে দিতে হবে বড়সড় জরিমানা

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.